| কুমারী লজ্জাবতী বসুর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| অতৃপ্তি কেন এ অতৃপ্তি-ঊর্মি হৃদি-পারাবারে উথলিয়া কূলে কূলে করিছে রোদন? কি অভাব আকুলতা, কোন্ তৃষা তরে? চাহিছে সাধিতে সদা কোন্ সে সাধন? চারিদিকে উঠে মহা কর্ম-কোলাহল |--- কুসুম বিকশি উঠি বিতরিছে বাস, গাহিছে কর্মের গীত তারকা সকল, সকলেরে প্রাণ দিতে বায়ু ফেলে শ্বাস | শুনিয়ে পরাণ এই কর্মের কল্লোল, চাহিছে মিশাতে ইথে ক্ষুদ্র কণ্ঠ-তান, আপনার পানে চেয়ে জাগিতে কেবল, চাহে না থাকিতে তার অধীর পরাণ, তাই এ অতৃপ্তি-ঊর্মি হৃদি-পারাবারে, উথলি উঠিছে কাঁদি কাঁদি তৃষাতরে | ************************* |
| যাচনা |
|
| দেবী! |
![]() |
| থেকো, |
আবেগে বহিব যখনি | |
| থেকো, |
দীপ্ত যৌবনের রহস্যের মত, মোর দুকূল ভরিয়া থমকি ; |
| ফুটো, |
ধরণী যেমন জাগে গো বসন্তে নিজ পূর্ণতায় চমকি ; |
| জেগো, |
চির অনুদ্দেশ পখ-রেখা মত মোর দূর দূরান্তর ভরিয়া ; |
| এস, |
নিজ মহিমায়, চির নীরব আকাশের মত নামিয়া | |
| দাঁড়ায়ো, |
![]() |
| যথা, |
ভাবের বাণীটি কবির গাথায় |
| জেগো, |
তেমনি আমার নয়নে ; প্রেমের প্রথম পুলক মতন |
| ওগো, |
চিরদিন এসো স্মরণে | |
| *********************** |
| দীনের মালা অতি ক্ষুদ্র গন্ধহীন ছোট মালাগাছি, দীন এল সঁপিবারে দেবের দুয়ারে | সুবাসিত মালা কত, কত রত্নরাজি, দেখিলেক পূর্বে যথা সজ্জীকৃত ঘরে, স্থাপিতে তথায় তার হীন মালাগাছি ভরি গেল চক্ষুদুটি নীরব বেদনে | না বলি একটা কথা তার পর হায়! চলে গেল দূর পথে আকূল সরমে | সহসা মন্দির ধ্বনি উঠিল বিষাদে, দেবতার দীর্ঘশ্বাস, কাঁদিল বাঁশরী অধীর রাগিণী-গানে হল হীন জ্যোতি আরতির দীপশিখা, পড়িলেক ঝরি মঙ্গল মালতীমালা দুয়ার অঙ্গনে | সমস্ত মন্দির ভরি নীরব বেদনে ছোট মালাটির হায় অভাব কাহিনী সারা বেলা দেবতার কাঁদিল চরণে | উঠিল সমস্ত দিন একটি আহ্বান, দীন যথা দূর পথে করেছে প্রয়াণ | ************************* |