গরিবেরা ভিজবে পথে, বাবু টানবে রম্ টম্।
নেতারা সব মহাব্যস্ত, করছেন দেশ উদ্ধার
মোটরেতে কাদা ছিটকে ছুটে ছুটে দুদ্দাড়
“আমাদের তো তাড়িয়ে দিলে, এদেরই কি কম ঠাট্”
মনের মধ্যে হেসে বললেন স্বয়ং অশোক সম্রাট!
ডেমোক্রেসির জাঁতি-কলে মারা যাচ্ছে সৎলোক
তাকে ঘিরে হি হি করে হাসছে যত বদলোক।
কারেন্ট হঠাৎ চলে গেল --- লেখা হল বন্ধ
জানলা খুলে মিলিয়ে দিলাম শেষ লাইনের ছন্দ।
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
সকাল বেলা চক্ষু মেলে দেখতে পেলাম অদ্যই
কবি বনফুল
২৮শে মে ১৯৭৩ তারিখে কবির "মর্জি মহল" নামের ডায়রিতে লেখা।
সকাল বেলা চক্ষু মেলে দেখতে পেলাম অদ্যই