তোমাকে পেয়েছি তাই সকলি সুন্দর, দৃষ্টি মেলে রাখি আমি তোমারি উপর | তোমাকে পেয়েছি তাই খুলেছে হৃদয় দিকে দিকে প্রাণে প্রাণে হোয়েছে প্রণয় | তোমাকে পেয়েছি তাই ক্লান্তি হোল দূর, দিনের প্রতিটি কাজ আনন্দ মধুর | তোমাকে পেয়েছি তাই কন্ঠে ওঠে গান, তোমার নামটি গেয়ে জুড়ায় যে প্রাণ | তোমাকে পেয়েছি তাই সঙ্গে থেকে তুমি--- সমৃদ্ধ কোরেছ এই দীন মনো ভূমি |