মানুষ হয় জগতে শ্রেষ্ঠ, দেবতা মানুষের সৃষ্ট আল্লা হরি যীশুখৃষ্ট, সবি মানুষের সন্তান কেউ কি দেখা পেল তারে, পূজা, রোজা, নামাজ পড়ে ভূতকে যদি ভূত ধরে করবে কে তার মন্ত্র পাট ||
বহুর মধ্যে রাখে ঐক্য, এই হলো মূল ধর্ম্মের লক্ষ্য দেব, দেবতাই দেবে সাক্ষ্য, কে সাধু আর কে শয়তান ধর্ম্ম নিয়ে জ্বেলে আগুন, কত মানুষ হচ্ছে যে খুন অমল বলে বাড়ছে দ্বিগুন গোরস্থান আর শ্মশান ঘাট ||
এ দেশে আর কি হবে, ঘুষ কে বলে জল-পানী কথা - কবি অমল বাওয়ালী রচনা ০৯-০৫-১৯৯৫
এ দেশে আর কি হবে, ঘুষ কে বলে জল-পানী কি কমু দুঃখের কথা ঘা শুকাতে চুলকানি |
পশুর সমাজ অনেক ভালো জাত পাতের সব বালাই নাই কুকুর বিড়াল কোলে তোলে মানুষ ছুঁলে নাইতে যাই মানুষ রূপে পশু যারা জাতের বিচার করে তারা কোরাণ পুরাণ একই ধারা কেউ বলে জল কেউ পানি || মানুষ মরে অনাহারে কে করে তার প্রতিবাদ আমলারা সব ভাবে বসে কি সে তবে পকেট ভার গণতন্ত্রের মুখোশ পড়ে লুট করে দিন দুপুরে মান, নিল সব চোর ছ্যাচোর মূর্খ হলো সব গুণী ||
( এখন ) চাম চিকেতে ধরে পেখম ময়ূর দেখে লজ্জা পায় ত্যালা পুইয়া কূলিন হলো ইলিশ বিকায় বিশ টাকায় মদ মাতাল জমির দালালে দেশটা নিল রসাতলে ছলে বলে রূপের জালে দেউলিয়া ভারত জননী ||
এই নাকি সেই রাম রাজত্বে গণতন্ত্র এরি নাম এর তরে কি প্রাণ দিয়েছে বিনয় বাদল ক্ষুদিরাম সাগর পারে গেল মশা জুটল এসে রক্ত চোষা ছাড়তে চায় না গদির নেশা Democracy জাহান্নামে ||
এখন আবার নতুন কায়দা ফয়দা নেবার নতুন রূপ নেতায় নেতায় হাতাহাতি জনগণ হয় ভলিবল দুঃখের কথা বলব কারে বাঘে ছুঁলেও বাঁচতে পারে পড়বি যদি লবির ফেরে বুঝবি শেষে কি হয়রানি || চাইনা মোরা দলাদলি হিন্দু বুদ্ধ মুসলমান পাশাপাশি থাকবো নিয়ে অন্ন বস্ত্র বাসস্থান অমল কয় ছিল না পুঁজি সর্ব্ব হারা কয় রিফিউজি আমরা ঠ্যালায় পড়ে সবি বুঝি করছে কারা এ শয়তানি ||