কবি বনোয়ারীলাল রায় - উনিশ শতকের এক বিশিষ্ট কবি ছিলেন। তাঁর সম্বন্ধে তথ্য এবং তাঁর ছবি
এখনো আমরা সংগ্রহ করে উঠতে পারি নি।
কবি বনোয়ারীলাল আমাদের কাছে এই জন্য আরও গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে উনিশ শতকের শিক্ষিত
বাঙালীদের ঘরে তাঁর রচনা থাকতো। উনিশ শতকের বিখ্যাত কবি গিরিন্দ্রমোহিনী দাসী ছোটবেলায় যে সব
বই পড়ে তাঁর কবি মানসের বিকাশ ঘটিয়েছিলেন, তার মধ্যে বনোয়ারিলাল রায়ের, ১৭৮১ শকাব্দে
প্রকাশিত কোকিলদূত কাব্যগ্রন্থটিও ছিল।
সৌভাগ্যবশত কোকিলদূত কাব্যগ্রন্থটি আমাদের হাতে এসেছে। আমরা এখানে সেই বইটি থেকে কিছু অংশ
এখানে তুলে দিচ্ছি।
কেউ যদি আমাদের এই কবির সম্বন্ধে তথ্য ও ছবি পাঠান তা হলে আমরা প্রেরকের নাম এই পাতায়
কৃতজ্ঞতা স্বরূপ প্রকাশিত করবো।
আমরা মিলনসাগরে কবি বনোয়ারিলাল রায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে,
আমাদের এই প্রচেষ্টা কে সার্থক বলে মনে করবো।
কবি বনোয়ারিলাল রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - .০৫.২০১২
...