| কবি বলরাম দাস-এর বৈষ্ণব পদাবলী |
| সহচরিগণ দেখি লাজে কমল মুখী ভনিতা বলরাম কবি বলরাম দাস রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত পদামৃত সমুদ্র সংকলনের প্রথম মুদ্রিত সংস্করণে ১২৮৫ বঙ্গাব্দ (১৮৭৮ খৃষ্টাব্দ), ৪০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকিরি রাগ ধ্রুবতালৌ॥ সহচরিগণ দেখি লাজে কমল মুখি ঝাপি রহল মুখ চাঁদ। “অলখিতে” ইত্যাদি পংক্তিটি দেওয়া নেই॥ হরি হরি মাধবি লতা গৃহ মাঝ। কুসুমিত কেলি শয়নে দুহুঁ বৈঠল চৌদিশে রঙ্গিণি সমাঝে॥ ধ্রু॥ গোরিক থোরি বদন বিধু হেরইতে পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই নিঝর নয়নক লোর॥ হেরইতে সখিগণ ঢর ঢর লোচন লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয় নয়ন জুড়ায়ব হেরব ইহ সব @@॥ @ - অপাঠ্য অক্ষর। সম্ভবত লেহ অথবা নেহ। এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৪৯০-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরিগণ দেখি লাজে কমল-মুখি ঝাঁপি রহল মুখ-আধ। অলখিতে আধ-কমল-দিঠি-অঞ্চলে হেরই হরি-মুখ-চাঁদ॥ হরি হরি মাধবি-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি-শয়নে দুহুঁ বৈঠলি চৌদিশে রঙ্গিণি-সমাজ॥ ধ্রু॥ গোরিক থোরি বদন-বিধু হেরইতে পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখিগণ ঢর ঢর লোচন লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয় নয়ন জুড়ায়ব হেরব দুহুঁ জন লেহ॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, কুঞ্জভঙ্গ, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, কুঞ্জভঙ্গ, ১১৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরীগণ দেখি, লাজে কমল মুখী, ঝাঁপি রহল মুখ আধ। অলখিতে আধ, কমল দিঠি অঞ্চলে, হেরই হরি মুখ চান্দ॥ হরি হরি মাধবীলতা গৃহ মাঝ। কুসুমিত কেলি, শয়নে দুহুঁ বৈঠলি, চৌদিশে রঙ্গিনী সমাঝ॥ ধ্রু। গোরিক থোরি, বদন বিধু হেরইতে, পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত-- বসন দেই মোছই, নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখীগণ, ঢর ঢর লোচন, লোরে ভিগায়ই দেহ। বলরাম কবহিয়, নয়ন জুড়ায়ব, হেরব দুহুঁ জন লেহ॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরীগণ দেখি, লাজে কমল-মুখী ঝাঁপি রহল মুখ আধ। অলখিতে আধ, কমল দিঠি-অঞ্চলে, হেরই হরি-মুখ-চাঁদ॥ হরি হরি মাধবী-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি-শয়নে দুহুঁ বৈঠলি, চৌদিশে রঙ্গিনী-সমাঝ॥ গোরীক থোরি, বদন বিধু-হেরইতে, পহু ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত, বসন দেই মোছই, নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখীগণ, ঢর ঢর লোচন, লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয়, নয়ন জুড়ায়ব, হেরব দুহু জন লেহ॥ এই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরীগণ দেখি, লাজে কমল-মুখী, ঝাঁপি রহল মুখ আধ। অলখিতে আধ, কমল দিঠি-অঞ্চলে, হেরই হরি-মুখ-চাঁদ॥ হরি হরি, মাধবী-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি, শয়নে দুহুঁ বৈঠলি, চৌদিশে রঙ্গিনী-সমাঝ॥ গোরীক থোরি, বদন-বিধু হেরইতে, পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত, বসন দেই মোছই, নিঝরই নয়নক-লোর॥ হেরইতে সখীগণ, ঢর ঢর লোচন, লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয়, নয়ন জুড়ায়ব, হেরব দুহুঁ জন লেহ॥ এই পদটি ১৯২২ সলে প্রকাশিত, কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ৩৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরীগণ দেখি, লাজে কমলমুখী, ঝাঁপি রহল মুখ আধ। অলখিতে আধ, কমল দিঠি অঞ্চলে, হেরই হরি-মুখচাঁদ॥ হরি হরি মাধবী-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি, শয়নে দুহুঁ বৈঠলি, চৌদিকে রঙ্গিনী সমাজ॥ গোরীক থোরি, বদনবিধু হেরইতে, পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত, বসন দেই মোছই, নিছরই নয়নক-লোর॥ হেরইতে সখীগণ, ঢর ঢর লোচন, লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয়, নয়ন জুড়ায়ব, হেরব দুহুঁ জন লেহ॥ এই পদটি ১৯৩২ সালে প্রকাশিত, ব্রজমোহন দাস সংকলিত পদাবলী সংকলন “বৈষ্ণব সেবা আরতি ও কীর্ত্তন পদাবলী ও নিত্যক্রিয়া পদ্ধতি”, ৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সহচরীগণ দেখি, লাজে কমল মুখী ঝাপি রহল মুখ আধ। অলখিতে আধ কমল দিঠি অঞ্চলে, হেরই হরি মুখ চাঁদ॥ মাধবী লতা গৃহ মাঝ। কুসুম তলপে, বৈঠল দুঁহু জন, চৌদিকে রমনী সমাজ॥ গৌরিক থোরি মুখ--- বিধু হেরইতে, পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই, নিঝরে ঝরয়ে বহু লোর॥ হেরি হেরি সখীগণ, ঢর ঢর লোচন, লোরে ভিগায়ল দেহা। বলরাম কবহু, অমিয়া রসে সিঞ্চিব, হেরব দুহুঁক লেহা॥ এই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৫৯৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ ॥ রামকেলী - তেওট॥ সহচরীগণ দেখি, লাজে কমল মুখী ঝাঁপি রহল মুখ আধ। অলখিতে আধ, কমল দিঠি অঞ্চলে, হেরই হরি-মুখচাঁদ॥ হরি হরি মাধবী-লতাগৃহ মাঝ। কুসুমিত কেলি, শয়নে দুহুঁ বৈঠলি, চৌদিকে রমনী-সমাজ॥ গোরিক থোরি, বদন বিধু হেরইতে, পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই, নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখিগণ, ঢর ঢর লোচন, লোরে ভিজায়ই দেহ। বলরাম কব হিয়, নয়ন জুড়ায়ব হেরব দুঁহুজন লেহ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৩৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরিগণ দেখি লাজে কমলমুখি ঝাঁপি রহল মুখআধ। অলখিতে আধ-কমল-দিঠি-অঞ্চলে হেরই হরি-মুখ-চাঁদ॥ হরি হরি মাধবি-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি-শয়নে দুহুঁ বৈঠলি চৌদিশে রঙ্গিণি-সমাজ॥ গোরিক থোরি বদন-বিধু হেরইতে পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখিগণ ঢর ঢর লোচন লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয় নয়ন জুড়ায়ব হেরব দুহুঁ জন লেহ॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১0৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকেলি॥ সহচরিগণ দেখি লাজে কমল-মুখি ঝাঁপি রহল মুখ-আধ। অলখিতে আধ-কমল-দিঠি-অঞ্চলে হেরই হরি-মুখ-চাঁদ॥ হরি হরি মাধবি-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি-শয়নে দুহুঁ বৈঠলি চৌদিশে রঙ্গিণি-সমাজ॥ গোরিক থোরি বদন-বিধু হেরইতে পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই নিঝরই নয়নক লোর॥ হেরইতে সখিগণ ঢর ঢর লোচন লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয় নয়ন জুড়ায়ব হেরব দুহুঁ জন লেহ॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| ঝঙ্করু বনভরি মধুকর মধুকরী ভনিতা বলরাম কবি বলরাম দাস রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত পদামৃত সমুদ্র সংকলনের প্রথম মুদ্রিত সংস্করণে ১২৮৫ বঙ্গাব্দ (১৮৭৮ খৃষ্টাব্দ), ৪০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী রাগ প্রতিমণ্ঠক তালৌ॥ ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোরি গোরি পুন শূতলি মুন্দি নয়ন অরবিন্দ॥ জাগহু প্রাণ পিআরি। রজনি পোহায়ল গুরু জন জাগল ননদিনি দেয়ব গারি॥ ধ্রু॥ জটিলা শাসু আসু ভরি রোয়ই খোজই যামুনা তীর। শারিক বচনে চমকি ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথীর॥ চলই চিয়ায়ল তুরিতহিঁ সখীগণ জাগল আভরণ রোলে। বলরাম হেরি যাই উঠায়ল দুহুঁ তনু ঝাপি নিচোলে॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৪৮৯-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি কমলাকান্ত দাসের পদরত্নাকর পুথির ৩৯|২২ সংখ্যক পদ। ॥ তুড়ী॥ ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোরি গোরি পুন শূতলি মুন্দি নয়ন-অরবিন্দ॥ জাগইরে মোর প্রাণ-পিয়ারি। রজনি পোহায়ল গুরুজন জাগল ননদিনি দেয়ব গারি॥ ধ্রু॥ জটিলা শাশু আসু ভরি রোয়ই খোজই যামুন-তীর। শারিক বচনে চমকি ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথীর॥ ছলহি চিয়াওল তুরিতহি সখিগণ জাগল অভরণ-বোলে। বলরাম হেরি জগাই উঠায়ল দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগ তুড়ি প্রতিমণ্টক তালো॥ ঝঙ্করূ বন ভরি মধুকর মধুকরী কূজই কোকিলবৃন্দ। সুনি তনু মোড়ি গোরি পুন সুতলি মুদি রহু নয়নরি বিন্দু॥ জাগই প্রাণপিয়ারি। রজনী পোহাওল গুরুজন জাগল ননদিনি দেওবি গারি॥ ধ্রু॥ জটিলা সাসু আসু ভরি রোয়ই খোজই যমুনাতীর। সারিক বচনে চমক ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথির॥ চলই চিয়াওল তুরিতহি সখীগণ জাগল অভরণ বোলে। বলরাম হেরি জাই উঠাওল দুহুঁ তনু ঝাপি নিচোলে॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ ঝঙ্করু বনভরি, মধুকর মধুকরী, কূজই কোকিল বৃন্দ। শুনি তনু মোড়ি, গোরি পুন শুতলি, মুদি নয়ন অরবিন্দ॥ জাগহুঁ প্রাণ পেয়ারি। রজনী পোহায়ল, গুরু জন জাগল, ননদিনী দেয়ব গারি॥ ধ্রু। জটিলা শাষ, আশুভরি রোয়ই, খোজই যামুন তীর। সারীক বচনে, চমকি ধনি উঠইতে, ঢুলি ঢুলি পড়ই অথির॥ চললি চিয়ায়নে, তুরিতহিঁ সখীগণ, জাগল অভরণ বোলে। বলরাম হেরি, জাগাই উঠায়ল, দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ ঝঙ্করু বন ভরি, মধুকর মধুকরী, কূজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোড়ি, গোরী পুন শুতলি, মুদি নয়ন-অরবিন্দ॥ জাগ্রহ প্রাণ-পিয়ারি। রজনী পোহায়ল, গুরুজন জাগল, ননদিনী দেয়ব গারি॥ জটিলা শাশ, আসু ভরি রোয়ই, @@@ যামুন তীর। শারীক বচনে, চমকি ধনী উঠইতে, ঢুলি ঢুলি পড়ই অথির॥ চললি চিয়ায়নে, তুরিতহি সখীগণ, জাগল আভরণ-বোলে। বলরাম হেরি, জাই উঠায়ল, দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ ঝঙ্করু বন ভরি, মধুকর মধুকরী, কুজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোড়ি, গোরী পুন শুতলি, মুদি নয়ন-অরবিন্দ॥ জাগহ প্রাণ-পিয়ারি। রজনী পোহায়ল, গুরুজন জাগল, ননদিনী দেয়ব গারি॥ জটিলা শাশ, আশু ভরি রোয়ই, খোজই যামুন তীর। সারীক-বচনে, চমকি ধনী উঠইতে, ঢুলি ঢুলি পড়ই অথির॥ চললি চিয়ায়নে, তুরিতহি সখীগণ, জাগল আভরণবোলে। বলরাম হেরি, যাই উঠায়ল, দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি ১৯২২ সলে প্রকাশিত, কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ৩৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ ঝঙ্করু বন ভরি, মধুকর মধুকরী, কুজই কোকিলবৃন্দ। শুনি তনু মোড়ি, গোরি পুন শুতলী, মুদি নয়ন অরবিন্দ॥ জাগহ প্রাণপিয়ারি। রজনী পোহায়ল, গুরুজন জাগল, ননদিনী দেয়ব গারি॥ জটিলা শাশ, আসু ভরি রোয়ই, খোজই যামুন তীর। সারীক বচনে, চমকি ধনী উঠইতে, ঢুলি ঢুলি পড়ই অথির॥ চললি চিয়ায়নে, তুরিতহি সখীগণ, জাগল আভরণ বোলে। বলরাম হেরি, জাগাই উঠায়ল, দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৫৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ ॥ বিভাস - তেওট॥ ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিল বৃন্দ। শুনি তনু মোড়ি, গোরি পুন শূতলী মুদি নয়ন-অরবিন্দ॥ জাগহ প্রাণ-পিয়ারী। রজনী পোহায়ল, গুরুজন জাগল, ননদিনী দেয়ত গারি॥ জটিলা শাশ আসু ভরি রোয়ই, খোজই যামুন-তীর। শারিক বচনে, চমকি ধনি উঠইতে, ঢুলি ঢুলি পড়ই অথীর॥ ছলই চিয়াওল, তুরিতহি সখিগণ, জাগল অভরণ রোলে। বলরাম হেরি, যাই উঠায়ল, দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসালস (প্রকারান্তর) ॥ তোড়ী॥ ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিলবৃন্দ। শুনি তনু মোড়ি গোরি পুন শূতলি মুদি রহু নয়নারবিন্দ॥ জাগহুঁ রে মোর প্রাণপিয়ারি। রজনী পোহায়ল গুরুজন জাগল ননদিনি দেয়ব গারি॥ জটিলা শাশু আসু ভরি রোয়ই খোজই যমুনাতীর। শারিক বচনে চমকি ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথীর॥ চললি চিয়াওল তুরিতহি সখিগণ জাগায়ে আভরণরোলে। বলরাম হেরি জাগাই উঠায়ল দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১0৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তোড়ী॥ ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোরি গোরি পুন শূতলি মুদি রহু নয়ন-অরবিন্দ॥ জাগইরে মোর প্রাণ-পিয়ারি। রজনী পোহায়ল গুরুজন জাগল ননদিনি দেয়ব গারি॥ জটিলা শাশু আসু ভরি রোয়ই খোজই যামুন-তীর। শারিক বচনে চমকি ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথীর॥ চললি চিয়াওল তুরিতহি সখিগণ জাগল অভরণ-বোলে বলরাম হেরি জগাই উঠায়ল দুহুঁ তনু ঝাঁপি নিচোলে॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| লহু লহু নাগরি তনু ছোড়ি নাগর বৈঠল লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠল ভনিতা বলরাম কবি বলরাম দাস রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত পদামৃত সমুদ্র সংকলনের প্রথম মুদ্রিত সংস্করণে ১২৮৫ বঙ্গাব্দ (১৮৭৮ খৃষ্টাব্দ), ৪০৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদের প্রথম পংক্তি দুই রূপে আছে। ॥ কৌরাগ মণ্ঠক তালৌ॥ লহু লহু নাগরি তনু ছোড়ি নাগর বৈঠল শেজক মাঝে। ও সুখ লাগি জাগি পুন নাগরি রহলহি ঘূম বিআজে॥ হরি হরি অব সুখ যামিনি শেষ। অতি রসে ভোরি গোরি তনু বল্লরি বিগলিত অম্বর বেশ॥ ধ্রু॥ রতনক দীপ সমীপ আনি পহুঁ করহিঁ চিবুক ধরি থোর। রাই চন্দ্র মুখ মণ্ডল হেরই ঢর ঢর লোচন নোর॥ বিপুল পুলক কুল ঝাপল দুহুঁ তনু দুহু থরহরি ঘন কাঁপ। বলরাম ঐছনে কব দুহুঁ হেরব মেটব সব হিয় তাপ॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কৌরাগ॥ লহু লহু নাগরী-তনু ছোড়ি নাগর, বৈঠলি শেজক মাঝে। ও সুখ লাগি, জাগি পুন নাগরী, রহলহি ঘুমবিয়াজে॥ হরি হরি অব সুখ-যামিনী শেষে। অতি রসে ভোরি, গৌরীতনুবল্লরী, বিগলিত অম্বর কেশে॥ রতনক দীপ, সমীপ আনি পহু, করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্রমুখ-মণ্ডল হেরই, ঢর ঢর লোচন-লোর॥ বিপুল-পুলক-কুল, ঝাঁপল দুহুঁ তনু, দুহু থরহরি মন কাঁপ। বলরাম ঐছন, কব দুহুঁ হেরব, মেটব সব হিয়-তাপ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ২৯শ পল্লব, শ্রীরাধার রূপ, ২৪৮৩-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি কমলাকান্ত দাসের পদরত্নাকর পুথির ৩৯|২১ সংখ্যক পদ। ॥ কৌ রাগ॥ লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি জাগল নাগর-রাজে। ও সুখ লাগি জাগি পুন নাগরি শূতলি ঘুম-বিয়াজে॥ হরি হরি অব সুখ-যামিনী-শেষে। রতি-রসে ভোরি জোরি তনু শূতল বিগলিত-অম্বর-কেশে॥ ধ্রু॥ রতনক দীপ সমীপ আনি পহুঁ করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্র-মুখ-মণ্ডল হেরই ঢর ঢর লোচন-লোর॥ বিপুল-পুলক-কুল ঝাঁপল দুহুঁ-তনু দুহুঁ থরহরি ঘন কাঁপ। বলরাম ঐছন কব দুহুঁ হেরব মেটব সব হিয়-তাপ॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ লহু লহু ছোড়ি, গোরি তনু বৈঠল, জাগল নাগর রাজে। ও সুখ লাগি, জাগি পুন নাগরী, শুতলি ঘুম বিয়াজে॥ হরি হরি অব সুখ যামিনী শেষে। অতি রসে ভোরি, গোরী তনু বল্লরী, বিগলিত অম্বর কেশে॥ ধ্রু। রতনক দীপ, সমীপ আনি পহুঁ, করহিঁ চিবুক ধরি থোর। রাই চন্দ্র মুখ, মণ্ডল হেরই, ঢর ঢর লোচন লোর॥ বিপুল পুলক কুল, ঝাঁপল দুহুঁ তনু, দুহুঁ থর হরি ঘন কাঁপ। বলরাম ঐছন, কব দুহুঁ হেরব, মেটব হৃদয়ক তাপ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসালস ॥ কৌ রাগ॥ লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি জাগল নাগররাজে। ও সুখ লাগি জাগি পুন নাগরি শূতলি ঘুম বিয়াজে॥ হরি হরি অব সুখ যামিনি শেষে। রতিরসে ভোরি জোরি তনু শূতল বিগলিত অম্বর কেশে॥ রতনক দীপ সমীপ আনি পহু করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্রমুখ মণ্ডল হেরইতে ঢর ঢর লোচন লোর॥ বিপুল পুলককুল ঝাঁপল দুহুঁ তনু দুহুঁ হেরি থরথর কাঁপ। বলরাম ঐছন কব দুহুঁ হেরব মেটব সব হিয়তাপ॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১0৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কৌ রাগ॥ লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি জাগল নাগর-রাজে। ও সুখ লাগি জাগি পুন নাগরি শূতলি ঘুম-বিয়াজে॥ হরি হরি অব সুখ-যামিনী-শেষে। রতি-রসে ভোরি জোরি তনু শূতল বিগলিত-অম্বর-কেশে॥ রতনক দীপ সমীপ আনি পহুঁ করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্র-মুখ-মণ্ডল হেরইতে ঢর ঢর লোচন-লোর॥ বিপুল-পুলক-কুল ঝাঁপল দুহুঁ-তনু দুহুঁ হেরি থরথর কাঁপ। বলরাম ঐছন কব দুহুঁ হেরব মেটব সব হিয়-তাপ॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| বৃন্দাবন শুক সারিক কোকিল ভনিতা বলরাম কবি বলরাম দাস আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ২৯শ পল্লব, শ্রীরাধার রূপ, ২৪৮৮-পদসংখ্যা। এই পদটি কমলাকান্ত দাসের পদরত্নাকর পুথির ৩৯|২৫ সংখ্যক পদ। ॥ তথা রাগ॥ বৃন্দাবন শুক-শারিক-কোকিল- অলিকুল-মঙ্গল-গানে। রহই কপোত তবহিঁ চরণাউধ দশ দিশ ভরল নিসানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত তবহিঁ নাহি জাগত ঘুমল যুগল কিশোর॥ ধ্রু॥ ঝামর দীপ সুধাকর ধূসর দিশি ভরু অরুণিম-কাঁতি। কুমুদিনি ছোড়ি নলিনিগণে ধাবই আকুল মধুকর-পাঁতি॥ মন্দির শূণ হেরি বরজ-মহেশ্বরি করলহি বিপিন-পয়ানে। ললিতা-কাতর-বচন-সুধা কব বলরাম শূনব কাণে॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ বৃন্দাবন শুক, সারিক কোকিল, অলিকুল মঙ্গল গানে। রহই কপোত, তবহিঁ বচনায়ুধ, দশদিস ভরল নিশানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাতে, তবহি নাহি জাগত, ঘুমল যুগল কিশোর॥ ধ্রু। ঝামর দীপ, সুধাকর ধূসর, দিশি ভরু অরুণীম কাঁতি। কুমুদিনী ছোড়ি, নলিনীগণে ধাবই, আকুল মধুকর পাঁতি॥ মন্দির শূণ হেরি, বরজ মহেশ্বরী, করলহি বিপিন পয়ানে। ললিতা কাতর, বচন সুধাকর, বলরাম শুনব কাণে॥ এই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ বৃন্দাবন শুক, সারিক-কোকিল, অলিকুল-মঙ্গল-গানে। রহই কপোত, @@@@@@ দশ দিশ ভরল নিসানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত, তবহিঁ নাহি জাগত, ঘুমল যুগল কিশোর॥ ঝামর দীপ, সুধাকর ধূসর, দিশি ভরু অরুণীম-কাঁতি। কুমুদিনী ছোড়ি, নলিনীগণে ধাবই, আকুল মধুকর-পাঁতি॥ মন্দির শূন হেরি, বরজ-মহেশ্বরী, করলহি বিপিন-পয়ানে। ললিতা-কাতর, বচন-সুধা কর, বলরাম শুনব কাণে॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯২২ সলে প্রকাশিত, কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ৩৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ বৃন্দাবন শুক, সারিক-কোকিল, অলিকুল মঙ্গল গানে। রহই কপোত, তবহিঁ চরণায়ুধ, দশ দিশ ভরল নিশানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত, তবহি নাহি জাগত, ঘুমল যুগল কিশোর॥ ঝামর দীপ, সুধাকর ধূসর, দিশি ভরু অরুণিম কাঁতি। কুমুদিনী ছোড়ি, নলিনীগণে ধাবই, আকুল মধুকর পাঁতি॥ মন্দির শূণ হেরি, বরজ-মহেশ্বরী, করলহি বিপিন পয়ানে। ললিতা কাতর, বচন-সুধাকর, বলরাম শুনব কাণে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসালস (প্রকারান্তর) ॥ ললিত॥ বৃন্দাবন শুক শারিক কোকিল- অলিকুল মঙ্গল গানে। রহই কপোত তবহিঁ চরণাউধ দশ দিশ ভরল নিসানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত তবহিঁ নাহি জাগত ঘুমল যুগল কিশোর॥ ঝামর দীপ সুধাকর ধূসর দিশি ভরু অরুণিম কাঁতি। কুমুদিনি ছোড়ি নলিনিগণে ধাবই আকুল মধুকর পাঁতি॥ মন্দির শূণ হেরি বরজ মহেশ্বরি করলহি বিপিন পয়ানে। ললিতা কাতর বচনসুধা কব বলরাম শুনব কাণে॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ বৃন্দাবন শুক-শারিক-কোকিল- অলিকুল-মঙ্গল-গানে। রহই কপোত তবহিঁ চরণাউধ দশ দিশ ভরল নিসানে॥ হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত তবহিঁ নাহি জাগত ঘুমল যুগল কিশোর॥ ঝামর দীপ সুধাকর ধূসর দিশি ভরু অরুণিম-কাঁতি। কুমুদিনি ছোড়ি নলিনিগণে ধাবই আকুল মধুকর-পাঁতি॥ মন্দির শূণ হেরি বরজ-মহেশ্বরি করলহি বিপিন-পয়ানে। ললিতা কাতর বচন-সুধা কব বলরাম শুনব কাণে॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| খোজতি ফিরতি জননী যশোমতী ভনিতা বলরাম কবি বলরাম দাস রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত পদামৃত সমুদ্র সংকলনের প্রথম মুদ্রিত সংস্করণে ১২৮৫ বঙ্গাব্দ (১৮৭৮ খৃষ্টাব্দ), ২৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রামকিরিরাগ ললিত তালৌ॥ খোজতি ফিরতি জননি যশোমতি আওলি কুঞ্জ কুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ ভাষণ চমকিত গোকুল বীর॥ হরি হরি অব দুহু ঘূমক লাগি। কোরে আগোরি ছরম ভরে সূতল রতি রণে যামিনি জাগি॥ ধ্রু॥ রতি রসে অবশ কলেবর নাগর উঠহি থোরহি থোর। প্রাণপিয়ারি নিহারি পুনহুঁ পহুঁ ভোরি রহই তছু কোর॥ রাই মুখ ঘন ঘন চুম্বই সাদর কাতর হৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ২৯শ পল্লব, শ্রীরাধার রূপ, ২৪৮৭-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ ললিত॥ খোজতি ফিরতি জননি যশোমতি আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ-ভাষণ চমকিত গোকুল-বীর॥ হরি হরি অব দুহু ঘূমক লাগি। কোরে আগোরি ছরম-ভরে শূতলি রতি-রসে যামিনি জাগি॥ ধ্রু॥ রতি-রসে অবশ-কলেবর নাগর উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারি নেহারি বদন পুন ভোরি রহল তছু কোর॥ রাই-বদন ঘন চুম্বই সাদরে কাতর-হৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, রসালস, ১২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ খোজতি ফিরতি, জননী যশোমতী, আওল কুঞ্জ কুটীর। শুনইতে দক্ষ, বিচক্ষণ ভাষণ, চমকিত গোকুল বীর॥ হরি হরি অব দুহুঁ ঘুমক লাগি। কোরে আগোরি, ছরম ভরে শুতলি, রতি রণে যামিনী জাগি॥ ধ্রু। রতি রসে অবশ, কলেবর নাগর, উঠত থোরহি থোর। প্রাণ পিয়ারী, নেহারি বদন পুনঃ, ভোরি রহল তছু কোর॥ রাই বদন ঘন, চুম্বই সাদরে, কাতর হৃদয় মুরারি। নয়নক নীরহি, শয়ন ভিগায়ই, হেরি বলরাম বিভোরি॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাস ললিত॥ খোজতি ফিরতি, জননী যশোমতী, আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ, বিচক্ষণ-ভাষণ, চমকিত গোকুল-বীর॥ হরি হরি অব দুহুঁ ঘুমক লাগি। কোরে আগোরি, ছরম-ভরে শুতলি, রতি রণে যামিনী জাগি॥ রতি রসে অবশ-কলেবর নাগর, উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারী নেহারি বদন পুন, ভোরি রহল তছু কোর॥ রাই-বদন ঘন, চুম্বই সাদরে, কাতর হৃদয় মুরারি। নয়নক নীরহি, শয়ন ভিগায়ই, হেরি বলরাম বিভোরি॥ এই পদটি ১৯০৫ সালে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ ললিত॥ খোজতি ফিরতি, জননী যশোমতী, আওল কুঞ্জ @@@। শুনইতে দক্ষ, বিচক্ষণ-ভাষণ, চমকিত গোকুল-বীর॥ হরি হরি অব দুহুঁ ঘুমক লাগি। কোরে আগোরি, ছরম-ভরে শুতলি, রতি-রণে যামিনী জাগি॥ রতি-রসে অবশ, কলেবর নাগর, উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারী, নেহারি বদন পুন, ভোরি রহল তছু কোর॥ রাই-বদন ঘন চুম্বই সাদরে, কাতর-হৃদয় মুরারি। নয়নক নীরহি, শয়ন ভিগায়ই, হেরি বলরাম বিভোরি॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯২২ সলে প্রকাশিত, কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ৩৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ ললিত॥ খোজতি ফিরতি,, জননী যশোমতী, আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ, বিচক্ষণ-ভাষণ, চমকিত গোকুল-বীর॥ হরি হরি অব দুহুঁ ঘুমক লাগি। কোরে আগোরি, ছরম-ভরে শুতলি, রতিরণে যামিনী জাগি॥ রতিরসে অবশ, কলেবর নাগর, উঠত থোরহি থোর। প্রাণ পিয়ারী, নেহারি বদন পুন, ভোরি রহল তছু কোর॥ রাই বদন ঘন, চুম্বই সাদরে, কাতর হৃদয় মুরারি। নয়নক নীরহি, শয়ন ভিগায়ই, হেরি বলরাম বিভোরি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসালস (প্রকারান্তর) ॥ বিভাষ ললিত॥ খোজিত ফিরতি জননি যশোমতি আওল কুঞ্জকুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ ভাষণ চমকিত গোকুলবীর॥ হরি হরি অব দুহু ঘূমক লাগি। কোরে আগোরি ছরমভরে শুতলি রতিরসে যামিনি জাগি॥ রতিরসে অবশকলেবর নাগর উঠত থোরহি থোর। প্রাণপিয়ারি নেহারি বদন পুন ভোরি রহল তছু কোর॥ রাইবদন ঘন চুম্বই সাদরে কাতরহৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ ললিত॥ খোজিত ফিরতি জননি যশোমতি আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ-ভাষণ চমকিত গোকুল-বীর॥ হরি হরি অব দুহু ঘুমক লাগি। কোরে আগোরি ছরম-ভরে শুতলি রতি-রসে যামিনি জাগি॥ রতি-রসে অবশ-কলেবর নাগর উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারি নেহারি বদন পুন ভোরি রহল তছু কোর॥ রাই-বদন ঘন চুম্বই সাদরে কাতর-হৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| বৃন্দা বচনহি উঠই ফুকারই ভনিতা বলরাম কবি বলরাম দাস এই পদটি রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত পদামৃত সমুদ্র সংকলনের প্রথম মুদ্রিত সংস্করণে ১২৮৫ বঙ্গাব্দ (১৮৭৮ খৃষ্টাব্দ), ৪০৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ রাগ নন্দন তালাভ্যাং॥ বৃন্দা বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক ভাঁতি। শুন তহিঁ জাগি পুনহু পহুঁ ঘূমল নায়রি কোরহিঁ জাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল কয়ল রজনি অবসান॥ ধ্রু॥ আয়লি বাউরি বরজ মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নায়র থোর নয়ন দুহুঁ খোল॥ নায়রি হেরি পুনহু দিঠি মূদল পুলক মুকুল ভরু অঙ্গে। বলরাম হেরত কব সুখ সায়র নিমজব রঙ্গ তরঙ্গ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ২৯শ পল্লব, শ্রীরাধার রূপ, ২৪৮২-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ বৃন্দা-বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক-পাঁতি। শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘূমল নাগরি কোরহিঁ যাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল রজনি হোয়ল অবসান॥ আওলি বাউরি বরজ-মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নাগর থোর নয়নযুগ খোল॥ নাগরি হেরি পুনহি দিঠি মুদল পুলক-মুকুল ভরু অঙ্গ। বলরাম হেরি কবহু সুখ-সায়রে নিমজব রঙ্গ-তরঙ্গ॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ বৃন্দা বচনহি, উঠই ফুকারই, শুক পিকু সারীক পাঁতি। শুনতহিঁ জাগি, পুন দুহুঁ ঘুমল, নায়রী কোরহিঁ যাতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি, কিয়ে দুখ দেয়ল, রজনী হোয়ল অবসান॥ আওল বাউরী, বরজ মহেশ্বরী, বোলত পুন দধি লোল। শুনইতে কাতর, বিদগধ নাগর, থোর নয়ন যুগ খোল॥ নাগরী হেরি, পুনহি দিঠি মুদল, পুলক মুকুল ভরু অঙ্গে। বলরাম হেরি, কবহুঁ সুখ সায়রে, নিমজব রঙ্গ তরঙ্গে॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাস॥ বৃন্দা-বচনহি, উঠই ফুকারই, শুক পিকু শারিক পাঁতি। শুন তহিঁ জাগি, পুন দুহুঁ ঘুমল, নাগরী কোরহিঁ সাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি, কিয়ে দুখ দেয়ল, রজনী কয়ল অবসান॥ আওল বাউরী, বরজ-মহেশ্বরী, বোলত পুন দধিলোলা। শুনইতে কাতর, বিদগধ নাগর, থোর নয়নযুগ খোলা॥ নাগরী হেরি, পুনহি দিঠি মুদল, পুলক-মুকুল ভরু অঙ্গে। বলরাম হেরি, কবহুঁ সুখ সায়রে, নিমজব রঙ্গ-তরঙ্গে॥ এই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৫৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ ॥ ললিত - দশকুশী॥ বৃন্দা বচনহি, উঠই ফুকারই, শুকপিক শারিক পাঁতি। শুনতহিঁ জাগি, পুনহু দুহুঁ ঘুমল, নায়রি কোরহি যাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বড় পামর বিহি, কিয়ে দুখ দেয়ল, রজনী হোয়ল অবসান॥ ধ্রু॥ আওলি বাউরি, বরজ-মহেশ্বরি, বোলত পুন দধি-লোল। শুনইতে কাতর, বিদগধ নাগর, থোর নয়ন যুগ খোল॥ নাগরি হেরি, পুনহ দিঠি মূদল, পুলক মুকুল ভরি অঙ্গ। বলরাম হেরি, কবহু সুখ সায়রে, নিমজব রঙ্গতরঙ্গে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসালস (প্রকারান্তর) ॥ বিভাস॥ বৃন্দা বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক পাঁতি। শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘূমল নাগরি কোরহিঁ যাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল রজনি হোয়ল অবসান॥ আওলি বাউরি বরজ মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নাগর থোর নয়নযুগ খোল॥ নাগরি হেরি পুনহি দিঠি মুদল পুলক মুকুল ভরু অঙ্গ। বলরাম হেরি কবহুঁ সুখ সায়রে নিমজব রঙ্গতরঙ্গ॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ বৃন্দা-বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক-পাঁতি। শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘুমল নাগরি কোরহিঁ যাঁতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল রজনি হোয়ল অবসান॥ আওলি বাউরি বরজ-মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নাগর থোর নয়নযুগ খোল॥ নাগরি হেরি পুনহি দিঠি মুদল পুলক-মুকুল ভরু অঙ্গ। বলরাম হেরি কবহুঁ সুখ-সায়রে নিমজব রঙ্গ-তরঙ্গ॥ এই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ বৃন্দাবচনহি উঠই ফুকারই, শুক পিক শারীক পাঁতি। শুনি তঁহি জাগি, পুন দুহুঁ ঘুমল, নায়রী কোরহিঁ জাতি॥ হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি, কিয়ে দুখ দেয়ল, রজনী হোয়ল অবসান॥ আপন বাউরী, বরজ মহেশ্বরি, বোলত পুন দধি লোল। শুনইতে কাতর, বিদগধ নাগর, থোর নয়ানযুগ খোল॥ নাগরী হেরি, পুনহি দিঠি মুদল, পুলক মুকুল ভরু অঙ্গে। বলরাম হেরি, কবহু সুখশায়রে, নিমজব রঙ্গ-তরঙ্গে॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| মিটল চন্দন টুটল আভরণ ভনিতা বলরাম কবি বলরাম দাস এই পদটি ১৮৮৫ সালে প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার দ্বারা সম্পাদিত, পদাবলী সংকলন “পদরত্নাবলী” , ২৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাস॥ মিটল চন্দন, টুটল আভরণ ছুটল কুন্তল বন্ধ। অম্বর খলিত, গলিত কুসুমাবলী ধূসর দুহুঁ মুখ চন্দ॥ হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ- রভসে দুহুঁ মুরছিত, শুতল হিয়ে হিয়ে জোরি॥ ধ্রু রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণ পর আপি। নওল কিশোরী আগোরি কোরে পঁহু ঘুমল মুখে মুখ ঝাঁপি॥ কিয়ে মদন শর ভীতহি সুন্দরী বৈঠলি পিয়া হিয়া মাহ। কব বলরাম নয়ন ভরি হেরব করব অমিয়া অবগাহ॥ এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ মিটল চন্দন, টুটল আভরণ, ছুটল কুন্তল বন্ধ। অম্বর খলিত, গলিত কুসুমাবলী, ধূসর দুহুঁ মুখ চন্দ॥ হরি হরি অব দুহুঁ শ্যামর গোরী। দুহুঁক পরশ, রভসে দুহুঁ মুরুছিত, শুতল হিয়ে হিয়ে জোরি॥ ধ্রু। রাইক বাম, জঘন পর নাগর, ডাহিন চরণ আপি। নওল কিশোরী, আগোরী কোরে, পহুঁ ঘুমল মুখে মুখ ঝাপি॥ কিয়ে মদন শর, ভীতহি সুন্দরী, বৈঠলি পিয় হিয় মাহ। কব বলরাম, নয়ন ভরি হেরব, করব অমিয়া অবগাহ॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাস॥ মিটল চন্দন, আভরণ টুটল, ছুটল কুন্তলবন্ধ। অম্বর খলিত, গলিত কুসুমাবলী, ধূসর দুহু মুখ-চন্দ॥ হরি হরি অবদুহুঁ শ্যামর গোরী। দুহুক পরশ-রভসে দুহুঁ মূরছিত, শুতল হিয়ে হিয়ে জোরি॥ রাইক বাম, জঘন পর নাগর, ডাহিন চরণ আপি। নওল কিশোরী, আগোরী কোরে, পহু ঘুমল মুখে মুখ ঝাঁপি॥ কিয়ে মদন-শর-ভীতহি সুন্দরী, পৈঠলি পিয়-হিয় মাহ। কব বলরাম, নয়নভরি হেরব, করব অমিয়া-অবগাহ॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ২৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাস॥ মিটল চন্দন টুটল আভরণ ছুটল কুন্তল বন্ধ। অম্বরখলিত গলিত কুসুমাবলী ধূসর দুহুঁ মুখ চন্দ॥ হরি হরি অব দুহু শ্যামর গোরী। দুহুঁক পরশ রভসে দুহুঁ মুরুছিত শুতল হিয়ে হিয়ে জোরি॥ রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণ আপি। নওল কিশোরী আগোরী কোরে পহুঁ ঘুমল মুখে মুখ ঝাপি॥ কিয়ে মদন-শর ভীতহি সুন্দরী বৈঠলি পিয়-হিয় মাহ। কব বলরাম নয়ন ভরি হেরব করব অমিয়া-অবগাহ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। যুগল বিলাস ॥ বিভাস॥ মিটল চন্দন টুটল আভরণ ছুটল কুন্তলবন্ধ। অম্বর খলিত গলিত কুসুমাবলি ধূসর দুহুঁ মুখচন্দ॥ হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ রভসে দুহুঁ মুরছিত শূতল হিয়ে হিয়ে জোরি॥ রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণহি আপি। নওল কিশোরী অগোরি কোরে পহুঁ ঘূমল মুখে মুখ ঝাঁপি॥ কিয়ে মদনশর ভীতহি সুন্দরি পৈঠলি হিয়হিয় মাহ। কব বলরাম নয়ন ভরি হেরব করব অমিয়া অবগাহ॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ মিটল চন্দন টুটল আভরণ ছুটল কুন্তল-বন্ধ। অম্বর খলিত গলিত কুসুমাবলী ধুসর দুহুঁ মুখ-চন্দ॥ হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ-রভসে দুহুঁ মুরুছিত শুতল হিয়ে হিয়ে জোরি॥ রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণহি আপি। নওল কিশোরী অগোরি কোরে পহু ঘুমল মুখে মুখ ঝাপি॥ কিয়ে মদন-শর-ভীতহি সুন্দরি বৈঠলি পিয়-হিয় মাহ। কব বলরাম নয়ন ভরি হেরব করব অমিয়া-অবগাহ॥ এই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ মিটল চন্দন, টুটল আভরণ, ছুটল কুন্তল বন্ধ। অম্বর খলিত, গলিত কুসুমাবলী, ধূসর দুহুঁ মুখ চন্দ॥ হরি হরি, অবদুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ, রভসে দুহুঁ মূরছিত, শুতল হিয়ে হিয়ে লোরি॥ রাইক বাম, জঘন পর নাগর, ডাহিন চরণহি আপি। নওল কিশোরী, অগোরি কোরে পহুঁ, ঘুমল মুখে মুখ ঝাঁপি॥ কি এ মদন শর, ভীতহি সুন্দরী, পৈঠল পিয়ে হিয়মাহ। কব বলরাম, নয়ন ভরি হেরব, করব অমিয় অবগাহ॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| শ্যাম সুনাগর ময়মদ কুঞ্জর শ্যাম সুনাগর মনমথ-কুঞ্জর ভনিতা বলরাম দাস কবি বলরাম দাস ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, ১২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ললিত। ভৈরবী।॥ শ্যাম সুনাগর, ময়মদ কুঞ্জর, তারল রস উনমাদে। নুনিক পুতলি জনু, গোরি সুনাগরী, মুরছলি অতি অবসাদে॥ হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন সমর, পরাভব কাতর, শুতলি দুবরি দেহা॥ ধ্রু। ঘন ঘন চুম্বন, দৃঢ় পরিরম্ভন, জরজরি পড়ি রহুঁ শয়নে। অম্বর কেশ, সম্বরি নাহি পারই, ছরমহি মুদল নয়নে॥ নিরদয় নাহ, তবহি নাহি ছোড়ই, বান্ধল তনু ভুজ পাশে। ক্ষীণ তনু বারি, ডারি হিয়ে ঘুমল, কি করব বলরাম দাসে॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৩৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিতা॥ শ্যাম সুনাগর, মনমথ-কুঞ্জর, তাড়ন রস উনমাদে। নুনীক পুতলি জনু, গোরী সুনাগরী, মূরছলি অতি অবসাদে॥ হরি হরি কৈছনে চলব ধনী গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর, শুতলি দুবরি-দেহা॥ ঘন ঘন চুম্বন, দৃঢ় পরিরম্ভণ, জর জরি পড়ি রহু শয়নে। অম্বর কেশ, সম্বরি নাহি পারই, ছরমহি মুদল নয়নে॥ নিরদয় নাহ, তবহিঁ নাহি ছোড়ই, বান্ধল তনু ভুজ পাশে। ক্ষীণ তনু বারি, ডারি হিয়ে ঘুমল, কি করব বলরাম দাসে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ললিত ভৈরবী॥ শ্যাম সুনাগর ময়মদ কুঞ্জর তাড়ল রসউনমাদে। নুনিক পুতলি জনু গোরি সুনাগরি মুরছলি অতি অবসাদে॥ হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর শূতলি দূবরি-দেহা॥ ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভন জরজর পড়ি রহু শয়নে। অম্বর কেশ সম্বরি নাহি পারই ছরমহি মুদল নয়নে॥ নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই বান্ধল পুন ভুজপাশে। খিণতনু বারি ডারি হিয়ে ঘুমল কি করব বলরাম দাসে॥ এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত বলরামদাসের পদাবলী, ১১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত ভৈরবী॥ শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর তাড়ল রস-উনমাদে। নুনিক পুতলি জনু গোরি সুনাগরী মুরছলি অতি অবসাদে॥ হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর শুতলি দুবরি-দেহা॥ ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভন জরজর পড়ি রহু শয়নে। অম্বর কেশ সম্বরি নাহি পারই ছরমহি মুদল নয়নে॥ নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই বান্ধল তনু ভুজ-পাশে। খিণ-তনু বারি ডারি হিয়ে ঘুমল কি করব বলরাম দাসে॥ এই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”, ১১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কুঞ্জভঙ্গ শ্যাম সুনাগর, মনোমত কুঞ্জর, ভোরল রস উনমাদে। ননীর পুতলী জনু, গৌরী সুনাগরী, মুরুছলি রতি অবসাদে॥ হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন সমর, পরাভব কাতর, শুতলি দুবরি দেহা॥ ঘন ঘন চুম্বনে, দৃঢ় পরিরম্ভনে, জরজরি পড়িরহু শয়ানে। অম্বর কেশ, সংবরি নাহি পারই, ছরমহি মুদল নয়ানে॥ নিরদয় নাহ, তবহি নাহি ছোড়ই, বান্ধল তনু ভুজপাশে। ক্ষীণ তনু ডারি, ভোরি হিয়ে শুতল, কি করব বলরাম দাসে॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |