| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| বিদ্যার অনুনয় বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র রাণী যত কহে বিদ্যা মৌন রহে লাজে ভয়ে জড় সড়। ভাবিয়া কান্দিয়া কহে বিনাইয়া ধূর্ত্তের চাতুরী বড়॥ নিবেদয়ে ধনী শুন গো জননি কত কহ করে ছল। কিছু জানি নাই জানেন গোসাঁই ভাল মন্দ ফলাফল॥ চৌদিকে প্রহরী সঙ্গে সহচরী বঞ্চি এ বন্দীর মত। নাহি কোন ভোগ মিথ্যা অনুযোগ মা হইয়া কহ কত॥ রাজার নন্দিনী চিরবিরহিণী মোর সমা কেবা আছে। বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে দাঁড়াইব কার কাছে॥ কি করি বাঁচিয়া ভাবিয়া ভাবিয়া গুল্ম হৈল বুঝি পেটে। মুখে উঠে জল অঙ্গে নাহি বল চাহিতে না পারি হেটে॥ সবে এক জানি শুন ঠাকুরাণি প্রত্যহ দেখি স্বপন। একই সুন্দর দেব কি কিন্নর বলে করে আলিঙ্গন॥ চোর বলি তারে চাহি ধরিবারে তপাসি ঘুমের ঘোরে। নিদ্রাভঙ্গে চাই দেখিতে না পাই নিত্য এই জ্বালা মোরে॥ পুরুষে স্বপনে নারীর ঘটনে মিথ্যায় সত্যের ভান। দেখে নিদ্রাভঙ্গে মিথ্যা রতিরঙ্গে বসনে রেতনিশান॥ তেমনি আমারে স্বপনবিহারে পুরুষ সহিতে ভেট। মিথ্যা পতিসঙ্গ মিথ্যা রতিরঙ্গ সত্য বুঝি হবে পেট॥ বাক্যের কৌশলে রাণী ক্রোধে জ্বলে রাজারে কহিতে যায়। ভারত ভাষায় সকলে হাসায় ছায় ভাঁড়াইল মায়॥ **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |