| বিপ্লবী কবি বারীন্দ্রকুমার ঘোষ-এর গান ও কবিতা |
| অনুযোগ কবি বারীন্দ্র কুমার ঘোষ কবির ১৯২৫ সালে প্রকাশিত "দ্বীপান্তরের বাঁশী" কাব্যগ্রন্থের কবিতা। আমি মরে তুমি যদি তুমি মরে আমি, দাসীরে বল না তবে কেমনে গো কাছে লবে, নয়ন অন্তরে চির বিরহের স্বামী? এ যেন করে রবি প্রেম অলক্ত চরণে করে সীমন্তে সিন্দুর তারে সাঁঝ বালা অভিসারে না পেয়ে নাথেরে কাঁদে শিশিরে গোপনে | ওগো জীবনের এর ফোঁটা মরণে সাগর! এত প্রেম দে'ছ যদি কেন হ'লে বাদ সাধি ফুরায়ে ফুরায়ে মধু হয়ে মধুতর! সুখ তৃষিতে ওগো চির পরাজয়! ভেসে আসা অজানিত কি সুরভি পারা চিত উচাটন কর প্রাণ করি সুধাময় | লয়ে সে সুন্দরে আমি রূপ ক্ষুধাতুর, ভুলায়ে বিষয়ে মোরে দেখ গো নয়ন ভরে আমিও ও বুকে মরি দেখিতে বিভোর | . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| কিশোরী রূপে কবি বারীন্দ্র কুমার ঘোষ কবির ১৯২৫ সালে প্রকাশিত "দ্বীপান্তরের বাঁশী" কাব্যগ্রন্থের কবিতা। প্রেম-ডগমগ প্রথম সোহাগ শিখেছিনু দেখি তোমারে কিশোরী ; বসিধা ছনিয়া লাবণী আনিয়া নিছিলে কি রুপ আহা মরি মরি! তার কি যে ডাকে ভরা বাহু দুটি লাগি ছিনু প্রেম যোগে হইয়ে বিবাগী ; বেড়িয়া বেড়িয়া ও অঙ্গ সোহাগী ছিল রাঙ্গা সাড়ি বুকে স্বপন আবরি | যেমন একটি পাপিয়া ঝঙ্কারে সারা প্রভাতের মধু ঝরে পড়ে, অনন্তটি তব তেমনি গো করে তার প্রণয় অশান্ত চোখে উঠে ভরি | পরাণ নিঙাড়ি (তার) সে কথার লাজে মোর যৌবনে সুখ বীণা বাজে, ওগো রচয়িতা তব রচনার মাঝে . কি কৈবল্য সুখে রহ গো গুমরি | . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| শুভদৃষ্টি কবি বারীন্দ্র কুমার ঘোষ কবির ১৯২৫ সালে প্রকাশিত "দ্বীপান্তরের বাঁশী" কাব্যগ্রন্থের কবিতা। আঁখি কাড়া ওরে শ্বণ মোহন পরশ জুড়ান তার রসনা সরস কি মিলন রস অঙ্গে অঙ্গে বঁধুয়ার | সকল ইন্দ্রিয়ে তনু মন দিয়ে নারিনু ফুরাতে হায় জনম অবধি পিয়ে নিরবধি সে মাতান মদিরায় | বরষার জল এ দুর্ব্বা শ্যামল বাসন্তী রজত রাতি, শৈশব কৈশোর আনন্দের ঘোর যৌবনের মাতামাতি, ওরে সব সুখরঙ্গ বঁধু পরসঙ্গ অলখ রসিক সনে, পাঁতি পাঁতি করি পলে পলে মরি বড় সে সাধিতে জানে | এ জীবন স্রোতে মঙ্গল পীঁড়িতে উত্সব দেউটি জ্বালি, জগত শোভায় নিতুই ভাসায় কি লাগি গোপনে খালি? কি পূজার ছলে মম মন দলে শ্রীবিগ্রহ শিরপর, ভরি স্বর্ণ ঝারি জগলীলা বারি নিতি ঢালে ঝর ঝর? এত পায়ে ধরা মন চুরি করা সারাটা জীবন বহি! ফুল ঘোমটায় মলয় মিঠায় অধর সুধায় রহি! কাঁদাবার সুখে এতই পীড়ন এত জ্বালাতন করা, পীড়ার তরাসে চিতার হুতাশে চোখ টিপে টিপে ধরা | ছিল আধ চেনাচিনি বিরহ মিলনে তাই ছিল কাঁদা হাসা, তব সুখদুখ যুগ্ম অধর ভরিয়া মোর এবার চুমিতে আসা | সহজিয়া রাগে অটুট সোহাগে আমারে আবির করি, মরণেতে ভরি লয়ে পিচকারি তুমি খেল এ জীবন হোরি | মোর প্রেমস্বাদে হয়েছ কামুক তৃপ্ত অকাম যোগী, তাই চুড়াশী লক্ষ যোনীতে ভ্রমিয়া ফিরিছ আমারে মাগি | স্বরগ মরত ভরিয়া মোদের প্রেমের পড়েছে সাড়া এ যে সৃষ্টি বসনে আবরি দু'জনে দু' আঁখি গো এক করা | . **************** . সূচীতে . . . মিলনসাগর |