কবি বলরাম কবিরাজ-এর বৈষ্ণব পদাবলী
*
চিরণী নিরখি চমকি ঘন পুলকিত
চিরুণী নিরখি ঘন পুলকিত
চীর নিরাখি চমকই ঘন পুলকিত
ভনিতা বলরাম
কবি বলরাম দাস
(নিশ্চিতভাবে রামচন্দ্র-শিষ্য বলরামদাস কবিরাজের পদ)
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩০শ পল্লব,
অষ্টকালীয় নিত্য-লীলা, ২৫০০-পদসংখ্যা।

॥ তথা রাগ॥

চিরণী নিরখি চমকিয়া ঘন পুলকিত
কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দুর লোরে সিনায়ল
কি করব বেশ বনান॥
এ সখি সঙরিতে মঝু মন ঝূরে।
নিয়ড়হি গোরী নাহ ভেল ঐছন
কিয়ে জানি হোয়ব দূরে॥ ধ্রু॥
কাঁচলি-নামহি ধৈরজ তেজল
মনহি গহন উনমাদ।
উচ কুচ-যুগ কর পরশি বনায়ত
কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই-প্রেম দেই নিরমিল
রসময় নাগর শ্যাম।
কনকমঞ্জরী-রতি মঞ্জরী-রোয়নে
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের
পদাবলী সংকলন “বলরামদাস”, ১১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

চিরণী নিরখি,                চমকি ঘন পুলকিত,
কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দুর,                   লোরে সিনায়ল,
কি করব বেশ বনান॥
এ সখি সোঙরিতে মঝু মন ঝুরে।
নিয়ড়হি গোরী,                  নাহ ভেল যৈছন,
কিয়ে জানি হোয়ব দূরে॥ ধ্রু॥
কাঁচলি নামহি,                      ধৈরজ তেজল,
মনহি গহন উনমাদ।
উচকুচ যুগকর,                    পরশি বনায়ত,
কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই                প্রেম দেই নিরমিল,
রসময় নাগর শ্যাম।
কনক মঞ্জরী,                  রতি মঞ্জরী রোয়নে,
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

চিরণী নিরখি, ঘন পুলকিত, কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দূর, লোরে সিনায়ল, কি করব বেশ বনান॥
এ সখি সোঙরিতে মঝু মন ঝুরে।
নিয়ড়হি গোরী, নাহ ভেল ঐছন, কিয়ে জানি হোয়ব দূরে॥
কাঁচুলী নামহিঁ, ধৈরজ তেজল, মনহি গহন উনমাদ।
উচ কুচ-যুগ কর, পরশি বনায়ত, কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই, প্রেম দেই নিরমিল, রসময় নাগর শ্যাম।
কনকমঞ্জরী রতি-মঞ্জরী রোয়নে, রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪১০-পৃষ্ঠায় এই
রূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

চিরুণী নিরখি,                        ঘন পুলকিত,
কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দূর,                   লোরে সিনায়ল,
কি করব বেশ বনান॥
এ সখি সোঙরিতে মঝু মন ঝুরে।
নিয়ড়হি গোরী,                    নাহ ভেল ঐছন,
কিয়ে জানি হোয়ব দূরে॥
কাঁচুলী-নামহিঁ,                       ধৈরয তেজল,
মনহি গহন উনমাদ।
উচ কুচ-যুগ কর,                 পরশি বনায় ত,
কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই,                প্রেম দেই নিরমিল,
রসময় নাগর শ্যাম।
কনকমঞ্জরী রতি-                   মঞ্জরী রোয়নে,
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯২২ সলে প্রকাশিত, কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”,
৩২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

চিরুণী নিরখি,                        ঘন পুলকিত,
কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দূর,                  লোরে সিনায়ল,
কি করব বেশ বনান॥
এ সখি সোঙরিতে মঝু মন ঝুরে।
নিয়ড়হি গোরী,                   নাহ ভেল যৈছন,
কিয়ে জানি হোয়ব দূরে॥ ধ্রু॥
কাঁচুলী-নামহি,                        ধৈরয তেজল,
মনহি গহন উনমাদ।
উচ কুচ-যুগ কর,                    পরশি বনায়ত,
কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই,                প্রেম দেই নিরমিল,
রসময় নাগর শ্যাম।
কনকমঞ্জরী রতি-                   মঞ্জরী রোয়নে,
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

[ রসালস ]
॥ রামকেলি॥

চীর নিরাখি চম-              কই ঘন পুলকিত
কাজরে কাঁপই কান।
হেরইতে সিন্দুর                 লোরে সিনাওল
কি করব বেশ-বনান॥
সখি হে সো অব মঝু মন ঝুর।
নিয়ড়হি গোরি                   নাহ ভেল ঐছন
না জানি কি হোত বিদূর॥ ধ্রু॥
কাঁচলি-নামহি                    ধৈরজ তেজল
মনহি গহিন উনমাদ।
উচ-কুচ-কোরক                 পরশি বনাওত
কীয়ে করব পরমাদ॥
কিয়ে বিহি রাই-             প্রেম দেই নিরমিল
রসময় নাগর কান।
কনক-মঞ্জরি রতি-                মঞ্জরি রোয়ত
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৬০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুঞ্জভঙ্গ
॥ বিভাস - একতালা॥

চিরনি নিরখি,                চমকি ঘন পুলকিত,
কাজরে কাঁপয়ে কান।
হেরইতে সিন্দূর,                  লোরে সিনায়ল,
কি করব বেশ বনান॥
এ সখি সোঙরিতে মঝু মন ঝূরে।
নিয়ড়হি গোরী,                    নাহ ভেল ঐছন,
কিয়ে জানি হোয়ব দূরে॥
কাঁচলি নামহি,                       ধৈরজ তেজল,
মনহি গহন উনমাদ।
উচকুচ যুগ কর               পরশি বেশ বনায়ত,
কি জানিয়ে করু পরমাদ॥
কিয়ে বিহি রাই,                প্রেম দেই নিরমল,
রসময় নাগর শ্যাম।
কনক মঞ্জরী রতি,                  মঞ্জরী রোয়নে,
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৭৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

স্বাধীনভর্ত্তৃকা
॥ রামকেলি॥

চীর নিরাখি চম-              কই ঘন পুলকিত
কাজরে কাঁপই কান।
হেরইতে সিন্দুর                 লোরে সিনাওল
কি করব বেশ-বনান॥
সখি হে সো অব মঝু মন ঝূর।
নিয়ড়হি গোরি                  নাহ ভেল ঐছন
না জানি কি হোত বিদূর॥
কাঁচলি নামহি                    ধৈরজ তেজল
মনহি গহিন উনমাদ।
উচ কুচকোরক                 পরশি বনাওত
কীয়ে করব পরমাদ॥
কিয়ে বিহি রাই-             প্রেম দেই নিরমিল
রসময় নাগর কান।
কনক মঞ্জরি রতি-                 মঞ্জরি রোয়ত
রোয়ব কব বলরাম॥

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১০৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ রামকেলি॥

চীর নিরাখি চম-              কই ঘন পুলকিত
কাজরে কাঁপই কান।
হেরইতে সিন্দুর                 লোরে সিনাওল
কি করব বেশ-বনান॥
সখি হে সো অব মঝু মন ঝুর।
নিয়ড়হি গোরি                  নাহ ভেল ঐছন
না জানি কি হোত বিদূর॥
কাঁচলি-নামহি                     ধৈরজ তেজল
মনহি গহিন উনমাদ।
উচ-কুচ-কোরক                 পরশি বনাওত
কীয়ে করব পরমাদ॥
কিয়ে বিহি রাই-             প্রেম দেই নিরমিল
রসময় নাগর কান।
কনক মঞ্জরি রতি-                মঞ্জরি রোয়ত
রোয়ব কব বলরাম॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   


মিলনসাগর
*
*
দেখ সখি হোর কিয়ে নাগর রাজ
দেখ সখি হেরি কিয়ে নাগর রাজ
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস কবিরাজ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ১ম খণ্ড, ২য় শাখা, ৮ম পল্লব, ধীরা মধ্যা
খণ্ডিতা, ৩৮০-পদসংখ্যা।

