কবি অসীমা দাস-এর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
. ডাকিছে দুখিনী মাতা ||
তোর লাগি আজ কলকোলাহল
. মুখরিত পথ প্রান্ত |
উল্লাসে গাহে ‘জয়হিন্দ’ গান
. নর নারী অবিশ্রান্ত ||
একদা যাহার আজাদী ফৌজ
. ( বর্মা ) হেলায় করিল জয় |
দুর্জয় সেনা চলেছে সেদিন
. প্রাণের ছিল না ভয় ||
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে
. স্বাধীন হয়েছি বেশ |
প্রকৃত নেতা নাহিক হেথা
. চালাতে সোনার দেশ ||
তাই স্মরি মোরা এই দুর্দিনে
. আসিতে স্বদেশ মাঝে |
বিপদে মোদের রক্ষা কর
. প্রাণের বেদনা বাজে ||
আজিও ভারত ভোলেনি তোমায়
. ত্যাগের মহান নেতা |
এ শুভ প্রভাতে স্মরি যে তোমায়
. হে বীর পরিত্রাতা ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
সাথীহারা
অসীমা দাস
. ( ১ )
.
কোন মায়া লাগে অদেখা স্বপনে
. তন্দ্রা জড়িত মনে |
. দূরে কোন বনে উতলা পাপিয়া,
. সাথী খুঁজে ফেরে ডাকে পিউপিয়া |
মনের বাসনা গান হয়ে ঝরে
. করুণ সুরের তানে,
ছল ছল আঁখি উথলিয়া পড়ে
. চাহি সুদূরের পানে |
. হারায়ে গিয়াছে মনের মানসী,
. তাই তারে ডাকে আকূল পিয়াসী |
বসন্ত আসে-মন-ফুল-বনে
. ধীরে ফিরে চলে যায়,
.
.
.
তরু শাখে পাখি থামায়ে কাকলী
. নিদ্রার ভারে দোলে |
নেমে আসে ধীরে ঘন আঁধিয়ার
. নিশীথ কানন ঘিরে,
ঘোর অমানিশা স্তব্ধ রজনী
. নীরবেই যায় ফিরে |
. তপন কিরণে উঠিল জাগিয়া,
. বিরহ বিধুর বনের পাপিয়া |
ব্যথার রজনী হল অবসান
. নিশীথ চাঁদের সাথে,
বনতলে দোলে মাধবী লতাটি
. প্রভাতের মৃদু বাতে |
পুনঃ যবে জাগে রজনীগন্ধা
. বনের বিধবা মেয়ে,
আকুল অশ্রু বাধা নাহি মানে
. প্রিয়া পথ পানে চেয়ে |
. ( ৩ )
দিবসের আয়ু শেষ হল ধীরে
. সন্ধ্যা নামিল বনে,
ব্যথার বেদনে ঘনাল আঁধার
. বিরহী জনের মনে |
. দিন চলে গেছে ব্যর্থ আশায়,
. ভোর হলে নিশি চাহিবে বিদায় |
অশ্রু মুকুলে দুলিবে না আর
. কঠিন কঠোর হিয়া,
অতীত স্বপনে যাপিতে হইবে
. বেদনারে বুকে নিয়া |
হৃদয় বীণায় যে গান বাজিছে
. করুণ সুরের তান,
ছিঁড়ে গেছে তার অসহ ব্যথায়
. উন্মলা হল প্রাণ |
.
. এখনও তাহার মিলায়নি রেশ |
ওগো মরমিয়া, ওগো বাঁশরিয়া
.
অশ্রুর মাঝে উথলি উঠুক
. ক্ষণিক করুণ হাসি |
বিরহী বনের লতার আড়ালে
. মালতী বিতান ছায়ে,
দোলে মঞ্জরী ব্যগ্র ব্যাকুল
. মৃদুল দখিনা বায়ে |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
যাত্রী
অসীমা দাস
. ( ১ )
.
.
