| গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দীপনার গান www.milansagar.com |
| ওরে, আগুন আমার ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি পরবর্তি কালের বহু কবি ও গণসঙ্গীতকারকে উদ্বুদ্ধ করেছে। একাধিক গণসঙ্গীতে এই গানটির প্রথম লাইনটিকে হুবহু Quote করা হয়েছে। ওরে, আগুন আমার ভাই, আমি তোমারই জয় গাই। তোমার ওই শিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই॥ তুমি দুহাত তুলে আকাশ পানে মেতেছ আজ কিসের গানে একি আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥ যেদিন ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে--- সে দিন হাতে দড়ি, পায়ের বেড়ি, দিবি রে ছাই করে। সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে--- সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥ . *************************** . রবীন্দ্রনাথের উদ্দীপনার গানের সূচীতে . . . . রবীন্দ্রনাথের মূল সূচীর পাতায় . . . মিলনসাগর |