কবি বলরাম দাস-এর শ্রীকৃষ্ণের বারমাস্যা
*
আঘন মাস নাহ হিয় দাহই
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৩৫ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

আঘন মাস নাহ-হিয় দাহই
শুনইতে হিম-ঋতু নাম।
অঙ্গন গহন দহন ভেল মন্দির
সুন্দরি তুহুঁ ভেলি বাম॥
কিয়ে নিশি বাসর গর গর অন্তর
জর জর মরমক ঠাম।
বিদগধ-রায় মুগধ-চিত অবিরত
সোঙরিয়া তুয়া গুণ-নাম॥
সুন্দরি কো কহ ও দুখ ওর।
বিষম কুসুম-শর জরে ভেল দূবর
বল্লব-রাজ-কিশোর॥ ধ্রু॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অত্র শ্রীজখ দ্বাদশ মাসিক বিরহবর্ণন॥
॥ দ্যূত্যুক্তি শ্রীমত্যাং কথয়তি॥ রাগিণী তিরতা ধানশ্রী॥ প্রথমত আঘন মাস॥

আঘন মাস লাহ হিয়া দাহই সুনইতে হিমঋতু নাম।
অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরী তুহু ভেলি বাম॥
কিয়ে নিশি বাসর গরগর অন্তর জরজর মরমক ঠাম।
বিদগধ রায় মুগধ চিত অবিরত শোঙরিয়া তুয়া গুণনাম॥
সুন্দরী কো করু ও দুখ ওর।
বিষম কুসুমশর জ্বরে ভেল দুবর বল্লভ রাজকিশোর॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
পৌষ-তুষার তুষানলে ডারল
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৩৬ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

পৌষ-তুষার তুষানলে ডারল
জীবন নায়রি নাহ।
সুধির সমীর সুধাকর-শীকর-
পরশ গরল অবগাহ॥
অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ
দুঃসহ বিরহক দাহ।
উঠত বৈঠত শোয়ত রোয়ত
কতয়ে করব নিরবাহ॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ পৌষ মাহ॥
॥ রাগিণী তালোচিত॥

পৌষ তুষার তুষানলে ডারল জীবন নায়রি লাহ।
সুধীর সমীর সুধাকর-শীকর পরশ গরল হিমগাহ॥
অহর্নিশি ডহডহ প্রিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ।
উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
মাঘহি দিন নিশি শিশিরক শীকর
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৩৭ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

মাঘহি দিন নিশি শিশিরক শীকর-
নিকরহুঁ অবনি আগোর।
উলটি পালটি অনুখণ ছটফটি
তনু দহে সহচরি-কোর॥
তুয়া গুণে কামিনি কত হিম-যামিনি
জাগরে নাগর ভোর।
সরসিজ-মোচন বর-লোচন রহুঁ
ঝরতহিঁ ঝর ঝর লোর॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ মাঘ মাহ॥
॥ রাগিণী তালোচিত॥

মাঘহি দিন নিশি শিশিরক শীকর নিকরহি অবলি আগোর।
উলটি পালটি খনুখণ ছটফটি তনুদাহ সহচরিকোর॥
তুয়াগুণে কামিনী কত হিমযামিনি জাগরে নাগর ভোর।
সরজসিজ মোচন বর দুহু লোচন ঝরতহি ঝরঝর লোর॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
ফাগুণে মধুপুর নাগরি নাগর
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৩৮ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

ফাগুণে মধুপুর নাগরি নাগর
বিলসই ফাগুক রঙ্গে।
বিরহক আগুনি  জরি জরি গুণমণি
ঝামর শ্যামর অঙ্গে॥
তুহু সে নিরন্তর লাগলি অন্তর
কি করব রঙ্গিণি সঙ্গে।
শীতল ভুতলে লুঠয়ে বেয়াকুল
দংশল বিরহ-ভুজঙ্গে॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ফালগুন মাহ॥

ফালগুণে মধুপুর নাগরী নাগর বিলসই ফাগুক রঙ্গে।
বিরহক আগুনি জরিজরি গুণমণি ঝামর শ্যামর অঙ্গে॥
তুহু সে নিরন্তর ফাগুন নিয়ন্তর কি করব রঙ্গিণীসঙ্গে।
শীতল ভুতলে লুঠয়ে ব্যাকুল দংশল বিরহভুজঙ্গে॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
দুরহি বিরহীগণ তেজই জীবন
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৩৯ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