॥ ললিত ॥

দেখ সখি হোর কিয়ে নাগর-রাজ।
বিপরিত বেশ                 বিভূষণ হেরিয়ে
কোন কয়ল ইহ কাজ॥ ধ্রু॥
ঢুলি ঢুলি চলত                খলত পুন উঠত
আওত ইহ মঝু কান্ত।
স্থল-পঙ্কজ-দল                   নয়ন-যুগল-বর
যামিনি জাগি নিতান্ত॥
মুখ-বিধু-রাজ               মলিন অব হেরিয়ে
অরুণ-কিরণ-ভয় লাগি।
অলক-নিকর-উড়ু                 ভাল-গগন পর
নিশি-অবসান ভয় ভাগি॥
বান্ধুলি-অধরে                  হেরি জনু নীলিম
কাজর করি অনুমান।
অপরুপ দশন                 কাঁতি জনু দরপণ
সো অব রঙ্গিম ভান॥
উর পর নখ-পদ               তনু তনু নিরমদ
অনুখন অলসে বিভোর।
যাবক-রাগ-                  দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজ-যুগ মোড়॥
শ্যামর অঙ্গে                   নীল অম্বর কিয়ে
জলদে জলদ মিলি গেল।
দূরহি দীগ-                   বসন জনু হেরিয়ে
ঐছন মরমহিঁ ভেল॥
টলমল চরণ-                   যুগল মণি-মঞ্জির
ঝনর ঝনন ঝন বাজে।
কহ বলরাম-                  দাস ইহ বিপরিত
হেরত নাগর-রাজে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের
পদাবলী সংকলন “বলরামদাস”, ১৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে ।

॥ ললিত ॥

দেখ সখি হোর কিয়ে নাগর রাজ ।
বিপরীত বেশ,                  বিভূষণ হেরিয়ে,
কোন কয়ল ইহ কাজ ॥
ঢুলি ঢুলি চলত,                 খলত পুনঃ উঠত,
আওত ইহ মঝু কান্ত ।
স্থল পঙ্কজ দল,                   নয়ন যুগল বর,
যামিনী জাগি নিতান্ত ॥
মুখ বিধুরাজ,                 মলিন অব হেরিয়ে,
অরুণ কিরণ ভয় লাগি ।
অলক নিকর উড়ু                 ভাল গগন পর
নিশি অবসান ভয় ভাগি ॥
বান্ধুলি অধরে                  হেরি জনু নীলিম
কাজর করি অনুমান ।
অপরূপ দরশন,               কাঁতি জনু দরপণ,
সো অব রঙ্গিম ভান ॥
উর পর নখপদ                তনু তনু নিরমদ
অনুক্ষণ অলসে বিভোর ।
যাবক রাগ                     দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজযুগ মোর ॥
শ্যামর অঙ্গে                  নীলিম অম্বর কিয়ে,
জলদে জলদ মিলি গেল ।
দূরহি দিগবসন                     জনু হেরিয়ে,
ঐছন মরমহিঁ ভেল ॥
টলমল চরণ,                    যুগল মণি মঞ্জীর
ঝনর ঝনন রণ বাজে ।
কহ বলরাম দাস,                    ইহ বিপরীত,
হেরত নাগর রাজে ॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ললিত॥

দেখ সখি হেরি কিয়ে নাগর রাজ।
বিপরীত বেশ, বিভূষণ হেরিয়ে, কোন কয়ল কোন কাজ॥
ঢুলি ঢুলি চলত, খলত পুন উঠত, আওত ইহ মঝু কান্ত।
স্থল-পঙ্কজ-দল, নয়ন-যুগল-বর, যামিনী জাগি নিতান্ত॥
মুখ বিধু-রাজ, মলিন অব @রিয়ে, অরুণ কিরণ ভয় লাগি।
অলক-নিকর উড়ু, ভাল গগন পর, নিশি অবসান ভয় লাগি॥
বান্ধুলি অধরে, হেরি জনু নীলম, কাজর করি অনুমান।
অপরূপ দরশন, কাঁতি জনু দরপণ, সো অব রঙ্গিম ভান॥
উর পর নখ-পদ, তনু তনু নিরমদ, অনুক্ষণ অলসে বিভোর।
যাবক-রাগ, দাগ কিয়ে শোভন, ঘন ঘন ভুজ-যুগ মোড়॥
শ্যামর অঙ্গে, নীল অম্বর কিয়ে, জলদে জলদ মিলি গেল।
দূরহি দিগ-বসন জনু হেরিয়ে, ঐছন মরমহিঁ ভেল॥
টল মল চরণ, যুগল মণিমঞ্জীর, ঝনর ঝনর ঘন বাজে।
কহ বলরাম দাস, ইহ বিপরীত, হেরত নাগর রাজে॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪২২-পৃষ্ঠায় এই
রূপে দেওয়া রয়েছে।

॥ ললিত॥

দেখ সখি, হেরি কিয়ে নাগর-রাজ।
বিপরীত বেশ,                 বিভূষণ হেরিয়ে,
কোন কয়ল ইহ কাজ॥
ঢুলি ঢুলি বলত,                 খলত পুন উঠত,
আওত ইহ মঝু কান্ত।
স্থল পঙ্কজ দল,                   নয়ন যুগল-বর,
যামিনী জাগি নিতান্ত॥
মুখ বিধু-রাজ,               মলিল অব হেরিয়ে,
অরুণ-কিরণ-ভয় লাগি।
অলক-নিকর-উড়ু,                 ভাল-গগনপর,
নিশি-অবসান ভয় ভাগি॥
বান্ধুলী অধরে,                  হেরি জনু নীলম,
কাজর করি অনুমান।
অপরূপ দরশন,             কাঁতি জনু দরপণ,
সো অব রঙ্গিম ভান॥
উর পর নখ পদ,             তনু তনু নিরমদ,
অনুক্ষণ অলসে বিভোর।
যাবক-রাগ,                  দাগ কিয়ে শোভন,
ঘন ঘন ভুজ-যুগ মোড়॥
শ্যামর অঙ্গে,                 নীল অম্বর কিয়ে,
জলদে জলদ মিলি গেল।
দূরহি দিগ-,                 বসন জনু হেরিয়ে,
ঐছন মরমহি ভেল॥
টল মল চরণ-,                @@@@@@@@
ঝনর ঝনন ঘন বাজে।
কহ বলরাম,                দাস ইহ বিপরীত,
হেরত নাগর-রাজে॥

@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ১৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা
॥ ভৈরবী - ছোট দশকুশী॥

দেখ সখি হোর কিয়ে নাগর রাজ।
বিপরীত বেশ                বিভূষিত হেরিয়ে
কোন কয়ল ইহ কাজ॥
ঢুলি ঢুলি চলত                খলত পুন উঠত
আওত ইহ মঝু কান্ত।
স্থল পঙ্কজ দল                   নয়ন যুগল-বর
যামিনী জাগি নিতান্ত॥
মুখ-বিধুরাজ                 মলিন অব হেরিয়ে
অরুণ কিরণ ভয় লাগি১।
অলক নিকর উড়ু               ভাল গগন পর
নিশি অবসান ভয় ভাগি২॥
বান্ধুলি অধরে                হেরি জনু নীলিম
কাজর করি অনুমান।
অপরুপ দশন-                কাঁতি জনু দরপণ
সো অব রঙ্গিম ভাণ॥
উরপর নখপদ              তনু তনু নিরমদ৩
অনুখণ অলসে বিভোর।
যাবক রাগ                   দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজ যুগ মোর॥
শ্যামর অঙ্গে                  নীল অম্বর কিয়ে
জলদে জলদ মিলি গেল।
দূরহি দীগ                   বসন জনু হেরিয়ে৪
ঐছন মরমহি ভেল॥
টল মল চরণ                  যুগল মণি মঞ্জীর
ঝনর ঝনর ঘণ বাজে।
কহ বলরাম                    দাস ইহ বিপরীত
হেরত নাগর-রাজে॥

টীকা-
১। তোমার মুখচন্দ্র মলিন দেখাইতেছে,---বোধহয় সূর্য্যোদয়ের ভয়ে।
১। তোমার অলকাসমূহ যাহাতে মুক্তা দুলিয়া নক্ষত্রের মত দেখাত, তাহা ললাটরূপ আকাশ হইতে সরিয়া
গিয়াছে, বোধ হয় নিশি-প্রভাতের ভয়ে!
৩। তোমার বক্ষে নখর ও পদের চিহ্ন অল্প অল্প রচিত হইয়াছে।
৪। তোমার অঙ্গের নীল বসন থাকায় দূর হইতে দিগম্বর বলিয়া মনে হইতে লাগিল।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৭৪১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা
॥ ললিত॥

