তোমার লেখার সাথে সাথে . মিশত যদি আমার লেখা--- লাগত ভাল, হয়তো মনে . দেখা দিত নতুন রেখা | এখন আমার মন চলেনা . বলে না তো নতুন কিছু, তোমার লেখায় সাড়া দিয়ে . যাবে কি মন তোমার পিছু | কিছু-ই-ই হয় না-- আর হবে না , . মনের আমার নাইরে দিশা, এখন আমায় ঘিরে আছে . আঁধার ভরা গভীর নিশা |
মন যে আমার কেমন কেমন করে যখনই মনে পড়ে---- মাত্র কটা দিন পরে বোনটি যাবে . পরের ঘরে | আবার যখন ভাবি --- তেমনি করে . নতুন শাড়ির গন্ধ ভরে . সিঁদুর রাঙা মুখটি তুলে . আসবে রে কেউ আমার ঘরে | . বলছি যে ভাই সত্যি করে---- . উদাস পানা ভাবের ঘোরে . মন যে আমার কেমন কেমন করে |
সামনে এসে দাঁড়িও তুমি . যখন সময় আসবে কাছে, যেন আমি বুঝতে পারি . এসে কেউ দাঁড়িয়ে আছে | তোমার চরণ ধুলি হ’য়ে . কতই ছোট্ট কণা রাজে আমি যেন থাকতে পারি, . চরণতলের ধুলির মাঝে | নাও আমারে এবার তবে . আর কতদিন রইবে দূরে ? কবে আমায় বাজাবে নাথ . মধুর মধুর বাঁশির সুরে ?
নট্ট রে, . অর্দ্ধ শতাব্দীর অভিজ্ঞতা . দিন দিন প্রাজ্ঞ করেছে তোকে, . তোর স্থির বুদ্ধির অভিজ্ঞা . তোকে দিয়েছে প্রাঞ্জলতা | আর, সেই তিনি ----- . তাঁর আশীর্বাদ তোকে দিয়েছে পথ চলার পাথেয় | . তিনি তোর আজীবনের . সহায় হোন ---- এই প্রার্থনা জানাই, . দীর্ঘ আয়ু, সুস্থ দেহ মন, আর . দুর্লভ আনন্দ তোকে ঘিরে থাকুক |
কোন রূপকার এমন করে সকল আশা সত্যি ক’রে, শিলার বুকে তুলির টানে এমন মধুর স্বপ্ন গড়ে ? তাঁরই এর আশিষ ধারায় পূর্ণ করুক তোদের প্রাণ--- জীবন ভরে মাতিয়ে তুলুক ভালবাসার মধুর তান |