কবি আবদুল গাফ্ফার চৌধুরী - জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের উলানিয়া-তে | পিতা হাজী
ওয়াহেদ রেজা চৌধুরী |

স্কুল জীবন থেকেই তিনি ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন | ১৯৪৮ সালে বরিশাল জেলায় স্কুলে পড়তে
পড়তেই তিনি গ্রেপ্তার বরণ করেন | ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সেদিনের ১৪৪ধারা ভঙ্গ করার কর্মসূচিতে অংশগ্রহণ করেন | "রাষ্ট্রভাষা বাংলা চাই" স্লোগান দিতে দিতে
আমতলা থেকে মিছিল করে জগন্নাথ হলের দিকে এগিয়ে যাবার সময় সেই মিছিলের উপর গুলি চালনা করা
হয় | বাকিটা ইতিহাস |

সেই শহীদদের  মৃতদেহ দেখার পরই আবদুল গাফ্ফার চৌধুরীর মনে আসে কবিতা লেখার কথা | রচনা
করেন অমর গীত "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" | কবিতাটিতে
পরে সুরারোপ করেন
আবদুল লতিফ | গানটি আজ ভাষা আন্দোলনের প্রথম গান হিসেবে  স্থান করে
নিয়েছে |

কবি ১৯৭৪ সালে বাংলাদেশ  ছেড়ে লণ্ডনে বসবাস  শুরু করেন এবং  বর্তমানে সেখান থেকেই নানান পত্র-
পত্রিকায় লেখালেখি করে থাকেন | মিলনসাগরে আমরা কবির "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি" গানটি তুলতে পেরে গর্বিত বোধ করছি |

কবির প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে "ডানপিটে শৌকত",  "চন্দ্রদ্বিপের উপাখ্যান", "নীল যমুনা", "নাম না
জানা ভোরে", "শেষ রজনীর চাঁদ" প্রভৃতি | তাঁর প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে "বাংলা একাদেমি পুরস্কার"
(১৯৬৭), "একুশে পদক", "ইউনেসকো পুরস্কার", "বঙ্গবন্ধু পুরস্কার", "স্বাধীনতা পদক" (২০০৯), "মানিক মিঞা
পদক" (২০০৯), প্রভৃতি |





উত্স -
ফেসবুক এখানে ক্লিক করুন |    
.          www.nybangla.com |   


কবি আবদুল গাফ্ফার চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in               



এই পাতার প্রথম প্রকাশ - ২০০৭
প্রথম পরিবর্ধিত সংস্করণ - ১৯.৮.২০১৬


...