. দুঃখ সুখের সকল কাঁদন,
. রইবে পিছে মায়ার বাঁধন,
সঙ্গী বিহীন চলার পথে,
. সুপ্ত গহিন রাতে,
সকল বোঝা ছিন্ন করে
. চলব রিক্ত হাতে |
. ( ২ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. চলার পথে গান গাহি প্রাণ ভরে,
. দেহ কারার খুলবে সব দোর,
. ছিন্ন হবে মিথ্যা মায়ার ডোর,
ভাল মন্দ সকল বাধা ঠেলি, মিলনসাগর
. চলব অনেক দূরে,
সব বাসনা শেষ হয়ে যাক,
. তোমার বাঁশীর সুরে |
. ( ৩ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. সকল ব্যথা যাবেই দূরে সরে,
. হাতছানিতে আকাশ ডাকে,
. আঁধার দিয়ে পথ কে ঢাকে,
সকাল সাঁঝে পরাণ আমার কে যে এমন করে ভাই
. কে যে এমন করে,
কাহার বাঁশী ডাকে আমায়,
. এমন আকুল স্বরে |
. ( ৪ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. বাহির হলাম বিজন পথের পরে,
. নীরব রাতে বনের পাখি,
. গায়লো যে গান সুধামাখি,
নিমেষ হারা একটি শুধু, মিলনসাগর.কম
. থেকে কপি করা আঁখি জাগে কোথা,
অন্ধকারের বাতায়নে,
. পুঞ্জিত কার ব্যথা |
. ( ৫ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. দিনের শেষে পৌঁছাব সেই ঘরে,
. যেথায় জ্বলে তারার বাতি,
. নাইকো যেথা আঁধার রাতি,
আলোর মেলায় হাসে যেথায়
. শুভ্র ফুলের হাসি,
সেই সে দেশের পানে আমার
. মন যে বেড়ায় ভাসি |
. ( ৬ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. রইব সুখে অনন্তকাল ধরে,
. নাম না জানা ফুলের বনে,
. বাতাস ফেরে ক্ষণে ক্ষণে
দুঃখ জরা নাইকো সেথা
. নাইকো আঁধিয়ার,
ফুল ফুটে ফুল যায় না ঝরে
. নিতুই অনিবার |
. ( ৭ )
. একলা পথের যাত্রী আমি ওরে,
. চলার পথে বিরাম নাহি ক্ষণ তরে,
. নিরুদ্দেশের পথিক আমি,
. চলবে নাকো পড়লে থামি,
মিটিয়ে দিয়ে চাওয়া পাওয়া
. নিত্য আনাগোনা,
কোন অজানার সনে আমার
. হবে জানাশোনা |
. ( ৮ )
. পথের শেষে কি যে আছে,
. কোন সে জনা তবু যাচে,
সকল পাওয়া মিটবে যবে
. মানব জীবন সাঁঝে,
হয়ত তখন শুনব তোমার
. মোহন বেণু বাজে |
নেতাজী বন্দনা
অসীমা দাস





সন্ধ্যা
অসীমা দাস
দীপ্ত রবি ম্লান হল সায়াহ্ন স
.
চলেছে পশ্চিম কোণে, ধীরে
.
উন্মুক্ত অম্বর তলে কলরব ক
.
ফিরিছে আপন নীড়ে মন ক্ষো
.
নানজাতি বিহগের সুমধুর গা
.
নদী-তীরে চকা-চকী আপনার
.
কুলু কুলু মধু স্বরা ক্ষুদ্র নদী ঐ
.
জলচ্ছাসের তরঙ্গের প্রতিধ্ব
.
অদূরে বিটপী শ্রেণী নীরব নি
.
