কবি অমিতাভ গুপ্তর কবিতা
তখন ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডে উপনিবেশ দখলের লড়াই
কবি অমিতাভ গুপ্ত
ডিসেম্বর ২০২২ এ আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত, কবি অমিতাভ গুপ্তর “পূর্ণের অভিমান” কাব্যগ্রন্থের কবিতা।

অর্ধেক পৃথিবী জুড়ে।
ইন্ডিয়ান কলোনিতে আপাতত ফরাসিরা পরাজিত তবু
শাসনের শোষণের মুঠি আরো দৃঢ় রাজ্যে
করার জন্য প্রয়োজন হয়েছিল দেশীয় রাজন্যবর্গের সঙ্গে মিত্রতামূলক
আগ্রাসনের
যাকে মান্য করেননি টিপু
তাই টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ আর পরাজিত নিহত টিপুর
পরিণতি সমাজবাস্তব দিয়ে কিছুটা যাচাই করে কিছুটা বা ভদ্র ইংরেজের
সহায়তায় উৎসাহ হবে ভেবে বেন্টিঙ্কের সঙ্গে সখ্য,
অবশেষে ১৮২৬ সন, সতীদাহ বিরোধী আইন অনুসারে দণ্ডযোগ্য নরহত্যা
বলে ঘোষণা করাও হল,
মনে পড়ল পনেরো বছর আগে বৌদিকে বাধ্য করা হয়েছিল স্বামীর জ্বলন্ত
চিতা আঁকড়ে পুড়ে যেতে
সেই দাহ সেই-যে দহনচিহ্ন সে কি নয় টিপু সুলতানের শরীরে
শরীরভরা মৃত্যুর আঘাত

১৭২২ সন, মে থেকে সেপ্টেম্বর, ইউরোপ

কেঁপে উঠছে সর্বত্র ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভে আর অপ্রসন্নতায়
এদিকে ভারতবর্ষে আফ্রিকায় উপনিবেশিক শাসনের ফাঁস দৃঢ়তর
খ্রিস্টান মিশনারি এবং তাদের অনুচর ব্যস্ত
চিনদেশে আগেই হয়েছে জারি নিষেধাজ্ঞা পাদ্রিদের অনুপ্রবেশের
অংশত অনূদিত করেছি তবু বাইবেল যদি ধর্ম ভাব সংশ্লেষণ করা যায়,
“কৃপার শাস্ত্রের অর্থভেদ'-এর মতো খ্রীস্টধর্ম প্রচারের বই না লিখেই আবেদন
জানিয়েছি
ঈশ্বরচেতনার সংশ্লেষণ কীভাবে কেমন করে কখন যে হবে জানা নেই
ইংরেজ প্রভুরা শুধু সংবাদপত্রের সব স্বাধীনতা লুপ্ত করে ছিল
বন্ধ হল আমার বা আমাদের ফার্সি কাগজ “মিরাত-উল আকবর”
১৮২১ সন তারপর ‘সংবাদকৌমুদি’ বাংলায় প্রথম সংবাদপত্র তবু প্রকাশ
করেছি
এরপর লড়াই শুরু মেয়েদের সম্পত্তির অধিকার নিয়ে
অর্থনৈতিক স্কুল প্রতিষ্ঠার পরে এল হিন্দু স্কুলের পরিকল্পনা
শুনলাম আসছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সেই ডিরোজিও
মাতৃহীনের মতো স্নেহার্ত মণিকর্ণিকার
পারে এসে গঙ্গার ঢেউ যেন থমকে দাঁড়াল, যেন মনে পড়ে গেল
মা আমাকে কতদিন আগে যেন ত্যাগ করেছিল

সন্ন্যাসী বিদ্রোহের আর মজনুশাহ, চূয়ার বিদ্রোহ আর রাণী শিরোমণি কর্ণগড়

খবর পাইনি বললে হয়তো সম্পূর্ণ সঠিক কথা বলাও হবে না
মিরাত-উল-আকবর তারপর সংবাদকৌমুদির পাতায় কখনো
উল্লেখ হয়নি করা,
শুধুমাত্র ইংরেজের নতুন আইন দিয়ে সদ্যোজাত সংবাদপত্রেরও
টুঁটি চেপে ধরা হল। আমাদের নতুন বিপ্লব
সীমাবদ্ধ রয়ে গেল স্থিতাবস্থা টলানোর চেষ্টায়। জানি
এইসব বীজ থেকে বীজাঙ্কুর শুরু হয়।
নীল বিদ্রোহ আর সিপাহী বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ
তারপর চট্টগ্রাম তমলুক নৌ-বিদ্রোহের গর্জন
সাবেকি সামন্ততন্ত্র আর ইতিমধ্যে ক্রমশ পচনশীল বুর্জোয়া মর্ডানিজম
উভয়ের লড়াইয়ের মাঝখানে ফাঁদ পাতছে নয়া উপনিবেশিক এবং সাংস্কৃতিক
সাম্রাজ্যবাদ যারা মানুষের চেয়ে ঢের বেশি ভালোবাসে
কলের পুতুল তাই
জিভ দিয়ে চেটে খায় চুষে খায় মানবতাবাদ

এখানেও ঘাসফুল ফোটে আর আবছা শিশিরে ভেজা আবছা বেগুনি

রঙের সেই ছোটো ছোটো বিন্দু গভীরতা দেখে তৃণের শীর্ষে লুকোনো
বিন্দু বিন্দু স্মৃতি দেখে শিশুবালিকার হাসি মনেও পড়ে না
মনেও পড়ে না তার মৃত্যুর খবর এল কীভাবে আমার কাছে।
বালক স্বভাবে বুঝিনি তেমনভাবে কাকে যে মৃত্যু বলে।
তারপর দ্বিতীয়া, তৃতীয়া আমারও যে ব্যবহৃত জীবনের রেখাচিত্রে না-পাওয়ার
কাছে কে যেন ঈশ্বরচন্দ্র এসে রৈখিকতাটির অবয়ব বদলে দেবে।
কে যেন হঠাৎ বলল, 'প্রভাবতী-সম্ভাষণ' সতিই কি বাংলার প্রথম এলিজি।
নারীর স্পর্শের মতো কোমল করুণ হয়ে এল না-পাওয়া গোধূলি
প্রাচীন অক্ষয়বট শিকড়ে শিকড়ে তার শান্ত দত্তাত্রেয়
বলে ওঠে বহুরূপে সম্মুখে তোমার।
মণিকর্ণিকার ঘাটে পড়ে থাকে সেইসব হরিহর যারা অপুর উদ্দেশে একটি
শ্লোক রেখে যায়
অবশিষ্ট হলাহল মহাদেব পান করেছেন তাই
জীবন অপরাজিত, জীবনাতীতেও দিকচিহ্ন নেই

ব্রিস্টল বন্দরে পড়ে রয়েছে এখনো কয়েকটি নোঙর যারা ভেবেছিল আজ

বা আগামীকাল
পরিপূর্ণ তরণীকে তীরে টেনে নেবে
ক্ষিপ্র দ্রুত কর্মব্যস্ত নাইঠ্যাচের মতো নোঙরকে
তুলে নেবে কয়েকটি জাহাজ
বাংলাভাষায় মতো, বলা ভালো গৌড়ীয় ভাষার মতো, এরকম কয়েকটি
নোঙর প্রয়োজন।
অন্বয় শব্দ পরম্পরা ক্রিয়াপদ ঢেউ তরঙ্গের মতো কথা আর ধ্বনি ওঠে।
শুধু যেন নোঙর মেলে না
শুধু একটি ব্যাকরণ গ্রন্থের দরকার
শুধু মেরুদণ্ড চাই, মানুষকে ঋজু হতে হবে

দুঃখ আর অপমান মহাপূর্ণ যাচনার মতো

আরেকটি শতক যেন দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে
যে শতক চলে যায় তার ছায়াটিকে
ছোটো ছোটো প্রবালবর্ণের কাঁকড়া এঁকে রাখে বন্দর সৈকতে
কিছু নিথরতা কিছু মৌনের সংলাপ সারারাত যদি ছায়াটিকে অমান্য করে
যেতে পারে, তবু হারাবে না
নেপোলিয়নের শেষ লড়াইয়ের দিনগুলি, সাম্রাজ্যেবাদের বিচার
টাইগার স্মিথের মতো কেউ যেন লব্ধ করে যেতে পারে
অশ্বক্ষুরাকৃতি নদীর ওপারে দ্রুত রহস্যাতুর রূপময় শৈলশ্রেণী প্রবাহিত হল
সহেলি পাখির মতো বনে বনে বনমালী---
খোঁজে এখনো মানুষ
বনের হরিণী যার নাম রেখেছিল
সেই তাকে, পালক বিদ্যুৎবর্ণ. অধরোষ্ঠে শ্রাবণের মেঘ

