কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা
|
নগদ অথবা সহজ কিস্তি ভালবাসা এক মিনিটে।
বেরিয়ে পড়েছি সকালবেলায় কলকাতাটাকে কিনে নেব
. আমি।
কিনে নেব দিন রাত্রি কিনব চিন্তাভাবনা পাঠাব দিল্লী।
সামান্য এক ইঞ্চিতে সব ধূলিসাৎ হয়
বাবা ভোলানাথ মারুক। কাটুক। বাড়ি আর ফিরে যাব না।
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
তোমারই সিংয়ের কাছে গুঁড়ি মেরে বসে থাকি---কখন যে চাঁদ ওঠে, কখন যে মেঘ
ঢেকে দিয়ে চলে যায় তোমাকে আমাকে
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
মাস্টারমশাই, আমি এমন একটা
নিরুপদ্রব পৃথিবীর স্বপ্ন দেখি যা হয়তো হবার নয় কোনোদিনই
কিন্তু, বলুন আপনি, তা হবে নাই বা কেন ?
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
মেয়েটি এসে বললো : বস্তিবাসীদের জন্যে নাটক
‘স্বপ্নো কা সওদাগর’।
যে কোনো মুহুর্তেই বিস্ফোরণ ঘটতে পারে।
--- ‘নির্বাচনে গণ্ডোগোল হবে না কোনো’।
চলছে চিন্তাভাবনার শোভাযাত্রা : দোতলায় স্লোগান যাবে।
স্বেচ্ছাসেবকেরা ডানদিকে জড়ো হন। স্লোগান। দোতলায়।
দু দিকে দুটো গোঁফ। পুলিসের গাড়ি ঘুরছে ছলনাময়ী হাসি নিয়ে।
বাচ্চারা, ভয় পেয়ো না।
এমন একটা চেয়ারে বসে আছি যে চেয়ারের কোনো হাতলই নেই।
দরজা বন্ধ হচ্ছে। দয়া করে সরে দাঁড়ান।
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
আজ এই ডানাহীন চৈত্রের দুপুরে
তোমার মুখের পাশে মুখহীন এই মুখ রেখে দিয়ে ভাবি
আবার ঘুমোবে রাতে এই মুখ একদিন--- একদিন
আবার গৌরব ফিরে পাবে।
. *****************
. সূচিতে . . .
মিলনসাগর
যে কবিতা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম
কবি ভাস্কর চক্রবর্তী
সন্ধেবেলায় ডানায় এখন সাদা তিনফোঁটা বৃষ্টিবিন্দু।
মোষ
কবি ভাস্কর চক্রবর্তী
তোমারই শিংয়ের কাছে গুঁড়ি
তিন রঙের আলোয়
কবি ভাস্কর চক্রবর্তী
দু-একটা মুখ হাওয়ায় ঘুরতে ঘুরতে ঝরে পড়ছে মাটিতে