ফিরিছে দখিনা বায় আন্দোলিয়া শাখে
. দ্রুম দলে ঘেরি |
অস্তগামী তপনের লোহিত আভায়
. রঞ্জিত আকাশ,
দিগন্তের পরপারে বনানীরে ঘেরি
. নীলিমার হাস |
ঘন নীল নভতলে গাঢ় লাল রেখা
. দিগন্ত মাঝে,
যেন কোন বনদেবী মেঘরঙা বাসে
. অভিসারে সাজে |
মন্থর পবনে জাগে মৃদুল দোলা
. বিটপীর ডালে,
আগত বসন্তে গায় আবাহন গীতি
. ছন্দেরই তালে |
আয়োজন সারাদিন মাধবীর সাথে
. ক্লাম্ত এবে পিক,
ঘুসর গোধুলির রাগে নামে ছায়া আঁধারের
. ঘিরে চারিদিক |
তপনের শেষ রশ্মি মিলায় গগনে
. সন্ধ্যা সমাগত,
ছিন্ন করি মেঘরূপ কুয়াশার অন্তর
. তমসা আগত |
দিকে দিকে উচ্চরবে শঙ্খ বাজে
. সুগম্ভীর রবে,
সন্ধ্যার বন্দনা গায় ঝিঁঝিঁ কার দল
. মৃদু কলরবে |
শ্যামল বনানী ঘিরে জাগে মৃদু
. মর্মর গীতি,
শীতল ধরণী এবে সমীর পরশে
. ছায়া বন বীথি |
নীরব, নিস্তব্ধ, শান্ত, নীলিমার কোণে
. ম্লান ধূসরিকা ,
দীপ্তিময়ী, ক্ষীণ, আভা নক্ষত্রের রাজি
. ধীরে দিল দেখা |
বিনি সুতে গাঁথা হার অপরূপ শোভা
. ফুটিল গগনে ,
নিশীথিনী মুখ ঢাকে নিদারুণ লাজে
. আঁধার গুন্ঠনে |
সন্ধ্যার অপরূপ শোভা হেরিয়া নয়নে
. তৃপ্ত হিয়া মোর,
পরম পিতারে স্মরি উদ্বেলিয়া উঠে
. মম আঁখি লোর |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ফুলের ব্যথা
অসীমা দাস
. ( ১ )
দূর বিজনে গহন বনে
. জাগছি আমি একলা,
ছোট্ট কুসুম ভাঙ্গাল ঘুম
. অরুণ আলোর মেখলা |
.
.
মোর কলিকায় আরতি হয়
. দেবালয়ে, মন্দিরে |
ধন্য আমার জীবন সফল
. ধন্য আমার জনম রে ||
. ( ২ )
বন চামেলীর শুকনো পাতার
. অশ্রু ঝরে নির্জনে,
কোন নিঠুরের চরণ ঘায়ে
. কোন বিরহীর গুঞ্জনে |
. হয়তো হেনার এমনি মালা,
. দলবে পায়ে কুঞ্জ বালা,
হয়তো চাঁপার চক্ষে নামে
. দুখভরা অশ্রুধারা |
কোন দেবতার পূজার লাগি
. হয় যেন সে আপন হারা ||
. ( ৩ )
আলোর পথের পথিক ওগো
. ঘন আঁধার নাশি,
মন ভুলানো রঙের মায়ায়
. ক্ষণিক দাঁড়াও আসি |
. বারেক দাঁড়াও বেণু হাতে,
. হাস্য মুখর আঙ্গিনাতে,
গন্ধ ভরা উতল বাতাস
. তোমারে যায় চুমি |
গন্ধরাজের চঞ্চল দল
. আকুল লুটায় ভূমি ||
. ( ৪ )
. কদম কেশর আকুল বায়ে,
. ঝরলো বিজন বনের ছায়ে,
শিউলী ফুলের মালা গেঁথে
. সাজাই পাতার থালে |
কুঁড়ির মাণিক সেই মালাতে
. জোনাকী দীপ জ্বালে ||
. ঝরে যাওয়ার বেদনাতে,
. মোর মুকুলের গন্ধ মাতে,
সেই বেদনা কাহার লাগি মিলনসাগর.কম
. কোথায় তারে ডাকি,
নিশীথ রাতের শ্যামল বীথি
. নীরব বনের পাখি |
. ******************
. সুচিতে...
মিলনসাগর