তোরা আর থাকবি বোকা কতকাল কথা- কবি অমল বাওয়ালী সুর - প্রচলিত রচনা ১৭-০৭-২০১০
তোরা আর থাকবি বোকা কতকাল যেমনি নাচায় তেমনি নাচো এক শকুনীর হাজার চাল ||
আকাশে আর নাইরে শকুন সবাই জানে শকুনের গুণ গুণ করে তার হয়রে দ্বিগুণ তার চেয়ে নয় কিছু কম মানুষ মরার গন্ধ পেলে অমনি ছোটে সদল বলে লাশটা যাবে কার দখলে যেমনি কুকুর আর শেয়াল ||
নাই মানুষের মনুসত্ব লক্ষ্য গদি আর রাজত্ব কে যে নেবে তার দায়িত্ব পাইনা খুঁজে সমাধান সংসদে হয় বেচাকেনা আমরা বোকা তাও বুঝি না মার জোটেনা ছেড়া ত্যানা জনস্বার্থে ( ভোটে ) বিলায় শাল ||
কারোবা ঘরে সোনার থালা কারোবা শুধু পেটের জ্বালা কেউ বা গলায় টাকার মালা দেখনা খুলে বর্ত্তমান এই ছবিটা প্রতিদিনে চোখ রাখো television- এ অমল বলে জেনে শুনে মদ না খেয়েও টাল মাতাল ||
দেখে যা মনুমেন্ট টলছে কথা ও সুর - কবি অমল বাওয়ালী রচনা ১৩-০৭-২০০৮
দেখে যা মনুমেন্ট টলছে হাজার মিথ্যে কথা নেতাদের বক্তৃতা শুনে তার বুকে চিতা জ্বলছে ||
সহজ সরল গ্রামের মানুষ কাঠ ফাঁটা রোদ্দুরে আসছে তাঁরা দলে দলে দিন মজুরী ছেড়ে পেটের জ্বালা বড় জ্বালা কেউ বোঝেনা হায় আশার আলো দেখবে বলে আসে কলকাতায় মিথ্যে প্রতিশ্রুতি ভল্ট খায় রাতা রাতি এই খেলাটাই শুধু চলছে ||
দুঃখ-সুখের বোঝা লয়ে মিনার সেজে আছি ৩০০ বছর পূর্ণ হলো মরলে পড়ে বাঁচি পুকুর ভরাট মাছের ভেড়ি ধ্বংস কত স্মৃতি প্রমোটারের কাজ হচ্ছে রাতা-রাতি শহিদের স্মৃতিভার সহিতে পারি না আর সূর্য্যটা হয়ে গেল কালচে ||
ওদের করুণ আত্মকথা বুক ভাঙা নিঃশ্বাসে চোখের জলে ভিজল মাটি কেউ দিল না মুছে ফিরল পাখি আপন কূলায় সন্ধ্যা নেমে এলে শিশির ভেজা ঘাসে কি আর ফুটবে ভোরের আলো জীবনের জয়গান গাল ভরা স্লোগান জনগণ সহজে তা গিলছে ||
এখন কীর্ত্তনেতে key board বাজে কথা ও সুর - কবি অমল বাওয়ালী রচনা ১২-০২-২০১১
এখন কীর্ত্তনেতে key board বাজে বাউলা গানে নাল ( তবে ) পপ গানে বাজেনা কেন বলো ? হাত ডুগী মৃদঙ্গ করতাল ||
মন্দিরেতে ঘন্টা বাজে ঢাক শিঙা আর কাসি ধূপধূনা আতরের গন্ধে মন করে উদাসী পিঠে পুলি যাচ্ছো ভুলি পান সুপারী ত্যাগ ( এখন ) বাংলা ছেড়ে ইংরেজী কয় হয় যদি মাতাল ||
বাংলা গানের কি দুর্দশা বলবো কি যে ভাই পশ্চিমি ভূত ভড় করেছে ঔষুধ কোথায় পাই ||
আগে গান শুনে প্রাণ যেত ভরে দুঃখ যেতো দূরে অমল বলে ও টুনির মা আইল কি বাজারে দয়াল বাবা কলা খাবা এই যদি হয় গান ( তবে ) তানপুরাটা বেইচ্চা দিয়া কিইন্যা লও তার গান ||