কবি অমল বাওয়ালীর কবিতা ও গান
শোন বলি ভাই কলির কথা
লোকগীতি
কথা, সুর ও শিল্পী : কবি অমল বাওয়ালী
রচনা : ১৪ / ০৯ / ১৯৯৫
.
ঝান্ডা নিয়ে ধান্দাবাজি অ্যালবামের এই গানটি শুনতে এখানে ক্লিক্ করুন . . .
শোন বলি ভাই কলির কথা আজব দুনিয়ায় রে
( হেথা ) চোরের হাতে জপের মালা সাধু জেলখানায় রে |
চোর বসে সমাজ শাসনে, চুল ছাটে কুলিন বামুনে
ক্ষৌরকার পূজার আসনে, গায়ত্রী জপায় রে |
কেউ বা করে জমিদারি, কেউ করে ভাই পুকুর চুরি
( কেউ ) অভাবে দেয় গলায় দড়ি, কার বা সোনার হার রে |
দিচ্ছে ছেলে বাপের বিয়া, মায় গেছে পর পুরুষ লইয়া
সোনার খাঁচায় কাক পুষিয়া, দুধ কলা খাওয়ায় রে |
কি বলি ভাই দুঃখের কথা , কাঠগড়াতে দেশের নেতা
( দিয়ে ) আদর্শ জ্ঞানের বক্তৃতা, জনগণ বোঝায় রে |
কাকস্য পরিবেদনা, কারো কথা কেউ শোনে না
বাঘ সেজেছে বিড়াল ছানা, ছাগলের খাঁচায় |
শিষ্য গুরুর নাই সম্বন্ধ, ছাত্রীর প্রেমে শিক্ষক অন্ধ
নিখাদ প্রেমের বাজার বন্ধ, অমল ভেবে কয় রে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
দ্যাশ ছাড়া হইলাম রে
বাস্তুহারার গান
কথা : অমল বাওয়ালী
সুর : প্রচলিত
রচনা : ২৪ / ১১ / ১৯৯৬
দ্যাশ ছাড়া হইলাম রে
ভাইরে গৃহছাড়া হইলাম রে
ভিডা ছাড়া হইলাম রে ভাই
স্বাধীনতার গুণে |
বন্ধুরে সুখের আশায় ছাড়লাম ভিডা
আইলাম হিন্দুস্থানে
পূণর্বাসন পাইয়া শেষে
পাড়ার নির্বাসনে |
বন্ধুরে কেই বা দিল বুকের রক্ত
কেই বা সিংহাসনে
খদুর পড়া ভদুর তারা
আমরা ....
বন্ধুরে ব্রিটিশ গেল সাগর পারে
চাল দিয়া গোপনে
( এমন ) ঘরের ঢেঁকি কুমির হইয়া
কাপড় ধইরা টানে |
বন্ধুরে অমল বলে দাবার চালে
ভুল কইব়্যা জীবনে
( এখন ) দিন কাটে মোর তাবুর নিচে
রাইত কাটে গুদামে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
ভাইরে এই আজাদি চাইছিলো ক্যডার
বাস্তুহারার গান
কথা : অমল বাওয়ালী
সুর : প্রচলিত
রচনা : ১০ / ১২ / ১৯৯৬
ভাইরে এই আজাদি চাইছিলো ক্যডার
( এখন ) লুঙ্গি ধুতি লয়না জোড়া
টান দিলে তা ফাইট্যা যায় |
দেশের হিন্দু মুসলমান
ছিল দুই দেহে এক প্রাণ
স্বরাজ নীতির কুড়াল দিয়ে
করলো রে খান খান
এখন তলে তলে গদির চাপে
সব বাঙালির পরাণ যায় |
ছিলো ব্রিটিশের শাসন
তারা করত যে শাসন
( এখন ) ডঙ্কা মারে রাবণ রাজা
ঘরে বিভীষণ,
( শত ) চুনা পুঁটির হচ্ছে মরণ
শুকনা বিলে খাবি খায় |
ভাইরে স্বাধীনতার গুণ
যেন তেল ছাড়া বেগুন
কার বা পাতে ‘ঘি’-এর লুচি
কার জোটেনা নুন
( এখন ) জাত বেজাতের জ্বলছে আগুন
ফয়দা নেয় কিছু নেতায় |
ও তার এই নমুনা, যার হিসাব মেলেনা
নেতার ঘরে রূপার থালা, সোনার গহনা
জনগণের ভাত জোটেনা, দিন কাটে ছেঁড়া কাঁথায় |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
ঘর ছেড়ে মা হবো বনবাসী
নাগরিক গান
