| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| সুন্দরদর্শনে নাগরীগণের খেদ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র এ কি মনোহর পরম সুন্দর নাগর বকুলমূলে। মোহনিয়া ছাঁদে চাঁদ পড়ে ফাঁদে রতি রতিপতি ভুলে॥ দেখিয়া সুন্দর রূপ মনোহর স্মরে জরজর যত রমণী। কবরী ভূষণ কাঁচুলী কষণ কটির বসন খসে অমনি॥ চলিতে না পারে দেখাইয়া ঠারে এ বলে উহারে দেখ লো সই। মদনজ্বলায় মরম গলায় বকুলতলায় বসিয়া অই॥ আহা মরে যাই লইয়া বালাই কুলে দিয়া ছাই ভজি ইহারে। বিবাগিনী হইয়া ইহারে লইয়া যাই পলাইয়া সাগরপারে॥ কহে এক জন লয়ে মোর মন১ এ নব রতন ভূবন মাঝে। বিরহে জ্বালিয়া সোহাগে গালিয়া হারে মিলাইয়া পরিলে সাজে॥ আর কয় জন এই মহাশয় চাঁপাফুলময় খোঁপায় রাখি। হলদী২ জিনিয়া তনু চিকনিয়া স্নেহেতে ছানিয়া হৃদয়ে মাখি॥ ধিক বিধাতায় হেন যুবরায় না দিল আমায় দিবেক কারে। এই চিতগামী হবে যার স্বামী দাসী হয়ে আমি সেবিব তারে॥ ঘরে গিয়া আর দেখিব কি ছার মিছার সংসার ভাতার জরা। সতিনী বাঘিনী শাশুড়ী রাগিণী ননদী নাগিনী বিষের ভরা॥ সেই ভাগ্যবতী এই যার পতি সুখে ভুঞ্জে রতি মন আবেশে। এ মুখ চুম্বন করয়ে যখন না৩ জানি তখন কি করে শেষে॥ রতি মহোত্সবে এ করপল্লবে কুচঘট যবে শোভিত হবে। কেমন করিয়া ধৈরজ ধরিয়া গুমানে মরিয়া গুমান রবে॥ হেন লয় চিতে রতি বিপরীতে সাধিতে পাড়িতে ভর৪ না সহে। সুজনে মিলিত সুজনে রচিত এই সে উচিত ভারত কহে॥ *********** ১ – পু১, পু২, পী --- বলে আর জন লয় মোর মন ২ – পু১ --- নবনী ৩ – পু১ --- কি ৪ – পু১ --- ভার **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |