আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ডঃ চিত্রা রায়ের কাছে যাঁর ১৯৯২-৯৪ সালের গবেষণা পত্র “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, থেকে অন্যান্য পদাবলীর সাথে, ৪৪টি পূর্বে অপ্রকাশিত বাসুদেব ঘোষের পদও পেয়েছি। তাঁর অবদান অনস্বীকার্য। দুর্ভাগ্যবশত আমরা তাঁর সঙ্গে এখনও যোগাযোগ করে উঠতে পারি নি।