বনফুল - এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাঁর জন্ম এবং প্রাথমিক শিক্ষা বিহারে সম্পন্ন হয়।

তিনি পেশায় চিকিত্সক ছিলেন। কলকাতায় ডাক্তারি পড়েন এবং জীবনের বেশিরভাগ সময় বিহারের
ভাগলপুরে কাটান।

উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, বিশেষ করে ব্যঙ্গ কবিতা কিছুই তিনি বাদ দেন নি। তাঁর লেখা জীবনী
নাটক "শ্রীমধুসূদন" (১৯৩৯) এবং "বিদ্যাসাগর" (১৯৪১)। এ ছাড়া "রূপান্তর" (১৯৩৪), "কঞ্চি" (১৯৪৫) প্রভৃতি
তাঁর জনপ্রিয় নাটক। তাঁর জনপ্রিয় উপন্যাসের মধ্যে আছে “তৃণখণ্ড” (১৯৩৫), “দ্বৈরথ” (১৯৩৭),  “কিছুক্ষণ”
(১৯৩৮), “মৃগয়া” (১৯৪০), “ডানা” (১৯৪৮), “স্থাবর” (১৯৫১)। তাঁর ছোটগল্প ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল।
“বৈতরিণীতীরে” (১৯৩৬), “বনফুলের গল্প” (১৯৩৬),  “বনফুলের আরো গল্প” (১৯৩৮)  তাঁর জনপ্রিয় ছোটগল্প
গ্রন্থ।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "বনফুলের কবিতা" (১৯২৩), "করকমলেষু", "অঙ্গারপর্ণী", "বনফুলের
ব্যঙ্গকবিতা" (১৯৫৮) প্রভৃতি। ১৯৭১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত, বনফুল তাঁর প্রতিদিনের দিনলিপি
লিখতেন “মর্জিমহল” শিরোনামে। ২০১১ সালে তা “বনফুলের ডায়েরি মর্জিমহল”, দুই খণ্ডে পরিকল্পনা,
প্রস্তাবনা ও সংকলন করেন চিরন্তন মুখোপাধ্যায়। প্রকাশক অবনীনাথ বেরা, বাণীশিল্প।

আমরা
মিলনসাগরে  কবি বনফুলের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই
প্রচেষ্টাকে সফল মনে করবো।


উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩


কবি বনফুলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২০০৫
পরিবর্ধিত সংস্করণ - ৭.৬.২০১৪
...