দেখ সখি হোর কিয়ে নাগররাজ।
বিপরীত বেশ                  বিভূষণ হেরিয়ে
কোন কয়ল ইহ কাজ॥
ঢুলি ঢুলি চলত                খলত পুন উঠত
আওত ইহ মঝু কান্ত।
স্থলপঙ্কজদল                    মুদিত নয়নযুগ
যামিনি জাগি নিতান্ত॥
মুখবিধুরাজ                  মলিন অব হেরিয়ে
অরুণকিরণভয় লাগি।
অলক নিকর উড়ু                 ভাল গগন পর
নিশি অবসান ভয় ভাগি॥
বান্ধুলিঅধরে                  হেরি জনু নীলিম
কাজর করি অনুমান।
অপরুপ দশন                 কাঁতি জনু দরপণ
সো অব রঙ্গিম ভান॥
উর পর নখপদ                তনু তনু নিরমদ
অনুখণ অলসে বিভোর।
যাবকরাগ-                   দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজ-যুগ মোর॥
শ্যামর অঙ্গে                   নীল অম্বর কিয়ে
জলদে জলদ মিলি গেল।
দূরহি দীগ-                    বসন জনু হেরিয়ে
ঐছন মরমহিঁ ভেল॥
টলমল চরণ-                     যুগল মণিমঞ্জীর
ঝনর ঝনন ঝণ বাজে।
কহ বলরাম-                  দাস ইহ বিপরীত
হেরত নাগর-রাজে॥

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১৩১-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ ললিত ॥

দেখ সখি হোর কিয়ে নাগর-রাজ ।
বিপরীত বেশ                  বিভূষণ হেরিয়ে
কোন কয়ল ইহ কাজ ॥
ঢুলি ঢুলি চলত                খলত পুনঃ উঠত
আওত ইহ মঝু কান্ত ।
স্থল-পঙ্কজ-দল                   নয়ন-যুগল-বর
যামিনি জাগি নিতান্ত ॥
মুখ-বিধু-রাজ                মলিন অব হেরিয়ে
অরুণ-কিরণ-ভয় লাগি ।
অলক-নিকর-উড়ু                  ভাল-গগন পর
নিশি-অবসান ভয় ভাগি ॥
বান্ধুলি-অধরে                  হেরি জনু নীলিম
কাজর করি অনুমান ।
অপরুপ দরশন               কাঁতি জনু দরপণ
সো অব রঙ্গিম ভান ॥
উর পর নখ-পদ               তনু তনু নিরমদ
অনুখণ অলসে বিভোর ।
যাবক-রাগ-                   দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজ-যুগ মোর ॥
শ্যামর অঙ্গে                    নীল অম্বর কিয়ে
জলদে জলদ মিলি গেল ।
দূরহি দীগ-                     বসন জনু হেরিয়ে
ঐছন মরমহিঁ ভেল ॥
টলমল চরণ-                    যুগল মণি-মঞ্জীর
ঝনর ঝনন ঝণ বাজে ।
কহ বলরাম                     দাস ইহ বিপরীত
হেরত নাগর-রাজে ॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”,
২০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।


দেখ সখি হোর কিয়ে নাগর-রাজ।
বিপরীত বেশ                 বিভূষণ হেরিয়ে
কোন কয়ল ইহ কাজ॥
ঢুলি ঢুলি চলত                খলত পুন উঠত
আয়ত ইহ মঝু কান্ত।
স্থল-পঙ্কজ-দল                   নয়ন-যুগল-বর
যামিনি জাগি নিতান্ত॥
মুখ-বিধু-রাজ               মলিন অব হেরিয়ে
অরুণ-কিরণ-ভয়-লাগি।
অলক-নিকর-উড়ু                 ভাল-গগন পর
নিশি-অবসান ভয় ভাগি॥
বান্ধুলি অধরে                  হেরি জনু নীলিম
কাজর করি অনুমান।
অপরুপ দশন                 কাঁতি জনু দরপণ
সো অব রঙ্গিম ভান॥
উরপর নখ-পদ                তনু তনু নিরমদ
অনুখন অলসে বিভোর।
যাবক-রাগ                    দাগ কিয়ে শোভন
ঘন ঘন ভুজ-যুগ মোড়॥
শ্যামর অঙ্গে                    নীল অম্বর কিয়ে
জলদে জলদ মিলি গেল।
দূরহি দীগ-                    বসন জনু হেরিয়ে
ঐছন মরমহিঁ ভেল॥
টলমল চরণ-                    যুগল মণি-মঞ্জির
ঝনর ঝনর ঝন বাজে।
কহ বলরাম-                   দাস ইহ বিপরিত
হেরত নাগর-রাজে॥

