| বিদ্যাপতি ও চণ্ডীদাসের মিলন নিয়ে পদাবলী |
| জয় জয় শ্রীজয়-দেব দয়াময় কবি রঘুনাথ দাস বিদ্যাপতি চণ্ডীদাস মিলন বর্ণনা করা পদ। পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় পরিবর্ধিত ও সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৯১৮, ৪র্থ শাখার ২৬শ পল্লব, পদসংখ্যা ২৩৮৭। ॥ সারঙ্গ॥ জয় জয় শ্রীজয়- দেব দয়াময় পদ্মাবতি-রতি-কান্ত। রাধামাধব- প্রেম-ভকতি-রস উজ্জল-মুরতি নিতান্ত॥ শ্রীগীতগোবিন্দ গ্রন্থ সুধাময় বিরচিত মনোহর ছন্দ। রাধাগোবিন্দ- নিগুঢ়-লীলা-গুণ- পদ্মাবলি-পদ-বৃন্দ॥ কেন্দুবিল্ব বর ধাম মনোহর অনুখন করয়ে বিলাস। রসিক-ভকতগণ যো সবরস-ধন অহনিশি রহু তচ্ছু পাশ॥ যুগল-বিলাস-গুণ করু আস্বাদন অবিরত ভাবে বিভোর। দাস রঘুনাথ ইহ তছু গুণ বর্ণন কীয়ে করব লব-ওর॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| চণ্ডীদাস বিদ্যাপতি দুহুঁজন পিরিতি অজ্ঞাত পদকর্তা বিদ্যাপতি চণ্ডীদাস মিলন বর্ণনা করা পদ। পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় পরিবর্ধিত ও সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৯১৮, ৪র্থ শাখার ২৬শ পল্লব, পদসংখ্যা ২৩৮৮। ॥ সারঙ্গ॥ চণ্ডীদাস বিদ্যাপতি দুহুঁজন পিরিতি প্রেম-মুরতিময় কাঁতি। যে করিল দুহুঁ জন লীলা-গুণ-বর্ণন নিতি নিতি নব নব ভাতি॥ দুহুঁ-গুণ শুনি চিত দুহুঁ উতকণ্ঠিত দুহুঁ দোহাঁ দরশন লাগি। দোহার রসিকপন শুনি শুনি দুহুঁ জন দুহুঁ-হিয়ে দুহুঁ রহু জাগি॥ নিজ নিজ গীত লেখি বহু ভেজল তাহে অতি আরতি ভেল রাধা কানুক প্রেম-রস-কৌতুক তাহে মগন ভৈ গেল॥ নিজ নিজ সহচর রসিক-ভকত-বর তা সঞে করত বিচার। তাহে নিতি নবিন পরম সুখ পাওত আনন্দ প্রেম অপার॥ রুপনরায়ণ বিজয়নরায়ণ বৈদ্যনাথ শিবসিংহ। মীলন ভাবি দুহুঁক করু বর্ণন তছু পদ-কমলক ভৃঙ্গ॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| চণ্ডীদাস শুনি বিদ্যাপতি-গুণ অজ্ঞাত পদকর্তা বিদ্যাপতি চণ্ডীদাস মিলন বর্ণনা করা পদ। পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় পরিবর্ধিত ও সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৯১৮, ৪র্থ শাখার ২৬শ পল্লব, পদসংখ্যা ২৩৮৯। ॥ সারঙ্গ॥ চণ্ডীদাস শুনি বিদ্যাপতি-গুণ দরশনে ভেল অনুরাগ। বিদ্যাপতি তব চণ্ডীদাস-গুণ শুনইতে বাঢ়ল রাগ॥ দুহুঁ উতকণ্ঠিত ভেল। সঙ্গহি রুপনরায়ণ কেবল বিদ্যাপতি চলি গেল॥ চণ্ডীদাস তব রহই না পারই চললহিঁ দরশন লাগি। পন্থহি দুহুঁ-গুণ দুহুঁ জন গায়ত দুহুঁ হিয়ে দুহুঁ রহুঁ জাগি॥ দৈবহি দুহুঁ দোঁহা দরশন পাওল লখই না পারই রোই। দুহুঁ দোঁহা নাম-শ্রবণে তহিঁ জানল রুপনরায়ণ গোই॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| রসের কারণ রসিকা রসিক অজ্ঞাত পদকর্তা বিদ্যাপতি চণ্ডীদাস মিলন বর্ণনা করা পদ। পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় পরিবর্ধিত ও সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৯১৮, ৪র্থ শাখার ২৬শ পল্লব, পদসংখ্যা ২৩৯১। ॥ সারঙ্গ॥ রসের কারণ রসিকা রসিক কায়াদি ঘটনে রস। রসিক কারণ রসিকা হোয়ত যাহাতে প্রেম-বিলাস॥ স্থূলত পুরুষে কাম সূক্ষ্ম-গতি স্থূলত প্রকৃতে রতি। দুহুঁক ঘটনে যে রস হোয়ত এবে তাহা নাহি গতি॥ দুহুঁক যোটন বিনহি কখন না হয় পুরুষ নারী। প্রকৃতি পুরুষে যে কিছু হোয়ত রতি প্রেম পরচারি॥ পুরুশ অবশ প্রকৃতি সবশ অধিক রস যে পিয়ে। রতি-সুখ-কালে অধিক সুখহি তা নাকি পুরষে পায়ে। দুহুঁক নয়নে নিকসয়ে বাণ বাণ যে কামের হয়। রতির যে বাণ নাহিক কখন তবে কৈছে নিকসয়॥ কাম দাবানল রতি যে শীতল সলিল প্রণয় পাত্র। কুল কাট খড় প্রেম যে আধেয় পচনে পিরিতি মাত্র॥ পচনে পচনে লোভ উপজিয়া যব ভেল দ্রবময়। সেই সে বস্তু বিলাসে উপজে তাহাকে রস যে কয়॥ ভণে বিদ্যাপতি চণ্ডীদাস তথি রুপনারায়ণ সঙ্গে। দুহুঁ আলিঙ্গন করল তখন ভাসল প্রেম-তরঙ্গে॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |