কবি সঞ্জয় ভট্টাচার্য - ত্রিপুরায় জন্মেছিলেন। তিনি বহু উপন্যাস, প্রবন্ধের ও কাব্য-কবিতার রচয়িতা।
কবি ও গীতিকার অজয় ভট্টাচার্য তাঁর দাদা ছিলেন।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে এম.এ. পাশ করেছিলেন। যশোর জেলায় মডার্ণ ফার্ম প্রতিষ্ঠা করে
কৃষিকাজে আধুনিক পদ্ধতির প্রয়োগ করেন। দেশ-বিভাগের পর মডার্ণ ফার্ম পূর্ব-বাংলার অন্তর্ভুক্ত হলে তাঁর
উপার্জনের পথ একরকম বন্ধ হয়ে যায়। অন্য কোনো চাকরীও নেন নি।
তাঁর সম্পাদিত পত্রিকা দুটি - পূর্বাশা ও নিরুক্ত। তাঁর কবিতার বিষয় মূলত প্রেম। শব্দচয়নের নৈপূণ্য
ছন্দের কারুকার্য এবং কাব্যদেহের সৌষ্ঠবচিন্তা তাঁর রচনায় বিশেষভাবে লক্ষণীয়। তাঁর কবিতায় আছে
কখনো উচ্ছল আবেগ, কিন্তু অধিকাংশ সময় মন্দীভূত, স্তব্ধ অনুভূতির সূক্ষ্মতা ও শালীনতা। আধুনিক
বাঙালী কবিদের মধ্যে সৌন্দর্য-চেতনা ও শালীনতা প্রকাশে তিনি অন্যতম। অনেক সমালোচক তাঁকে
জীবনানন্দের উত্তরসূরী বলে থাকেন।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "প্রেম ও অপ্রেম" (১৯৪৮), "নতুন দিন", "পৃথিবী" (১৯৩৯), যৌবনোত্তর (১৯৩৬),
"উত্তর-পঞ্চাশ" প্রভৃতি।
আমরা কৃতজ্ঞ শ্রী শুভময় রায়ের কাছে যিনি কবির এই ছবিটির সন্ধান আমাদের জানিয়েছেন। তাঁর নিজস্ব
ওয়েবসাইট www.bengalitranslator.net। তাঁর ইমেল- mails@bengalitranslator.net । কবির ছবিটি
সাপ্তাহিক.কম ওয়েবসাইটের সৌজন্যে পাওয়া । কবি সঞ্জয় ভট্টাচার্যর অনেকগুলি কবিতা আমাদের
পাঠিয়েছেন কবি এবং দিল্লীর জাকির হোসেন কলেজের অধ্যাপিকা ডঃ শর্মিষ্ঠা সেন।
আমরা মিলনসাগরে কবি সঞ্জয় ভট্টাচার্য-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
কবি সঞ্জয় ভট্টাচার্য-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
. দেশ সুবর্ণজয়ন্তী সংখ্যা, বাংলা কবিতা সমুচ্চয়।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১১.৫.২০১৩
...