| কবি গোপাল ভাঁড়-এর কবিতা |
| হরিব্রজ পরিহরি সম্পদ সম্ভোগ করি কবি গোপাল ভাঁড় যামিনীমোহন কর সম্পাদিত মাসিক বসুমতী পত্রিকার ফাল্গুন ১৩৫৩ (ফেব্রুয়ারী ১৯৪৭) সংখ্যা থেকে নেওয়া। গোপাল কৃতাঞ্জলিপুটে সর্ব্বজনসমক্ষে ব্রজেশ্বরের উদ্দেশে বলিতেছেন --- হরি ব্রজ পরিহরি সম্পদ সম্ভোগ করি বিরাজেন সুখে মথুরায়, হরি-হারা বৃন্দাবন অভিন্ন নির্জ্জন বন করুণ নিঃস্বন পূর্ণ দিক সমুদয়। (তখন) হরিহারা সবাকার নাহি আর পূর্ব্বাকার . জীর্ণ শীর্ণ যেন শবাকার, অধিকন্তু রাধিকার কি কব অধিক আর বর্দ্ধমান বিরহ-বিকার। একাকিনী ধরাসনে আলাপ-প্রলাপ মনে অনশনে শ্রীহীনা শ্রীমতী, ভাবিয়ে সে নীল কায় স্বর্ণ কায় নীল কায় ক’ব কা’য় দুর্গতি যেমতি। |
. ********************** . সূচীতে . . . মিলনসাগর |