টীকা -
পদের ভাষা ও রচনাভঙ্গী জানাইয়া দিতেছে যে ইহা গোবিন্দদাস কবিরাজের পরবর্তীকালের রচনা। এই
বলরাম তাঁহার ভাগিনেয় ছিলেন বলিয়া প্রসিদ্ধি।
মুখ-বিধুরাজ . . . ইত্যাদি---মুখচন্দ্র এখন মলিন হইয়াছে, বোধ হয় অরুণ-কিরণের ভয়ে। আর তোমার
কপালের উপর কেশরাজি উড়িতেছে ; তাহারা অন্ধকারের প্রতীক, তাই রাত্রিশেষে ভয়ে যেন পলাইতেছে।
দূরহি দীগবসন জনু হেরিয়ে---দূর হইতে দেখিয়া মনে হইতেছে যেন তুমি নগ্ন রহিয়াছ।
---বিমান বিহারী মজুমদার, পাঁচশত বত্সরের পদাবলী॥
বিমানবিহারী ছিলেন শ্রীশচন্দ্র মজুমদারের পুত্র ও প্রভু নিত্যানন্দের অনুচর বলরাম দাসের উত্তরপুরুষ
(অনাথনাথ দাস ও বিশ্বনাথ রায় সম্পাদিত, রবীন্দ্রনাথ ও শ্রীশচন্দ্র সম্পাদিত পদরত্নাবলী-র আনন্দ
সংস্করণ, ৩৩৬-পৃষ্ঠা।
)

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   


মিলনসাগর
শুনইতে কানহি আনহি শুনত
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত এবং  ৪২৬ গৌরাব্দে (১৯১৩
খৃষ্টাব্দ), হরিদাস দাস দ্বারা প্রকাশিত “শ্রীশ্রীগীতচন্দ্রোদয়” গ্রন্থ, ৯৯-পৃষ্ঠা।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ।
॥ পুনঃ তোড়ী॥

শুনইতে কাণে          আন শুনতহি          অরু বুঝইতে বুঝত আন।
পুছইতে গদগদ         উতর না নিকসই          কহইতে সজল নয়ান॥
সখি হে! কি ভেল এ বর নারী।
করহি কপোল          থকিত রহু ঝামরি          জনু ধনহারি জুয়ারী॥ ধ্রু॥
বিছুরল হাস          রভস রস চাতুরি          বাউরী জনু ভেলি গোরী।
ঘন ঘন দীঘ          নিশসি তনু মোড়ই          সঘন ভরমে ভেলি ভোরী॥
কাতর কাতর          নয়নে নেহারই          কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন্ দুখে          দারুণ বেদন          ঝর ঝর কমলনয়ানি॥
ঘন ঘন নয়ানে          নীর ভরি আয়ত          ঘন ঘন অধরহি কাঁপ।
বলরাম দাস কহ          জানলু জগমাহ          প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ১ম খণ্ড, ১ম শাখা, ৫ম পল্লব,
পূর্ব্বরাগ - বয়ঃসন্ধি, ১৩৬-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

শুনইতে কাণহি                              আনহি শুনত
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদ গদ                          উত্তর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে---কি ভেল এ বর-নারী।
করহুঁ কপোল                           থকিত রহুঁ ঝামরি
জনু ধন-হারি জুয়ারি॥ ধ্রু॥
বিছুরল হাস                              রভস রস-চাতুরি
বাউরী জনু ভেল গোরি।
খনে খনে দীঘ                          নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর-কাতর                               নয়নে নেহারই
কাতর-কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে                        দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে                           নীর ভরি আওত
ঘন ঘন অধরহিঁ কাঁপ।
বলরাম দাস কহ                          জানলু জগ মাহ
প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

শুনইতে কাণহি আন শুনত বুঝইতে বুঝই আন।
পুছইতে গদগদ উতর নাহি নিকসই কহইতে সজল নয়ান॥
সখী হে কি ভেল এ বরনারী।
কবহু কপোন থকিত বহু ঝামরি জনু ধন হারি জুআরি॥ ধ্রু॥
বিছরল হাস রভস রস চাতুরি বাউরী জনু ভেল গোরী।
খন খন দীর্ঘ নিশ্বাস তনু মোড়ই সঘন ভরম ভেলি ভোরি॥
কাতর নয়নে নয়নে নাহি হেরই বোলত কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে দারুণ বেদন ঝরঝর এ দুই নয়নি॥
ঘন ঘন নয়নে নীর ভরি আয়ত ঘন ঘন অধরহি কাপ।
বলরাম দাস কহু জানলু জগমাহ প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত , জীবনী ও টীকা সমেত বলরাম দাসের
পদাবলী সংকলন “বলরামদাস”, ৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

