আমার সকল বেদন টুটে হৃদ কমলে উঠুক ফুটে, তোমার দুটি রাতুল চরণ--- সেই চরণেই লইনু শরণ তোমার লাগি সকল হিয়া উঠুক উঠুক গুঞ্জরিয়া---- কুসুম সম পড়ুক লুটে তোমার চরণ পদ্ম পুটে | আমি ঐ চরণেই লইনু শরণ তোমার দুটি রাতুল চরণ | আজকে এই গভীর রাতে, ঘুম আসেনি নয়ন পাতে | তোমার দুটি রাঙা চরণ ভরিয়ে তুলুক আমার মন | কাছে এস, তোমার হাতে আসুক নিদ নয়ন পাতে | ( ওগো ) আমার জীবন, আমার মরণ, ঐ চরণে লইনু শরণ |
রাতের পর রাত জাগিয়ে . কি চাও তুমি আমার কাছে ? আমার জীবন আমার মরণ . এ ছাড়া আর কি--ইবা আছে ? প্রভু আমার, পরম আমার . তুমি আছ আমার স্বামী তোমার পায়ে সব নিবেদন . তুমি-ই ত’ নাথ আমার আমি | সাঙ্গ ক’রে সকল খেলা . এবার যাব তোমার কাছে | আমার বলে কিছুই ত’ নাই, . চাও কি তুমি আমার কাছে !