গোবিন্দদাস কবিরাজের জন্ম ষোড়শ শতকের মধ্যভাগে | তিনি তিলিয়া-
বুধরীর কুমার নগর নিবাসী শ্রীচৈতন্য দেবের সহচর, চিরঞ্জীব সেনের, কনিষ্ঠ পুত্র |
তাঁর দাদা ছিলেন রামচন্দ্র কবিরাজ | শ্রীখণ্ডের মহাকবি দামোদর সেন তাঁর
দাদামশায় ছিলেন | গোবিন্দদাস ছিলেন স্বভাব কবি এবং শৈশব থেকে শাক্ত
ভাবাপন্ন ছিলেন এবং শাক্ত ভাবাপন্ন বহু পদও রচণা করেছেন, যার মাত্র একখানি
পদের দুটি চরণ ছাড়া আর সবই নষ্ট হয়ে গেছে | বড় হয়ে দাদার সংস্পর্ষে এবং
উত্তরবঙ্গের নানাস্থানে বৈষ্ণবদের মহোত্সব দেখে মুগ্ধ হয়ে বৈষ্ণব-মন্ত্রে দিক্ষিত হয়ে
রাধা কৃষ্ণ আশ্রিত পদ রচনা করা শুরু করেন | তাঁর কাব্য মাধুর্যে মুগ্ধ হয়ে গুরু
শ্রীনিবাস আচার্য তাঁকে কবিরাজ উপাধিতে ভুষিত করেন | তাঁর কবিতায় মৈথিলী
ভাষার ব্যবহার এবং খানিকটা বিদ্যাপতির প্রভাব লক্ষ্য করা গেলেও তিনি নিজের
প্রতিভায় ভাস্বর |