| দ্বিজ চণ্ডীদাসের পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
|||||||||||||
![]() |
|||||||||||||
| ১। শ্যামসুন্দর ২। শ্রীকৃষ্ণের বাঁশী ৩। প্রেমের তুলনা ৪। সই কে বা শুনাইল ৫। রাধার কি হৈল অন্তরে ব্যথা ৬। দূতী-সম্বোধন |
|||||||||||||
| শ্যামসুন্দর সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে তেমতি শ্যামের চিকণ দেহা | অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা || থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাইল রে জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড | বিম্বফল জিনি কেবা ওষ্ঠ গড়িল রে ভুজ জিনিয়া করিশুণ্ড || কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর | আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে ঐছন দেখি পীতম্বর || বিস্তারি পাষাণে কেবা রতন বসাইল রে এমতি লাগয়ে বুকের শোভা | কানড়-কুসুমে কেবা সুষম করিল রে এমতি তনুর দেখি আভা || আদলি উপরে কেবা কদলী রোপল রে ঐছন দেখি ঊরুযুগ | অঙ্গুলি উপরে কেবা দর্পণ বসাইল রে চণ্ডীদাস দেখে যুগ যুগ || *********** |
|||||||||||||
| উপরে |
|||||||||||||
| শ্রীকৃষ্ণের বাঁশী কালা গরলের জ্বালা আর তাহে অবলা তাহে মুঞি কুলের বৌহারী | অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা ঘুপতে সে গুমরিয়া মরি || সখি হে বংশী দংশিল মোর কানে | ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে তন্ত্র মন্ত্র কিছুই না মানে || মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে শিখিয়াছ বাঁকার স্বভাব | দ্বিজ চণ্ডীদাস কয় সঙ্গদোষে কি না হয় রাহুমুখে শশী মসি লাভ || *********** |
|||||||||||||
| উপরে |
|||||||||||||
| প্রেমের তুলনা এমন পিরীতি কভু দেখি নাই শুনি | পরাণে পরাণ বাঁধা আপনা আপনি || দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া | তিল আধ না দেখিলে যায় যে মরিয়া || জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে | মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে || দুগ্ধে আর জলে প্রেম কিছু নাহি স্থির | উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর || ভানু কমল বলি সেহ হেন নহে | হিমে কমল মরে ভানু সুখে রহে || চাতক জলদ কহি সে নহে তুলনা | সময় নহিলে সে না দেয় এক কণা || কুসুমে মধুপে কহি সেহ নহি তুল | না আইলে ভ্রমর আপনি না যায় ফুল || কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে | ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাস কহে || *********** |
|||||||||||||
| উপরে |
|||||||||||||
| সই কে বা শুনাইল সই কে বা শুনাইল শ্যাম নাম | কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ || না জানি কতেক মধু শ্যাম-নামে আছে গো বসন ছাড়িতে নাহি পারে | জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে || নাম-পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কি বা হয় | যেখানে বসতি তার নয়নে দেখিল গো যুবতী-ধরম কৈছে রয় || পাসরিতে করি মনে পাসরা না যায় গো কি করিব কি হবে উপায় | কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে আপনার যৌবন যাচায় || *********** |
|||||||||||||
| উপরে |
|||||||||||||
| রাধার কি হৈল অন্তরে ব্যথা রাধার কি হৈল অন্তরের ব্যাথা | বসিয়া বিরলে থাকায়ে একলে না শুনে কাহারো কথা || সদাই ধেয়ানে চাহে মেঘ-পানে না চলে নয়ান-তারা | বিরতি আহারে রাঙাবাস পরে যেমত যোগিনী-পারা || এলাইয়া বেণী ফুলের গাঁথনি দেখায়ে খসায়ে চুলি | হসিত বয়ানে চাহে মেঘ-পানে কি কহে দুহাত তুলি || একদিঠ করি ময়ূর-ময়ূরী কন্ঠ করে নিরিক্ষণে | চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া-বঁধুর সনে || *********** |
|||||||||||||
| উপরে |
|||||||||||||
| দূতী-সম্বোধন দিবস রজনী গুণ গণি গণি কি হৈল অন্তরে ব্যথা | খলের বচনে পাতিয়া শ্রবণে খাইনু আপন মাথা || শুন শুন দূতী কি কহ মো প্রতি বচন না লাগে ভাল | সে ছার পিরীতি ভাবিতে ভাবিতে সোনার বরণ কাল || বিষের গাগরী ক্ষীরে মুখ ভরি কে না আনি দিল আগে | করিনু আহার না করি বিচার এ বধ কাহারে লাগে || নীরলোভে মৃগী পিয়াসে ধাইতে ব্যাধ শর দিল বুকে | জলের সফরী আহার করিতে বঁড়শী লাগিল মুখে || জলদ নেহারি পিয়াসে চাতকী চঞ্চু পসারল আশে | বারিদ বারণ করল পবন কুলিশ মিলিল শেষে || ক্ষীর নাড়ু করি বিষে মাখাইয়া অবলা বালাকে দিল | সুস্বাদু পাইয়া খাইতে খাইতে নিকটে মরণ ভেল || যখন আছিল সুদিন আমার তখন আছিল কোলে | এবে করি সাধ দেখিতে না পাই হারাইনু করম ফলে || লাখ হেম পায়্যা যতনে বাঁধিতে পড়ল অগাধ জলে | হেন অনুচিত করে পাপ বিধি দ্বিজ চণ্ডীদাস বলে || *********** |
|||||||||||||
| মিলনসাগর |
|||||||||||||
| উপরে |
|||||||||||||