কুৎসিত কামনাখানি ধূলাতে ঢাকিয়া রাখি, প্রেমের আকাঙ্ক্ষা মোর অন্তহীন আকাশের ভালে . মেঘের বিচিত্রবর্ণে রাখি আঁকি’ স্নিগ্ধ শ্বেত শীতল চন্দনে | . কামনা যে-দীপখানি জ্বালে, নিজে তাতে দগ্ধ হয়ে করে যে আলোক বিতরণ, তাই এই মৃত্তিকার কুশ্রী ইচ্ছাখানি প্রেম হয়ে আকাশে যে . করে আরোহণ . প্রার্থনার মত ! এ ধরণী প্রসারিয়া ব্যগ্র বাহু ফণা শত শত আমর এ শরীরেরে রয়েছে আঁকড়ি ; কিন্তু ওই মহোজ্জ্বল আকাশ অবাক্ আমার আত্মারে আজি দিয়েছে যে ডাক, . জাগায়েছে প্রেমেরে আমার ! এ দেহে পেয়েছে খুঁজে ধরা তার বাসের আগার, . এ দেহে পেয়েছে তার কামনার খনি ; . আর ওই শান্তজ্যোতি স্নিগ্ধচক্ষু আকাশ আমার . প্রাণে প্রাণে খুলেছে যে প্রেমের বিপণী ! কামনা ও প্রেমের যে বাঁধিয়াছি এক বীণা-তারে | ধরণী ও আকাশের আমি-ই যে মিলায়েছি মোর তপ্ত বুকে . তৃষাতুর ; . এ-নিকট আর ও-সুদূর !
. একজন বিরহিণী নিদারুণ ভুখে . পিপাসার দূরন্ত উত্সুকে . পঙ্কেরে করিছে পান ;
আরজন তাম্রবর্ণ গেরুয়া করিয়া পরিধান . উদাস সন্ন্যাসী--- তপস্যার অগ্নিকুণ্ডে দগ্ধ করে তমিস্রার রাশি . বিস্তারিয়া একখানি দাহ | আমি-ই ত’ আকাশ ও ধরণীর দিলাম বিবাহ . মোর এই অঙ্গের অঙ্গন-তলে ; . আনন্দ ও অশ্রুজলে আমি-ই বাঁধিনু রাখী ধরণী ও আকাশের হাতে, . অপসৃত-অন্ধকার পবিত্র প্রভাতে . মোর বক্ষ মাঝে | . সে-মিলন-বাদ্য সদা বাজে . মোর প্রতি স্নায়ুতে শিরায় !----
. পিপাসা-জর্জর মোর বুকের পঞ্জর, এক পার্শ্বে রাক্ষসের অন্য পার্শ্বে দেবতার ঘর ! . মোর বুকে তারা আজ হ’ল প্রতিবেশী . যারা ছিল যাযাবর দূরের বিদেশী, . একসাথে তারা আজ বাঁধিয়াছে বাসা মোর বুকে . একজন যাতনায়, আরজন ক্লান্তিহীন সুখে . অপরূপ ; . একজন আগ্নি হ’ল আর জন ধূপ, . আমি হ’নু ধূলার ধূপতি | . আমি যদি না থাকিতাম, . তবে হায় ঘুচিত না আকাশ ও ধরণীর এ বিরহ অবিরাম, . ঘুচিত না এই ব্যবধান | আমি আসি পূর্ণ করি দিয়া গেনু উহাদের শূন্যতার স্থান . মুছায়ে ক্রন্দন | . তাই শুনি দিবারাতি, . মোর বুকে বাসক-শয়ন পাতি
. এই দুই বর-বধূ . করে নব-প্রেম-বার্তা, মৃদু গুঞ্জরণ, . আকাশ মধুপ হয়, . আর ধরা বক্ষে ভরি বয় . পঙ্কের কলুষ-মধু . মৃত্যুর সঙ্গীত ; উহাদের মিলনের যজ্ঞে আজ আমি হ’নু পুরোহিত ; . প্রসারিয়া প্রীতি ডাকিয়াছি মোর ঘরে এই দুই ঘরছাড়া পথিক অতিথি |