দুরহি বিরহীগণ তেজই জীবন
শুনি অছু নাম দুরন্ত।
সো মধু-মাস বিলাসত জনে জনে
আওল কাল বসন্ত॥
এতদিনে কতহিঁ যতনে জিউ রাখল
অব কি জিয়ব তুয়া কান্ত।
পিকু-অলি-কাকলি কুসুম-লতাবলি
দিনে দিনে জিউ করু অন্ত॥
বিকসিত কুসুম ভরল সব কানন
চৌদিশে ভ্রমর ঝঙ্কার।
তরু পর কোকিল পঞ্চম গায়ই
নিশি দিশি জীবন জার॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ মধুমাস মাহ॥

দূরহি বিরহিগণ তেজই জীবন সুনি জছু নাম দুরন্ত।
সো মধুমাসে বিলাসত জনেজনে আওল কাল বসন্ত॥
এতদিন কতহু জতনে জীও রাখল অব কি জিয়ব তুয়া কান্ত।
পিকু অলি কাকলি কুসুমলতাবলি দিনে দিনে জীও করু অন্ত॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
পাপ নিশাকর কিরণ পসারল
বিকসিত কুসুম ভরল সব কানন
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪০ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

পাপ নিশাকর কিরণ পসারল
জগ ভরি আনল বিথার।
মাধবী-মাসে আশে জিউ না রহ
অব কি সহব দুখ আর॥
শীতল শতদল-শয়নে শুতায়ল
কিশলয় ভরি পরিযঙ্ক।
কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণি লুঠি
লোরে করই মহি পঙ্ক॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ মাধব মাহ॥

বিকসিত কুসুম ভরল সব কানন চৌদিগে ভ্রমর ঝঙ্কার।
তরুপর কোকিল পঞ্চম গায়ই নিশি দিশি জীবন জার॥
পাপ নিশাকর কি কিরণ পসারল জগভরি আনল বিথার।
মাধব মাসে অর্ধজিও না রহ অব কি সহব দুঃখ আর॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
কত ঘন চন্দন কত কত বীজন
শীতল শতদল শয়নে সুতায়ল
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪১ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

কত ঘন চন্দন কত কত বীজন
সজল জলদ বিষ-শঙ্কা।
জৈঠহি পৈঠল হিয়ে বাড়বানল
কিয়ে দুরবিহি ভেল বঙ্কা॥
নব নব জলধর ভরি রহু অম্বর
বরিষা নব পরবেশে।
খেণে খেণে জলদ মধুরময় ধনি শুনি
গুণি গুণি উঠয়ে তরাসে॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ জ্যৈষ্ঠ মাস॥

শীতল শতদল শয়নে সুতায়ল কিশলয় ভরি পরিজঙ্ক।
কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণী লুটি লোরে করই মহীপঙ্ক॥
কত ঘন চন্দন কত কত জীবন সজল জলদ বিশশঙ্কা।
জঠৈহি পৈঠল হিয়ে বাড়বানল কিয়ে দুখ বিহি ভেল বঙ্কা॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
সব নব পল্লব লাগল মনভব
নব নব জলধর ভরি রহু
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪২ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

সব নব পল্লব লাগল মনভব
বিহি করু সব অবশেষ।
কোন আষাঢ়ে শেল হিয়ে গাড়ল
বাঢ়ল গাঢ় কলেশ॥
গগনহি সঘন ঘনহি ঘন গরজন
দামিনি দশ দিশ পাত।
যামিনি ঘোর তিমির-ভর হেরইতে
থরহরি কাঁপয়ে গাত॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ আষাঢ় মাহ॥

নব নব জলধর ভরি রহু অম্বর বরিশা নব পরবেষ।
খেনেখেনে জলদ মধুরময় ধ্বনি সূনি গুণিগুণি উঠয়ে তরাশে॥
সব নবপল্লব লাগল মনোভব বিহি করু সব অবশেষ।
কোন আষাঢ়ে শেলহি গাঢ়ল বাড়ল গাঢ়ক লেশ॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
এ দুখ-সায়র-নিমগন নায়র
গগনহি সঘন ঘনহি ঘন গরজন
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪৩ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