শুনইতে কানহি                           আনহি শুনত,
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদগদ                        উতর না নিকষই
কহইতে সজল নয়ান॥
সখি হে কি ভেলি এ বর নারী।
কবহুঁ কপোল                        থকিত রহুঁ ঝামরী
জনু ধনহারী জুয়ারী॥ ধ্রু॥
বিছুরল হাস,                       রভস রস চাতুরী,
বাউরী জনু ভেলি গোরী।
খনে খনে দীঘ                     নিশসি তনু মোড়ই,
সঘন ভরম ভেলি ভোরি॥
কাতর কাতর                         নয়ানে নেহারই,
কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন                   দুখে দারুণ বেদন,
ঝর ঝর এ দুই নয়ানী॥
ঘন ঘন নয়নে,                      নীর ভরি আওত,
ঘন ঘন অধরহি কাঁপ।
বলরাম দাস কহ,                      জানলুঁ জগমাহ,
প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৩১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

শুনইতে কানহি, আনহি শুনত, বুঝাইতে বুঝই আন।
পুছইতে গদ গদ, উত্তর না নিকসই, কহইতে সজল নয়ান॥
সখি হে কি ভেল এ বর-নারী।
কবহুঁ কপোল, থকিত রহু ঝামরী, জনু ধনহারী জুয়ারি॥
বিছুরল হাস, রভস রস চাতুরী, বাউরী জনু ভেল গৌরী।
ক্ষণে ক্ষণে দীরঘ, নিশসি তনু মোড়ই, সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর কাতর, নয়ানে নেহারই, কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে, দারুণ বেদন, ঝর ঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে, নীর ভরি আওত, ঘন ঘন অধরহি কাঁপ।
বলরামদাস কহ, জাননু জগমাহ, প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৭২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তোড়ী॥

শুনইতে কানহি                              আনহি শূনত
বুঝইতে বূঝই আন।
পুছইতে গদগদ                          উতর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে কী ভেল এ বরনারী।
কবহুঁ বিরলে                           থকিত রহু ঝামরি
জনু ধনহারি জুয়ারি॥
বিছুরল হাস                              রভস রসচাতুরি
বাউরী জনু ভেল গোরি।
খনে খনে দীঘ                          নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর কাতর                              নয়নে নেহারই
কাতর কাতর কহ বাণী।
না জানিয়ে কোন দুখে                        দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে                             নীর ভরি আওত,
ঘন ঘন অধরহিঁ কাঁপ।
বলরাম দাস কহ                            জানলু জগ মাহ
প্রেমক বিষম সন্তাপ॥

ব্যাখ্যা -
কানে এক শুনিতে অন্যরূপ শোনে। এক বুঝিতে আর এক রকম বুঝে। কিছু জিজ্ঞাসা করিলে গদগদ কণ্ঠ
হইতে উত্তর বাহির হয় না। কথা বলিতে চক্ষু জলে ভরিয়া উঠে। সখি, এই রমণীরত্নের এ কি
হইল! কখনো নির্জ্জনে মলিন (দেহে) স্তব্ধ হইয়া থাকে---যেন জুয়া খেলার বহু ধন হারাইয়াছে (সর্ব্বস্বান্ত
হইয়াছে)। মুখে হাসি নাই, রভস-চাতরী নাই, গৌরী (রাধা) যেন পাগলী হইয়াছে। ক্ষণে ক্ষণে দীর্ঘনিঃশ্বাস
ছাড়িয়া অঙ্গ মোড়া দেয়। ঘনঘন ভ্রমে বিভোর হইয়া থাকে। অত্যন্ত কাতর নয়নে চায়, তথা অতিশয়
কাতরতা মাখা। জানি না কোন্ দুঃখের এই দারুণ বেদনা। দুই নয়নে ঝরঝর অশ্রু ঝরিতেছে। নয়ন
ঘনঘন জলে ভরিয়া উঠে। ঘনঘন অধর কম্পিত হয়। বলরাম দাস বলিতেছেন, জানিলাম জগতে প্রেমেরই
বিষম জ্বালা।
---হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, বৈষ্ণব পদাবলী॥

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ৬৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ তোড়ী॥

