কবি সুখেন্দু সরকার বর্তমানে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজে অর্থনীতির অধ্যাপক | তাঁর কবিতা মূলত রোমান্টিক | চারপাশের ঘটনাবলির প্রভাব তাঁর কবিতায় এসে পড়েই | পশ্চিম বঙ্গে ষষ্ঠ এবং সপ্তম বাম ফ্রন্ট সরকারে জমি অধিগ্রহণ শুরু হবার পর সমভাবাপন্ন মানুষদের নিয়ে এ বিষয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেন | দক্ষিন ২৪ পরগণার বারুইপুরে জমি অধিগ্রহন কে কেন্দ্র করে যে 'চাষি বাঁচাও কমিটি' তৈরী হয়েছে তিনি তার একজন উপদেষ্টা | স্ত্রী কাকলি ও এক মেয়ে শাওনি কে তিনি এখন কলকাতার গরফায় বসবাস করেন |
কবি তার নিজের সম্বন্ধে তাঁর কবিতা 'যাব' তে লিখছেন ----
পাক খুলতে শিকল নামছে চুপিসাড়ে শুঁড়িপথ বেয়ে... মৃদু ভূকম্পের অজানিত দুলুনি কশেরুকায়... মগজে কার্ফু কাটছে না... প্রশ্ন আর স্বপ্ন ডানা ঝাপটায় একই ডালে | কুয়াশার ওপারে জলরেখা বরাবর মানুষের ঢল | শিকল নামছে চুপিসাড়ে... জেটিঘাটে অগুনতি কালো মাথা মৌনি বাদক উত্কর্ণ ভোঁ বাজার অপেক্ষায় সেই কোন কাকভোর থেকে | ওদেও প্রশ্ন আছে ... শীতঘুমে গুটিসুটি গোপন গুহায় | আপাতত টানটান অপেক্ষায় ভোরে ওরাই উত্তর | সজনেতলা বহুদিন পিছনে ফেলেছে ... ঝাপসা হয়ে মাঝে মাঝে চটকায় ফেরে দরমা-ঘর রাংচিতা বেড়া ... তবু ওরা দলে আছে ... দলে দলে সব ভুলে | * * * * * * * * * আমাকেও সঙ্গে নাও হে আমার অজ্ঞান ঈশ্বর! যাব ... যতদূর পারি |
যোগাযোগ : ৬৩ গরফা মেন রোড, কলকাতা ৭০০০৭৫, দূরভাষ : ৯১ ৩৩ ২৪১৮৪৬৩৮