রংপুরে মজনু শাহের সঙ্গে দেখা হল
কবি অমিতাভ গুপ্ত
ডিসেম্বর ২০২২ এ আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত, কবি অমিতাভ গুপ্তর “পূর্ণের অভিমান” কাব্যগ্রন্থের কবিতা।
রংপুরে মজনু শাহের সঙ্গে দেখা হল।
সে কথাটি কাউকে বলব না
নর্থ বেঙ্গলে এসে সন্ন্যাসী বিদ্রোহের ঘাঁটিতে ঘুরেছি
সে খবর কেউই জানবে না
লবণ আইন নিয়ে প্রকাশ্য যে আন্দোলন তার চেয়ে বেশি
মিছিলে ঘুরেছি কিন্তু কাউকে বলব না
শুধু এইটুকু লোকে মাত্র জানে
বিদ্রোহের অধিকার আইনসঙ্গত বলে সম্রাটের কাছে একটি চিঠি পাঠিয়েছি
চিঠিটি লেখাই ছিল যদিও যথেষ্ট বেআইনি আর তাদের প্রসঙ্গে কিছু বলতে
চাই না
সূর্যের এক দিকে সংজ্ঞা অন্যদিকে ছায়া, দুজনেই
স্বতঃপ্রোণোদিত আর অনবগুন্ঠিত দুটি বধূর মতন
এখানেও মেয়েরা জানি সুখে নেই,
উইলোর মর্মরে মর্মরে
দেসদিমোনার মৃদু গান ও গুঞ্জন শোনা যায়
পপলারের পাতায় পাতায় যেন শিশিরবিন্দুর
'মতো অফেলিয়া কর্ডেলিয়া ঝরে

সৃষ্টি, যেন অভিমানজাত

একটি অশ্রুর বিন্দু ধ্বংস যেন অশ্রু দিয়ে মুছে যাওয়া কাজলের দাগ
আমার দুচোখে তাই উভয়ের মায়াকে এঁকেছি
যায়, চলে যেতে হবে, দময়ন্তীর
আঁচলের গ্রন্থি ছিঁড়ে যেভাবে বাহুক চলে যায়
বিন্ধ্যারণ্যের কোন জনজাতি যোদ্ধাদের সঙ্গে নিয়ে
কোনো এক মৌরীয় গোষ্ঠীর কোনো এক কোল তরুণ
সটান এসে দাঁড়ায়ে আপাতনন্দিত কোনো বেয়নেটধারীর মুখোমুখি
রক্তকরবীর ডালে দোলা দিয়ে গিয়েছে
দোয়েল
অথবা টেলরবার্ড দুলে উঠল মেপলের কয়েকটি পাতায়

কয়েকটি প্রজাপতি হেসে উঠে যদি কাল

ভোরকে জানায়
কে যেন পুরুষসিংহ চলে গেল। কে জানে কোথায় কোন বনের
অরণ্যে চলে গেল
এখানে হালকা ফুল লঘু লতাপাতা দিয়ে গড়া
পৃথিবীর চেয়ে ঢের গভীর ও উৎফুল্ল
আর্তনাদের দিকে তার চলে যাওয়া। প্রজাপতি হয়ে যদি বেঁচে থাকি, যদি
সিংহজাতকের কথা না-ই মনে পড়ে
শৃগালের হুংকারে আবার স্বদেশ যদি কেঁপে ওঠে যদি
হাড়গিলে পাখিদের উৎসব আবার শুরু হয়
দ্বৈত ও অদ্বৈত আমি মানতে পারিনি
সিংহের গুহার মতো অরণ্যকে এই যুগে।
এও জানি রামকৃষ্ণ পরমহংসের পট কালো মেঘে এঁকে দিয়ে যায়

ফসলক্ষেতের বুকে কাস্তের মতো বাঁকা মেয়েটিও নুয়ে
কবি অমিতাভ গুপ্ত
ডিসেম্বর ২০২২ এ আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত, কবি অমিতাভ গুপ্তর “পূর্ণের অভিমান” কাব্যগ্রন্থের কবিতা।
ফসলক্ষেতের বুকে কান্তের মতো বাঁকা মেয়েটিও নুয়ে
পড়েছিল, গান গেয়েছিল
মেদোর উপরে উঠে ওই মেলে দেওয়া সলিটারি
রিপারের স্কার্টের মতন
শীতের কুয়াশা আর তার চুলে জড়ানো বিরন
বোগেনভিলিয়ার ডাল হয়তো ঈষৎ রাঙ্গা করে
তুলেছিল তাই
একমুঠো স্কাইলার্ক উড়ে এল
টপ্পার মতন বেজে উঠেছিল উষাগোধূলির চাওয়াপাওয়া
দুজনেই
যেমন বাংলার গান এই গান ঈশ্বরের প্রতিধ্বনির মতো যদি বেজে ওঠে স্বর
এই গান মৃত্প্রতিমার মতো স্পর্শ দিয়ে হিরে দিয়ে ছন্দ অলংকার
সাজানো প্রেমের গান শুধু নয়, এ যে
নরেন দত্ত আর রবি ঠাকুরের আর রজনীকান্তের কিংবা নজরুলের বুকফাটা
হাহাকার