কথা : অমল বাওয়ালী
সুর : প্রচলিত
রচনা : ০৬ / ১২ / ১৯৯৬
ঘর ছেড়ে মা হবো বনবাসী
ওমা চলছে চোরের রামরাজত্ব
রাজা থেকে সন্ন্যাসী |
বলব কি মা দুঃখের কথা
কাঠগড়াতে দেশের নেতা, মাগো
ওমা ধার করা এই স্বাধীনতা
চায় না ভারতবাসী |
টাকা কড়ি সোনা দানা
ওদের ঘরেই রইল জমা মাগো
ওমা মোদের পেটে ভাত জোটেনা
নাই কেহ তালাসী |
লাঠি গুলি বুকের রক্ত
এই ভারতের স্বাধীন তত্ত্ব মাগো
ওমা ভাব যেন সব স্বদেশ ভক্ত
মন থাকে প্রবাসী |
থাকলে বিনয় বাদল দীনেশ
দেশটা তবে হইত না শেষ, মাগো
আজি অমল বলে এই আছি বেশ
( আমি ) মাগো বানিয়ে প্রবাসী |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
‘ক’ দিয়ে হয় কাগজ কলম
স্বাক্ষরতার গান
কথা ও সুর : অমল বাওয়ালী
‘ক’ দিয়ে হয় কাগজ কলম
‘খ’দিয়ে হয় খেলাম
‘গ’ দিয়ে গাই গানের সুরে
লেখা পড়ার ভাবনা
চলো যাই পড়াই
কিছু করে দেখাই |
লেখা পড়া শিখতে হলে
বর্ণ শেখো আগে
জানতে হবে বর্ণ গুলি
কোনটা কোথায় লাগে
খেলার ছলে লেখাপড়া শিখতে হবে ভাই
পৃথিবীটা জানতে হলে পড়তে জানা চাই |
সেওতো বলে অনেক কিছু বনের টিয়া ময়না
মানুষ হয়ে লেখাপড়া শিখতে কেন চাওনা
লেখা পড়া শিখতে হবে জানতে হবে সব
একটু খানি ধৈর্য্য শুধু একটু অনুভব |
জীবন টাতো একটু খানি
কাজ যে অনেক বাকী
নওতো তুমি বেড়াল ছানা
নওতো তুমি পাখী
চোখ থাকিতে অন্ধ তোমার
কিছু জানা নাই
বোকার মত বুঝবে কেন
আমরা যা বোঝাই ||
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
ভাত দিলিনা প্রেম দিবি তুই কিসে
নাগরিক গান
কথা ও সুর : অমল বাওয়ালী
রচনা : ২৮ / ০১ / ১৯৯৭
ভাত দিলিনা প্রেম দিবি তুই কিসে
মনের আগুন বাড়ছে দ্বিগুণ
পেটের আগুন মিশে |
রান্না ঘরে কান্না করি
চুলায় ফোটে পানী
দিন কাটে মোর রাতের মত
চাঁদ হারা ফাল্গুনী
রূপের খাতায় প্রেমের বানী
শরীর স্রোতে ভাসে |
আষাঢ় শ্রাবণ বাইরে ছিলো
বসল এসে ঘরে
ঠাঁই নিল মোর চোখের পাতায়
ঘর ভাঙানী ঝরে |
সেদিন আমার মন নিলি তুই
যেই না বাঁশির তানে
আজ কেন সে দেয়না সাড়া
মন পোড়া ফাল্গুনে
চোখের নেশা ভালোবাসা
দেহের নেশা পরশে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
নেতাজী তোর সোনার দেশে
নেতাজী জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি
কথা : অমল বাওয়ালী
রচনা : ২৯ / ১২ / ১৯৯৫
নেতাজী তোর সোনার দেশে
আগুন লেগেছে
ঐ দেখ আকাশ ভরা কালবৈশাখীর
ঝোড়ো হাওয়া বইতেছে |
হিংসা বিভেদ স্বার্থপরতা
ভন্ডামিতে ক্ষয় পবিত্রতা
ইন্দ্রিয়ের দাসত্ব লয়ে সদা ব্যাস্ততা
ভারতবাসীর যে অবস্থা
( তারা ) পশুর মত বাঁচতেছে |
আজও ফলে সোনার ফসল
সোনার মাটিতে
আম কাঁঠাল জাম কলা লিচু
চাষির শোণিতে
তবু চাষা পায়না খেতে
নেপোয় মজা লুটতেছে |
সাহিত্য আর জীবনে বিবাদ
সৃষ্টিতে তাই ঘটতেছে প্রমাদ
