| কবি বলরাম দাস-এর শ্রীকৃষ্ণের বারমাস্যা |
| শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থা কবি বলরাম দাস ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯) রমণীমোহন মল্লিক সম্পাদিত, জীবনী ও টীকা সমেত বলরাম দাসের পদাবলী সংকলন “বলরামদাস”, দ্বাদশমাসিক-বিরহাবস্থা, ১৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ দ্বাদশ মাসিক বিরহ॥ ॥ গান্ধার॥ আঘন মাস, নাহ হিয় দাহই, শুনইতে হিম ঋতু নাম। অঙ্গন গহন, দহন ভেল মন্দির, সুন্দরি তুহুঁ ভেলি বাম॥ কিয়ে নিশি বাসর, গর গর অন্তর, জর জর মরমক ঠাম। বিদগধ রায়, মুগধ চিত অবিরত, সোঙরিয়া তুয়া গুণ নাম॥ সুন্দরি ! কো কহুঁ ও দুখ ওর। বিষম কুসুম শর জরে ভেল দুবর, বল্লব রাজ কিশোর॥ ধ্রু। পৌষ তুষার তুষানলে ডারল জীবন নায়রি নাহ। সুধীর সমীর, সুধাকর শীকর, পরশ গরল অবগাহ॥ অহনিশি ডহ ডহ, পিয়া জীউ থির নহ, দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত, শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ॥ মাঘহি দিন নিশি, শিশিরক শীকর, নিকরহুঁ অবনী আগোর। উলটি পালটি, অনুখন ছটফটি, তনু দহে সহচরী কোর॥ তুয়া গুণে কামিনী, কত হিম যামিনী, জাগরে নাগর ভোর। সরসিজ মোচন, বর বহু লোচন, ঝরতহিঁ ঝর ঝর লোর॥ ফাগুণে মধুপুর, নাগরী নাগর, বিলসই ফাগুক রঙ্গে। বিরহক আগুনি, জরি জরি গুণমণি, ঝামর শ্যামর অঙ্গে॥ তুহুঁ সে নিরন্তর, নাগরী অন্তর, কি করব রঙ্গিণী সঙ্গে। শীতল ভূতল, লুঠয়ে বেয়াকুল, দংশল বিরহ ভুজঙ্গে॥ দূরহি বিরহীগণ, তেজই জীবন শুনি তছু নাম দুরন্ত। সো মধু মাস, বিলাসত জনে জনে, আওল কাল বসন্ত॥ এতদিনে কতহিঁ যতনে জীউ রাখল, অবকি জীয়ব তুয়া কান্ত। পিকু অলি কাকলি, কুসুম লতাবলি, দিনে দিনে জীউ করু অন্ত॥ বিকসিত কুসুম, ভরল সব কানন, চৌদিশে ভ্রমর ঝঙ্কার। তরুপর কোকিল, পঞ্চম গাওই, নিশি দিশি জীবন জার॥ পাপ নিশাকর, কিরণ পলারল, জগভরি আনল বিথার। মাধবী মাসে, আশে জীউ না রহল, অবকি সহব দুঃখ আর॥ শীতল শতদল, শয়নে শুতায়ল, কিশলয় ভরি পরিযঙ্ক। কত উঠি কত বৈঠি, পড়য়ে ধরণী লুঠি, লোরে করই মহি পঙ্ক॥ কত ঘন চন্দন, কত কত বীজন, সজল জলদ বিষ শঙ্কা। জৈঠহি পৈঠল, হিয়ে বাড়বানল, কিয়ে দূর বিহি ভেল বঙ্কা॥ নব নব জলধর, ভরি রহু অম্বর, বরিষা নব পরবেশে। ক্ষেণে ক্ষেণে জলদ, মধুরময় ধ্বনি শুনি, গুণি গুণি উঠয়ে তরাসে॥ নব নব পল্লব, লাগল মনোভব, বিহি করু সব অবশেষ। কোন আষাঢ়ে শেল হিয়ে গাড়ল, বাঢ়ল গাঢ় কলেশ॥ গগনহি সঘন, ঘনহি ঘন গরজন, দামিনী দশ দিশ পাত। যামিনী ঘোর, তিমির তবহেরইতে, থরহরি কাঁপয়ে গাত॥ এ দুখ সায়র, নিমগন নায়র তহিঁ হত দাদুরী রাব। শাওন গহন, দহন দহ জীবন, কিয়ে জানি হরিবধ পাব॥ উদভাদর দিন, নিরখিতে তনু থিন, দারুণ দুরদিনমান। বিরহ হিলোলহি, দর দর অন্তর, দোলত চপল পরাণ॥ তুয়া বিনু জনু শূন সব মন্দির, মনমথ তূণ সমান। একল বিকল, সকল নিশি বিলপই, অবিরত ঝয়য়ে নয়ান॥ উজোর হিমকর, তল তল নিরমল, চাঁদনি রজনী উজোর। উনমত ভ্রমর ভ্রমরী সহ বিলসই, বিকশিত পদুমিনী কোর॥ তোহারি দরশ বিনু, অতি ক্ষীণ জীবন, গদ গদ কহ আধ বোল। আশিন শারদ হংস শবদ শুনি, পিয়া জীউ অতি উতরোল॥ বিহরই বিহগ, শুভগ তটিনীতট, জল সরসিজ পরকাশ। জগজন লোচন, তনু মন মোহন, আওল কাতিক মাস॥ ইথেহুঁ অনঙ্গ, ভুজঙ্গ গরাসল, অব নাহি জীবনক আশ। নিশি দিশি অনুক্ষণ, গুণি গুণি তুয়া গুণ, উনমত বারহি মাস॥ অব ভেল অচেতন, মুদি রহু লোচন, ঘন ঘন তেজই শ্বাস। তুহুঁ মণিমন্তর, তুয়া নাম প্রতিকার, নিবেদয়ে বলরাম দাস॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থা কবি বলরাম দাস ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৩৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের বিরহ - বারমাস্যা। ॥ তিরোথা ধানশী - একতালা॥ অগ্রহায়ণ--- আঘন মাস নাহ-হিয় দাহই শুনইতে হিম-ঋতু নাম। অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরি তুহুঁ ভেলি বাম॥ কিয়ে নিশি বাসর গর গর অন্তর জর জর মরমক ঠাম। বিদগধ-রায় মুগধ-চিত অবিরত সোঙরিয়া তুয়া গুণ-গাম॥ সুন্দরি কো কহ ও দুখ ওর। বিষম কুসুম-শর-জরে ভেল দূবর বল্লব-রাজ-কিশোর॥ পৌষ--- পৌষ-তুষার তুষানলে ডারল জীবন-নায়রি নাহ। সুধির সমীর সুধাকর-শীকর- পরশ গরল অবগাহ॥ অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ॥ মাঘ--- মাঘহি দিন নিশি শিশিরক শীকর--- নিকরহুঁ অবনি আগোর। উলটি পালটি অনুখণ ছটফটি তনু দহে সহচরি-কোর॥ তুয়া গুণে কামিনি কত হিম-যামিনি জাগরে নাগর ভোর। সরসিজ-মোচন বর-লোচন রহুঁ ঝরতহিঁ ঝর ঝর লোর॥ ফাল্গুন--- ফাগুণে মধুপুর নাগরি নাগর বিলসই ফাগুক রঙ্গে। বিরহক আগুনি জরি জরি গুণমণি ঝামর শ্যামর অঙ্গে॥ তুহুঁ সে নিরন্তর লাগলি অন্তর কি করব রঙ্গিণি সঙ্গে। শীতল ভুতলে লুঠয়ে বেয়াকুল দংশল বিরহ-ভুজঙ্গে॥ চৈত্র--- দুরহি বিরহিগণ তেজই জীবন শুনি অছু নাম দুরন্ত। সো মধু-মাস বিলাসত জনে জনে আওল কাল বসন্ত॥ এতদিনে কতহিঁ যতনে জিউ রাখল অব কি জিয়ব তুয়া কান্ত। পিকু-অলি-কাকলি কুসুম-লতা বলি দিনে দিনে জিউ করু অন্ত॥ বিকসিত কুসুম ভরল সব কানন চৌদিশে ভ্রমর-ঝঙ্কার। তরুপর কোকিল পঞ্চম গায়ই নিশি দিশি জীবন জার॥ বৈশাখ--- পাপ নিশাকর কিরণ পসারল জগ ভরি আনল বিথার। মাধবি-মাসে আশে জিউ না রহ অব কি সহব দুখ আর॥ শীতল শতদল-শয়নে শুতায়ল কিশলয় ভরি পরিয়ঙ্ক। কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণি লুঠি লোরে করই মহি পঙ্ক॥ জ্যৈষ্ঠ--- কত ঘন চন্দন কত কত বীজন সজল জলদ বিষ-শঙ্কা। জৈঠহি পৈঠল হিয়ে বাড়বানল কিয়ে দুরবিহি ভেল বঙ্কা॥ নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে। খেনে খেনে জলদ মধুরময় ধনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে॥ আষাঢ়--- সব নব পল্লব লাগল মনভব বিহি করু সব অব শেষ। কোন আষাঢ়ে শেল হিয়ে গাড়ল বাঢ়ল গাঢ় কলেশ॥ গগনহি সঘন ঘনহি ঘন গরজন দামিনি দশ দিশ পাত। যামিনি ঘোর তিমির-ভর হেরইতে থরহরি কাঁপয়ে গাত॥ শ্রাবণ--- এ দুখ-সায়র-নিমগন নায়র তহিঁ হত-দাদুরি-রাব। শাঙন গহন দহন দহ জীবন কিয়ে জানি হরি-বধ পাব॥ ভাদ্র--- উদ ভাদর দিন নিরখিতে তনু খিন দারুণ-দুরদিন মান। বিরহ-হিলোলহি দর দর অন্তর দোলত চপল পরাণ॥ তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির মনমথ-তূণ সমান। একল বিকল সকল নিশি বিলপই অবিরত ঝরয়ে নয়ান॥ আশ্বিন--- উজোর হিমকর নভ-তল নিরমল চাঁদনি রজনি উজোর। উনমত ভ্রমর ভ্রমরি সহ বিলসই বিকশিত পদুমিনি-কোর॥ তোহারি দরশ বিনু অতি খিন জীবন গদ গদ কহে আধ বোল। আশিন শারদ হংস-শবদ শুনি পিয়া-জিউ অতি উতরোল॥ কার্ত্তিক--- বিহরই বিহগ সুভগ তটিনী-তট জল সরসিজ পরকাশ। জগ-জন-লোচন তনু-মন-মোহন আওল কাতিক মাস॥ অবহুঁ অনঙ্গ-ভুজঙ্গ গরাসল অব নহি জীবনক আশ। নিশি দিশি অনুখন গুণি গুণি তুয়া গুণ উনমত বারহি মাস॥ অব ভেল অচেতন মুদি রহু লোচন ঘন ঘন তেজই শ্বাস। তুহুঁ মণি-মন্তর তুয়া নাম প্রতিকার নিবেদল বলরাম দাস॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থা কবি বলরাম দাস ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৭৫৭- পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মাথুর শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহ মথুরা-প্রত্যাগতা দূতীর উক্তি ॥ তিরোখা ধানশী॥ আঘন মাস নাহ-হিয় দাহই শুনইতে হিম-ঋতু নাম। অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরি তুহুঁ ভেলি বাম॥ কিয়ে নিশি বাসর গর গর অন্তর জর জর মরমক ঠাম। বিদগধ-রায় মুগধ-চিত অবিরত সোঙরিয়া তুয়া গুণ-নাম॥ সুন্দরি কো কহ ও দুখ ওর। বিষম কুসুম-শর জরে ভেল দূবর বল্লব রাজ-কিশোর॥ পৌষ-তুষার তুষানলে ডারল জীবন নায়রি নাহ। সুধির সমীর সুধাকর-শীকর- পরশ গরল অবগাহ॥ অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ॥ মাঘহি দিন নিশি শিশিরক শীকর- নিকরহুঁ অবনি আগোর। ঊলটি পালটি অনুখণ ছটফটি তনু দহে সহচরি-কোর॥ তুয়া গুণে কামিনি কত হিম-যামিনি জাগরে নাগর ভোর। সরসিজ-মোচন বর-লোচনে তছু ঝরতহিঁ ঝর ঝর লোর॥ ফাগুণে মধুপুর নাগরি নাগর বিলসই ফাগুক রঙ্গ। বিরহক আগুনি জরি জরি গুণমণি ঝামর শ্যামর অঙ্গে॥ তুহু সে নিরন্তর লাগলি অন্তর কি করব রঙ্গিণি সঙ্গ। শীতল ভুতলে লুঠয়ে বেয়াকুল দংশল বিরহ-ভুজঙ্গ॥ দূরহি বিরহীগণ তেজই জীবন শুনি তছু নাম দুরন্ত। সো মধু-মাস বিলাসত জনে জনে আওল কাল বসন্ত॥ এতদিনে কতহু যতনে জিউ রাখল অব কি জিয়ব তুয়া কান্ত। পিকু-অলি-কাকলি কুসুম-লতাবলি দিনে দিনে জিউ করু অন্ত॥ বিকসিত কুসুম ভরল সব কানন চৌদিশে ভ্রমর-ঝঙ্কার। তরু পর কোকিল পঞ্চম গায়ই নিশি দিশি জীবন জার॥ পাপ নিশাকর কিরণ পসারল জগ ভরি আনল বিথার। মাধবী-মাসে আশে জিউ না রহ অব কি সহব দুখ ভার॥ শীতল শতদল-শয়নে শুতায়ল কিশলয় ভরি পরিযঙ্ক। কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণি লুঠি লোরে করই মহি পঙ্ক॥ কত ঘন চন্দন কত কত বীজন সজল জলদ বিষ-শঙ্কা। জৈঠহি পৈঠল হিয়ে বাড়বানল কিয়ে দুরবিহি ভেল বঙ্কা॥ নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে। খেণে খেণে জলদ মধুরময় ধনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে॥ সব নব পল্লব লাগল মনভব বিহি করু সব অব শেষ। কোন আষাঢ়ে শেল হিয়ে গাঢ়ল বাঢ়ল গাঢ় কলেশ॥ গগনহি সঘন ঘনহি ঘন গরজন দামিনি দশ দিশ পাত। যামিনি ঘোর তিমির-ভর হেরইতে থরহরি কাঁপায়ে গাত॥ এ দুখ-সায়র-নিমগন নায়র তহিঁ হত-দাদুরি-রাব। শাওন গহন দহন দহ জীবন কিয়ে জানি হরি-বধ পাব॥ উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ দারুণ দুরদিন মান। বিরহ-হিলোলহি দর দর অন্তর দোলত চপল পরাণ॥ তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির মনমথ-তূণ সমান। একল বিকল সকল নিশি বিলপই অবিরত ঝরয়ে নয়ান॥ উজোর হিমকর নভ-তল নিরমল চাঁদনি রজনি উজোর। উনমত ভ্রমর ভ্রমরি সহ বিলসই বিকশিত পদুমিনি-কোর॥ তোহারি দরশ বিনু অতি খিণ জীবন গদ গদ কহে আধ বোল। আশিন সারস হংস-শবদ শুনি পিয়া-জিউ অতি উতরোল॥ বিহরই বিহগ সুভগ তটিনী-তট সরসিজ ভেল পরকাশ। জগ-জন-লোচন তনু-মন মোহন আওল কাতিক মাস॥ তবহুঁ অনঙ্গ-ভুজঙ্গ গরাসল অব নাহি জীবনক আশ। নিশি দিশি অনুখণ গুণি গুণি তুয়া গুণ উনমত বারহি মাস॥ অব ভেল অচেতন মুদি রহু লোচন ঘন ঘন তেজই শ্বাস। তুহুঁ মণি-মন্তর তুয়া নাম প্রতিকার নিবেদন বলরাম দাস॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |
| শ্রীকৃষ্ণের দ্বাদশমাসিক বিরহাবস্থা কবি বলরাম দাস ১৯৫৬ সালে প্রকাশিত, ব্রহ্মচারী অমরচৈতন্য সম্পাদিত “বলরামদাসের পদাবলী”, ১৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ দ্বাদশ মাসিক বিরহ॥ ॥ তিরোখা ধানশী॥ আঘন মাস নাহ-হিয় দাহই শুনইতে হিম-ঋতু নাম। অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরি তুহুঁ ভেলি বাম॥ কিয়ে নিশি বাসর গর গর অন্তর জর জর মরমক ঠাম। বিদগধ-রায় মুগধ-চিত অবিরত সোঙরিয়া তুয়া গুণ-নাম॥ সুন্দরি কো কহ ও দুখ ওর। বিষম কুসুম-শর জরে ভেল দুবর বল্লব-রাজ-কিশোর॥ পোষ-তুষার তুষানলে ডারল জীবন নায়রি নাহ। সুধির সমীর সুধাকর-শীকর- পরশ গরল অবগাহ॥ অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ॥ মঘহি দিন নিশি শিশিরক শীকর- নিকরহুঁ অবনি আগোর। উলটি পালটি অনুখণ ছটফটি তনু দহে সহচরি-কোর॥ তুয়া গুণে কামিনি কত হিম-যামিনি জাগরে নাগর ভোর। সরসিজ-মোচন বর-লোচন রহুঁ ঝরতহিঁ ঝর ঝর লোর॥ ফাগুণে মধুপুর নাগরি নাগর বিলসই ফাগুক রঙ্গে। বিরহক আগুনি জরি জরি গুণমণি ঝামর শ্যামর অঙ্গে॥ তুহু সে নিরন্তর লাগলি অন্তর কি করব রঙ্গিণি সঙ্গে। শীতল ভুতলে লুঠয়ে বেয়াকুল দংশল বিরহ-ভুজঙ্গে॥ দূরহি বিরহীগণ তেজই জীবন শুনি তছু নাম দুরন্ত। সো মধু-মাস বিলাসত জনে জনে আওল কাল বসন্ত॥ এতদিনে কতহু যতনে জিউ রাখল অব কি জিয়ব তুয়া কান্ত। পিকু-অলি-কাকলি কুসুম-লতাবলি দিনে দিনে জিউ করু অন্ত॥ বিকসিত কুসুম ভরল সব কানন চৌদিশে ভ্রমর ঝঙ্কার। তরু পর কোকিল পঞ্চম গায়ই নিশি দিশি জীবন জার॥ পাপ নিশাকর কিরণ পসারল জগ ভরি আনল বিথার। মাধবী-মাসে আশে জিউ না রহ অব কি সহব দুখ আর॥ শীতল শতদল-শয়নে শুতায়ল কিশলয় ভরি পরিযঙ্ক। কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণি লুঠি লোরে করই মহি পঙ্ক॥ কত ঘন চন্দন কত কত বীজন সজল জলদ বিষ-শঙ্কা। জৈঠহি পৈঠল হিয়ে বাড়বানল কিয়ে দুরবিহি ভেল বঙ্কা॥ নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে। খেণে খেণে জলদ মধুরময় ধনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে॥ সব নব পল্লব লাগল মনভব বিহি করু সব অবশেষ। কোন আষাঢ়ে শেল হিয়ে গাড়ল বাঢ়ল গাঢ় কলেশ॥ গগনহি সঘন ঘনহি ঘন গরজন দামিনি দশ দিশ পাত। যামিনি ঘোর তিমির-ভর হেরইতে থরহরি কাঁপয়ে গাত॥ এ দুখ-সায়র-নিমগন নায়র তহিঁ হত-দাদুরি-রাব। শাওন গহন দহন দহ জীবন কিয়ে জানি হরি-বধ পাব॥ উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ দারুণ দুরদিন মান। বিরহ-হিলোলহি দর দর অন্তর দোলত চপল পরাণ॥ তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির মনমথ-তূণ সমান। একল বিকল সকল নিশি বিলপই অবিরত ঝরয়ে নয়ান॥ উজোর হিমকর নভ তল নিরমল চাঁদনি রজনি উজোর। উনমত ভ্রমর ভ্রমরি সহ বিলসই বিকশিত পদুমিনি কোর॥ তোহারি দরশ বিনু অতি খিণ জীবন গদ গদ কহে আধ বোল। আশিন শারদ হংস-শবদ শুনি পিয়া-জিউ অতি উতরোল॥ বিহরই বিহগ সুভগ তটিনী-তট জল সরসিজ পরকাশ। জগ-জন লোচন তনু মন মোহন আওল কাতিক মাস॥ অবহুঁ অনঙ্গ-ভুজঙ্গ গরাসল, অব নাহি জীবনক আশ। নিশি দিশি অনুখণ গুণি গুণি তুয়া গুণ উনমত বারহি মাস॥ অব ভেল অচেতন মুদি রহু লোচন ঘন ঘন তেজই শ্বাস। তুহুঁ মণি-মন্তর তুয়া নাম প্রতিকার নিবেদন বলরাম দাস॥ . ******************************** . সূচীতে . . . মিলনসাগর |