কবি সৈয়দ মর্তুজার পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।   দুস্ত্যজ প্রেম      
      


 
 




*
দুস্ত্যজ প্রেম  

শ্যাম বন্ধু চিত-নিবারণ তুমি |
কোন শুভ দিনে                  দেখা তোমা সনে
পাসরিতে নারি আমি || ধ্রু ||
যখন দেখিয়ে                          এ চাঁদ-বদনে
ধৈরজ ধরিতে নারি |
অভাগীর প্রাণ                       করে আনচান
দণ্ডে দশবার মরি ||
মোরে কর দয়া                      দেহ পদছায়া
শুনহ পরাণ-কানু |
কুল শীল সব                       ভাসাইলুঁ জলে
প্রাণ না রহে তোমা বিনু ||
সৈয়দ মর্তুজা ভণে                  কানুর চরণে
নিবেদন শুন হরি |
সকল ছাড়িয়া                    রৈলুঁ তুয়া পায়ে
জীবন মরণ ভরি ||

*******************

.                                                                      
উপরে