শুনইতে কানহি                             আনহি শুনত
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদ গদ                         উতর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে---কি ভেলি এ বর-নারী।
কবহুঁ কপোল                           থকিত রহু ঝামরি
জনু ধন-হারি জুয়ারী॥
বিছুরল হাস                             রভস রস-চাতুরী
বাউরী জনু ভেলি গোরী।
খনে খনে দীঘ                         নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর-কাতর                             নয়ানে নেহারই
কাতর-কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে                       দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে,                         নীর ভরি আওত,
ঘন ঘন অধরহিঁ কাঁপ।
বলরাম দাস কহ,                          জানলুঁ জগমাহ,
প্রেমক বিষম সন্তাপ॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”,
২০১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুনইতে কাণহি                                আনহি শুনত
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদগদ                            উতর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে কি ভেল এ বর নারী।
করহুঁ কপোল                           থকিত রহু ঝামরি
জনু ধন-হারি জুয়ারি॥
বিছুরল হাস                               রভস রস-চাতুরি
বাউরী জনু ভেল গোরি।
ঘনে ঘনে দীঘ                            নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর কাতর                                 নয়নে নেহারই
কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে                         দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে                             নীর ভরি আওত
ঘন ঘন অধরহি কাঁপ।
বলরাম দাস কহ                             জানলু জগ মাহ
প্রেমক বিষম সন্তাপ॥

মন্তব্য -
গোবিন্দদাসের রচনাভঙ্গীর অনুসরণ দেখিয়া মনে হয় যে এই পদটির রচয়িতা বলরাম কবিরাজ, যাঁহার
সম্বন্ধে পদকল্পতরুর সংকলয়িতা বৈষ্ণবদাস লিখিয়াছেন---

কবি-নৃপ-বংশজ                     ভুবন-বিদিত-যশ
ঘনশ্যাম বলরাম।
ঐছন দুহুঁজন                        নিরুপম গুণ গান
গৌর-প্রেমময়-ধাম॥

ঘনশ্যাম গোবিন্দ কবিরাজের পৌত্র। বলরাম তাঁহার ভাগিনেয় বলিয়া প্রসিদ্ধি আছে।
---বিমান বিহারী মজুমদার, পাঁচশত বত্সরের পদাবলী॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদরত্নাবলী”, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।


শুনইতে কাণহি                               আনহি শুনত
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদগদ                            উত্তর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে কী ভেল এ বরনারী।
করহুঁ কপোল                           থকিত রহু ঝামরি
জনু ধন-হারি জুয়াড়ী॥
বিছুরল হাস                               রভস রস-চাতুরি
বাউরি জনু ভেল গোরি।
খনে খনে দীঘ                           নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর কাতর                                নয়নে নেহারই
কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন্ দুখে                         দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে                              নীর ভরি আওত
ঘন ঘন অধরহিঁ কাঁপ।
বলরাম দাস কহ                            জানলু জগ মাহ
প্রেমক বিষম সন্তাপ॥

ব্যাখ্যা -
উন্মনা রাধা এক শুনতে আর শুনছেন। এক বুঝতে আর বুঝছেন। কথা জিজ্ঞাসা করলে তিনি শুধু সজল
নয়নে চেয়ে থাকেন---নিরুত্তর। জুয়াখেলায় সর্বহারা মানুষের মতো তিনি মলিন মুখে গালে হাত দিয়ে বসে
আছেন। হাসি ভুলে গেছেন। কখনও অশ্রুতে, কখনও দীর্ঘশ্বাসে, কখনও কাতরোক্তিতে এই প্রেমের
সন্তাপকে ব্যক্ত করছেন।---সরোজ বন্দ্যোপাধ্যায়, বৈষ্ণব পদরত্নাবলী॥

ই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদসঙ্কলন”, অনুরাগ, ৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।


শুনইতে কাণহি                               আনহি শুনত
বুঝইতে বুঝই আন।
পুছইতে গদগদ                            উত্তর না নিকসই
কহইতে সজল নয়ান॥
সখি হে কি ভেল এ বরনারী।
করহুঁ কপোল                           থকিত রহু ঝামরি
জনু ধন-হারী জুয়ারি॥
বিছুরল হাস                              রভস রস-চাতুরি
বাউরি জনু ভেলি গোরি।
ঘনে ঘনে দীঘ                          নিশসি তনু মোড়ই
সঘন ভরমে ভেলি ভোরি॥
কাতর কাতর                               নয়নে নেহারই
কাতর কাতর বাণী।
না জানিয়ে কোন দুখে                        দারুণ বেদন
ঝরঝর এ দুই নয়ানি॥
ঘন ঘন নয়নে                            নীর ভরি আওত
ঘন ঘন অধরহি কাঁপ।
বলরাম দাস কহ                           জানলুঁ জগ মাহ
প্রেমক বিষম সন্তাপ॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   


মিলনসাগর