কবি অচ্যুত মণ্ডলের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
অটো চড়ে চাঁদে যাবো ১৬ই নভেম্বর ২০০৯
কবি অচ্যুত মণ্ডল
কবি অচ্যুত মণ্ডলের, মৃত্যুর ঠিক আগে লেখা কবিতা যা পুলিশের কাছে সুইসাইড নোট হিসেবে রয়েছে। কবির সহকর্মী দিল্লীর মিরাণ্ডা কলেজের অধ্যাপিকা কবি শাশ্বতী গাঙ্গুলী, কবির মৃত্যুর পর অকুস্থলে গিয়ে সেই কবিতাটি পুলিশের হাতে দেখতে পেয়ে, সেটা নিজের খাতায় লিখে নিয়ে আসেন। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ কারণ তিনি সেই শেষ লেখা কবিতাটি আমাদের দিয়েছেন। আমরা কবি অচ্যুত মণ্ডলের শেষ কবিতাটি, তাঁর অন্যান্য কবিতার সঙ্গে এখানে প্রকাশিত করলাম।
১
একটা কথা বললে বেরিয়ে যাব এ্যাকখুনি
অটো করে চাঁদে চলে যাবো |
এতদিন চাঁদে যাইনি কেননা
বুড়িদের চরকা কাটা আমার পছন্দ হয় না
দেশাত্মবোধক জোচ্চুরি বলে মনে হয় |
এখন চাঁদে জল আছে
আমার খুব তেষ্টা পেয়েছে আজ রাত্রে
রাস্তায় দাঁড়িয়ে আছি তাই
কখন একটা অটো আসবে -- অটো চেপে চাঁদে যাবো |
২
সমস্যা গভীর খুব | চাঁদে পৌঁছে অটোওলা কি বলবে ?
ভাড়া দেবো ফরেণ কারেন্সিতে -- বেটাছেলে বুঝতেই পারবে না |
রবীন্দ্র সঙ্গীত করবো দুটো-- তাতেও না মানলে
চাঁদের পাথর ছুঁড়ে মেরে ফেলব ওকে --
চাঁদে তো আর বেকারী স্ট্রীট নেই --
একা একা হারিয়ে যাব চাঁদের হাওয়ায় |
৩
চাঁদের বুড়ি মাছ খায় না কেন,
বিধবা বোধহয় তাই জল জমে বরফ হয়েছে |
এক গাড়ি বরফ নিয়ে বিক্রি করতে চাই চাঁদের ওপিঠে
অন্ধকারে -- তো আর মুখ চেনা যাবে না |
৪
চাঁদের খবর পেয়ে রুমা বলল জামাইবাবু জামাইবাবু
চলো চাঁদে চলে যাই--
আমি বললুম বারান্দায় বাল্ তির ওই জল
নাড়া ঘাঁটা করে চাঁদ খোঁজো
চাঁদে জল আছে |
৫
অরিজিৎ কুন্ডু আধপেটা রুটি খেয়ে ফিরছে
প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছে তারো
দুজনেই উত্তেজিত হলাম মধ্যরাতে
অটো খুঁজছি, চাঁদে যাবো, চাঁদে জল আছে |
৬
তোমার চাঁদ, আমার চাঁদ, বৈজ্ঞানিকদের চাঁদ, বেশ্যার চাঁদ
ঠাকুমার চাঁদ, শিল্পীর চাঁদ, কবির চাঁদ,
কবির ভাগ্নের চাঁদ-- ভাঙা চাঁদ, গোটা চাঁদ
মোটা চাঁদ, সরু চাঁদ, বুড়ি চাঁদ যে গেছে বেনো জলে ভেসে
কেউ জানত না যে চাঁদের জল আছে, চাঁদ কাঁদে |
৭
কত বড়ো লোক আমি জানিস
খালি ঘুমুনুর সময় কথা বলতে পারি না |
জেগে থাকলে চাঁদের সঙ্গে কথা বলতে বলি
জানালায় ল্যাপটানো চাঁদ অন্ততঃ আত্মীয় স্বজনের চেয়ে কালো |
৮
পুরনো আত্মীয় স্বজন সব ফেলে এসেছি
আচ্ছা চৌমাথার ওপরে চাঁদ
রেলিঙে দাঁড়ানো হাত পা
বিবর্ণ মুখের ভঙ্গি আর --
নেই মানুষের স্বপ্ন ফেলে এসো, বিষন্ন দাওয়ায়--
কে যেন সাইকেল রাখলো চাঁদের তলায়
আর চাবি দিচ্ছে মেঘ যেন চুরি করে নেবে
চাঁদের বর্ত্তুল মুখে কান্নার করুণ দাগ নেই কেন
কেন শুধু চান্দ্রসভা বর্ষনের ইঙ্গিত দিয়েছে
কে জানতো তখন ওই উচ্ছ্বসিত বুদ্ধ পূর্ণিমায়
চাঁদের ভিতরে জল আছে |
********************************