পুরুলিয়ার মাটিতে চাই
ভাটিয়ালীর স্বাদ,
( এখন ) কড়ি মধ্যম কোমল নিষাদ
( তারা ) অবসাদে ভুগতেছে |
নারীর প্রতি নাই সে নাড়ীর টান
নারী জাতির হচ্ছে অপমান
আনাড়িতে দেশ ভরেছে
ব্যার্থতাই প্রমাণ
এখন বাঁচবে কিসে জাতির জীবন
অমল বসে ভাবতেছে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
সুভাষ আমার ঘরে ফিরে আয়
নেতাজী জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি
কথা : অমল বাওয়ালী
রচনা : ২৩ / ১২ / ১৯৯৫
সুভাষ আমার ঘরে ফিরে আয়
ঐ দেখ ভারতবাসী দিবা নিশি
চোখের জলে বুক ভাসায় |
এই ঘরে আমার মন মানেনা
কারো কথা কেউ শোনে না রে
( মোদের ) রক্ত দিয়ে ফসল বোনা
নিচ্ছে লুটে ঋণের দায়ে |
নাইরে ভালোবাসাবাসী
শুধু বর্ণ বিভেদ রেষা-রেষি রে
( যেন ) ঘরে থেকেও বনবাসী
ভারতবাসী অসহায় |
( ও তুই ) সন্ন্যাসী না হলি রাজা
কারো কথাই যায়না বোঝা রে
মায়ের বুকে ঋণের বোঝা
তুই ছাড়া বল কে নামায় |
আয়না সুভাষ ঘরে ফিরি
তুই ভাঙা নায়ে হও কান্ডারী রে
( এখন ) উমিচাঁদ আর মির্জাফরি
উঠছে তুফান দরিয়ায় |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
তুমি জাতির কুসুম পদ্ম সুভাষ
নেতাজী জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি
কথা : অমল বাওয়ালী
রচনা : ০২ / ০১ / ১৯৯৬
তুমি জাতির কুসুম পদ্ম সুভাষ
মানব সরোবরে
কত যুঁই মালতী রাতারাতি
পাপড়ি গেল ঝরে |
আজো আকাশ বাতাস করে গন্ধে উদাস
সুভাষ তোমার প্রীতির সুবাস প্রতি ঘরে ঘরে |
তোমার কি মহিমা খুঁজে পাইনা সীমা
আজও হৃদয় পটে আছো ফুটে
শতবর্ষ ধরে |
তব আগমনী ধরনী, করে পদ্মিনী
শঙ্খিনী ফুঁকে শাঁখ
চিত্রিণী মাতে চিত্রাঙ্কণে
ভুঁই মালী পিঠে ঢাক |
জ্বেলে আশার বাতি
করি জন্ম তিথি
বলো ভারতবাসীর দুঃখের রাতি
কাটবে কেমন করে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .
১৯৪৫ সাল মোদের ভেঙেছে কপাল
নেতাজী স্মরণে
কথা : অমল বাওয়ালী
রচনা : ০৩ / ০১ / ১৯৯৬
১৯৪৫ সাল মোদের ভেঙেছে কপাল
কোথায় গেলি মায়েরে ছাড়িয়া রে |
১৮৯৭ বর্ষ প্রথম মাস
শণিবার ছিল সে সেদিন জন্মিলি সুভাষ
সেদিন বসু পরিবার ছিল আনন্দ বাজার
সুভাষ রে তোর শ্রী মুখ হেরিয়া রে |
১৯২০ সালে হলি
ICS
ইংরেজের গোলামী ছেড়ে পূজিতে স্বদেশ
দিয়ে স্বার্থ বিসর্জন, ও তোর জীবন যৌবন
‘মা’য়ের পায়ে দিলিরে সঁপিয়ে রে |
( আমার ) মন বলে আছো তুমি
চোখ বলে নাই
অভাগী মায়ের এ মন কেমনে বোঝাই
আবার এলোরে সেই দিন
ও তোর সুখের জন্মদিন
শতবর্ষ ঘুরিয়া ঘুরিয়া রে |
স্মৃতির প্রদীপ শত স্নেহের চন্দন
সাজায়ে ভারতবাসী করিছে ক্রন্দন
তুমি আসিও আবার সুভাষ, জননী তোমার
কান্দে আশাপথ পানে চাইয়া রে |
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অ
মল বাওয়ালীর
পরিচিতির পাতায় . . .