এ দুখ-সায়র-নিমগন নায়র
তহিঁ হত-দাদুরি-রাব।
শাওন গহন দহন দহ জীবন
কিয়ে জানি হরি-বধ পাব॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ শ্রাবণ মাহ॥

গগনহি সঘন ঘনহি ঘন গরজন দামিনী দশদিশপাত।
যামিনী ঘোর তিমিরতর হেরইতে থরহরি কাঁপয়ে গাত॥
এ দুখ সাওরে নিমগন নায়র তহি হত দাদুরিরাব।
শাঙন গহন দহন দহ জীবন কিয়ে জানি হরিবর পাব॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪৪ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
দারুণ দুরদিন মান।
বিরহ-হিলোলহি দর দর অন্তর
দোলত চপল পরাণ॥
তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির
মনমথ-তূণ সমান।
একল বিকল সকল নিশি বিলপই
অবিরত ঝরয়ে নয়ান॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ ভাদ্র মাহ॥

উদ ভাদর দিন নিরখিতে তনু ক্ষীণ দারুণ দূরদিনমান।
বিরহ হিল্লোলহি দরদর অন্তর দোলত চপল পরাণ॥
তুয়া বিনে দিনদিন শূন্য সব মন্দির মনমথ তুল সমান।
একল বিকল সকল সকলনিশি বিলপই অবিরত ঝরএ নয়ান॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
উজোর হিমকর নভ-তল নিরমল
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪৫ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

উজোর হিমকর নভ-তল নিরমল
চাঁদনি রজনি উজোর।
উনমত ভ্রমর ভ্রমরি সহ বিলসই
বিকশিত পদুমিনি-কোর॥
তোহারি দরশ বিনু অতি খিণ জীবন
গদ গদ কহে আধ বোল।
আশিন শারদ হংস-শবদ শুনি
পিয়া-জিউ অতি উতরোল॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথাশ্বিন মাহ॥

উজোর হিমকর লভন নিরমল চান্দনী রজনী উজোর।
উনমত ভ্রমর ভ্রমরীসহ বিলসই বিকশিত পদুমিনিকোর॥
তোহারি দরস বিনু অতিখিণ জীবন গদগদ কহে আধ বোল।
আশ্বিন শারদ হংস সবদ সুনি পিয়া জিউ অতি উতরোল॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর
*
বিহরই বিহগ সুভগ তটিনী-তট
ভনিতা বলরাম দাস
কবি বলরাম দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক
বিরহ, ১৮৪৬ পদসংখ্যা। এই, শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থার পদটি, পদকল্পতরুতে, ১২টি অংশে
স্বতন্ত্র পদ হিসেবে ১৮৩৫ থেকে ১৮৪৬ পদসংখ্যায় দেওয়া রয়েছে। কিন্তু রমণীমোহন মল্লিকের
“বলরামদাস” ও ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”-তে ১২টি অংশ একত্রে দেওয়া
রয়েছে।

অথ শ্রীকৃষ্ণস্য দ্বাদশমাসিক-বিরহাবস্থা।
॥ তিরোধা ধানশী॥

বিহরই বিহগ সুভগ তটিনী-তট
জল সরসিজ পরকাশ।
জগ-জন-লোচন        তনু-মন-মোহন
আওল কাতিক মাস॥
অবহুঁ অনঙ্গ-ভুজঙ্গ গরাসল
অব নাহি জীবনক আশ।
নিশি দিশি অনুখণ গুণি গুণি তুয়া গুণ
উনমত বারহি মাস॥
অব ভেল অচেতন মুদি রহু লোচন
ঘন ঘন তেজই শ্বাস।
তুহুঁ মণি-মন্তর তুয়া নাম প্রতিকার
নিবেদন বলরাম দাস॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় রক্ষিত,
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ কার্ত্তিক মাহ॥

বিহরই বিহগ বিহগ তটিনীতট জল সরসিজ পরকাশ।
নিশিদিশি অনুখন গনিগনি তুয়া গুণ উনমত বারহি মাস॥
অব ভেল অচেতন মুদি রহু লোচন ঘনঘন তেজহি শ্বাস।
তুহু মণিমন্তর তুয়া নাম প্রতিকার নিবেদন বলরামদাস॥

.            ********************************            

.                                                                              
সূচীতে . . .   

মিলনসাগর