বিদ্যাপতির পদাবলী
*
আএল ঋতুপতি রাজ বসন্ত
কবি বিদ্যাপতি

বসন্তোদয়

আএল ঋতুপতি রাজ বসন্ত |
ধাওল অলিকুল মাধবি-পন্থ ||
দিনকর-কিরণ ভেল পৌগণ্ড |
কেসর-কুসুম ধএল হেম দণ্ড ||
নৃপ আসন নব পীঠল-পাত |
কাঞ্চন-কুসুম ছত্র ধরু মাথ ||
মৌলি রসালমুকুল ভেল তায় |
সমুখহি কোকিল পঞ্চম গায় ||
সিখিকুল নাচত অলিকুল যন্ত্র |
দ্বিজকুল আন পঢ় আসিখ-মন্ত্র ||
চন্দ্রাতপ উড়ে কুসুম-পরাগ |
মলয়-পবন সহ ভেল অনুরাগ ||
কুন্দবল্লী তরু ধএল নিসান |
পাটল তূণ অসোকদল বান ||
কিংসুক লবঙ্গলতা একসঙ্গ |
হেরি সিসির ঋতু আগে দল ভঙ্গ ||
সৈন সাজল মধুমখিকাকুল |
সিসিরক সবহু কএল নিরমূল ||
উধারল সরসিজ পাওল প্রাণ |
নিজ নবদলে করু আসন দান ||
নববৃন্দাবন রাজ বিহার |
বিদ্যাপতি কহ সময়ক সার ||

.           *************************           
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর   
*
অনুখন মাধব মাধব সোঙরিতে
কবি বিদ্যাপতি

বিরহে তন্ময়তা


অনুখন মাধব            মাধব সোঙরিতে
সুন্দরি ভেলি মধাঈ |
ও নিজ ভাব             সভাবহি বিসরল
আপন গুণ লুবুধাঈ ||

মাধব অপরূপ তোহারি সিনেহ |
অপনে বিরহ           অপন তনু জর জর
জিবইতে ভেল সন্দেহ ||
ভোরহি সহচরি           কাতর দিঠি হেরি
ছল ছল লোচন পানি |
অনুখন রাধা                    রাধা রটইট
আধা আধা কহু বাণী ||
রাধা সয়ে জব                পুনতহিঁ মাধব
মাধব সয়ে জব রাধা |
দারুণ প্রেম                 তবহি নহি টূটত
বাঢ়ত বিরহক বাধা ||
দুহু দিশে দারু           দহনে জৈসে দগধই
আকুল কীট পরান |
ঐসন বল্লভ                   হেরি সুধামুখি
কবি বিদ্যাপতি ভান ||


.           *************************           
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর   
*
কি কহব রে সখি আনন্দ ওর
কবি বিদ্যাপতি

ভাবোল্লাস

কি কহব রে সখি আনন্দ ওর |
চিরদিনে মাধব মন্দিরে মোর ||
পাপ সুধাকর যত দুখ দেল |
পিয়ামুখ দরশনে তত সুখ ভেল ||
নির্ধন বলিয়া পিয়ার না কৈলু যতন |
অব হাম জানলু পিয়া বড় ধন ||
আঁচল ভরিয়া যদি মহানিধি পাঙ |
তব হাম দূর দেশে পিয়া না পাঠাঙ ||
শীতের ওড়নি পিয়া গিরিসের বাও |
বরিসার ছত্র পিয়া দরিয়ার নাও ||
ভনয়ে বিদ্যাপতি শন বরনারী |
সুজনক দুখ দিবস দুই চারি ||

.           *************************           
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর   
*
মাধব বহুত মিনতি করি তোয়
কবি বিদ্যাপতি

প্রার্থনা

মাধব বহুত মিনতি করি তোয় |
দেই তুলসী তিল                    দেহ সমপিল
দয়া জনু ছোড়বি মোয় ||
গণইতে দোষ               গুণ-লেশ না পাওবি
যব্ তুহুঁ করবি বিচার |
তুহু জগন্নাথ                    জগতে কহায়সি
জগ বাহির নহ মুঞি ছার ||
কিয়ে মানুষ পশু          পাখি কিয়ে জনমিয়ে
অথবা কীটপতঙ্গ |
করম-বিপাকে                গতাগতি পুন পুন
মতি রহুঁ তুয়া পরসঙ্গ ||
ভনয়ে বিদ্যাপতি              অতিশয় কাতর
তরইতে ইহ ভবসিন্ধু |
তুয়া পদপল্লব                   করি অবলম্বন
তিল এক দেহ দীনবন্ধু ||

.           *************************           
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর   
*
প্রথম বয়স হম কি কহব সজনি
কবি বিদ্যাপতি

আশ্বস্তা

প্রথম বয়স হম            কি কহব সজনি
পহু তজি গেলাহ বিদেস |
কত হম ধৈরজ               বাঁধব সজনি
তহি বিনু সহব কলেস ||
আওন অবধি          বিতীত ভেল সজনি
জলধর ছপল দিনেস |
সিসির বসন্ত            উসম ভেল সজনি
পাওস লেল পরবেস ||
চহুদিস ঝিঁগুর                 ঝঙ্করু সজনি
পিক সুন্দর করু গান |
মনসিজ মারু               মরম সর সজনি
কতেক সুনব হম কান ||
সেজ কুসুম নহি              ভবয়ে সজনি
বিস সম চানন চীর |
জইও সমীর              সীতল বহু সজনি
মন বচ উড়ল সরীর ||
ভনহিঁ বিদ্যাপতি              গাওল সজনি
মন ধনি করিঅ হুলাস |
সুদিন হেরি পহু               আওত সজনি
মন জনি করিঅ উদাস ||

.           *************************           
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর   
*
সজনি কে কহ আওব মধাঈ
কবি বিদ্যাপতি

প্রতীক্ষমাণা

সজনি কে কহ আওব মধাঈ |
বিরহপয়োধি             পার কিএ পাওব
মঝু মনে নহি পতিআঈ ||
এখন তখন করি            দিবস গোঙায়লু
দিবস দিবস করি মাসা |
মাস মাস করি               বরস গোঙায়লু
ছোড়লু জীবনক আসা ||
বরিখ বরিখ করি          সময় গোঙায়লু
খোয়ালুঁ কানুক আসে |
হিমকরকিরণে          নলিনি জাদ জারব
কি করব মাধব মাসে ||
অঙ্কুর তপন               তাপ জদি জারদ
কি করব বারিদ মেহে |
ইহ নব জৌবন              বিরহ গোঙায়ব
কি করব সে পিয়া নেহে ||
ভনই বিদ্যাপতি           সুন বর জৌবতি
অব নহ হোই নিরাশ |
সো ব্রজনন্দন                 হৃদয় আনন্দন
ঝটিতি মিলিব তুঅ পাস ||

.           *************************           
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
জতনে জতেক ধন পাপে বটোরলু
কবি বিদ্যাপতি

অনুতাপ

জতনে জতেক ধন            পাপে বটোরলু
মেলি পরিজনে খায় |
মরণক বেরি হেরি            কোঈ ন পূছত
করম সঙ্গ চলি যায় ||
এ হরি বন্দোঁ তুঅ পদ নায় |
তুঅ পদ পরিহরি               পাপপয়োনিধি
পার হব কৌন উপায় ||
জাবত জনম হম          তুঅ পদ ন সেবিলুঁ
জুবতী মতিময় মেলি |
অমৃত তেজি কিয়ে             হলাহল পিয়ুল
সম্পদে বিপদহি ভেলি ||
ভনহুঁ বিদ্যাপতি                লেহ মনে গনি
কহিলে কি জানি হয়ে কাজে |
সাঝক বেরি                 সেব কোই মাগই
হেরইতে তুঅ পদ লাজে ||

.           *************************           
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
অঙ্কুর তপন-তাপে যদি জারব
কবি বিদ্যাপতি

অঙ্কুর তপন-                  তাপে যদি জারব
কি করব বারিদ মেহে  |
এ নব যৌবন                   বিরহে গোঙায়ব
কি করব সো পিয়া-লেহে  ||
হরি হরি কো ইহ দৈব দুরাশা  |
সিন্ধু নিকটে যদি                   কণ্ঠ শুকায়ব
কো দূর করব পিয়াসা  ||
চন্দন-তরু যব                   সৌরভ ছোড়ব
শশধর বরিখব আগি  |
চন্তামণি যব                      নিজগুণ ছোড়ব
কি মোর করম অভাগি  ||
শ্রাবণ মাহ ঘন                 বিন্দু না বরিখব
সুরতরু ঝাঁঝকি ছন্দে  |
গিরিধর সেবি                  ঠাম নাহি পাওব
বিদ্যাপতি রহু ধন্ধে  ||

.           *************************           
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
হাথক দরপণ মাথক ফুল
কবি বিদ্যাপতি

হাথক দরপণ মাথক ফুল  |
নয়নক অঞ্জন মুখক তাম্বুল ||
হৃদয়ক মৃগমদ গীমক হার |
দেহক সরবস গেহক সার ||
পাখীক পাখ মীনক পানি |
জীবক জীবন হাম ঐছে জানি ||
তুহু কৈছে মাধব কহ তুহুঁ মোয় |
বিদ্যাপতি কহ দুহু দোহাঁ হোয় ||

.           *************************           
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
অব মথুরাপুর মাধব গেল
কবি বিদ্যাপতি

অব মথুরাপুর মাধব গেল |
গোকুল-মাণিক কো হরি নেল ||
গোকুলে উছলল করুণাক রোল |
নয়ন-জলে দেখ বহয়ে হিলোল ||
শূন ভেল মন্দির শূন ভেল নগরী |
শূন ভেল দশ দিন শূন ভেল সগরি ||
কৈছনে যায়ব যমুনা-তীর |
কৈছে নেহারব কুঞ্জ-কুটির ||
সহচরী সঞে যাঁহা কয়ল ফুল-খেরি |
কৈছনে জীয়ব তাহি নেহারি ||
বিদ্যাপতি কহে কর অবধান |
কৌতুকে ছাপি তঁহি রহু কান ||

.       *************************           
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*


॥ গান্ধার শ্রীরাগ॥১

আজু রজনী হাম ভাগে পোহায়লুঁ
পেখলুঁ পিয়া-মুখ-চন্দা।
জীবন যৌবন সফল করি মানলুঁ
দশ দিশ ভেল নিরদন্দা২॥
আজু মঝু গেহ গেহ৩ করি মানলুঁ
আজু মঝু দেহ ভেল দেহা৪।
আজু বিহি মোহে অনুকুল হোয়ল৫
টূটল সবহুঁ৬ সন্দেহা॥
সোই৭ কোকিল অব লাখ লাখ ডাকউ৮
লাখ৯ উদয় করু চন্দা।
পাঁচ বাণ অব লাখ বাণ হউ
মলয় পবন১০ বহু মন্দা॥
অবহন যবহুঁ মোহে পরি হোয়ত১১
তবহুঁ মানব১২ নিজ দেহা।
বিদ্যাপতি কহ অলপ ভাগি নহ
ধনি ধনি তুয়া নব১৩ নেহা১৪॥
আজু রজনী হাম ভাগে পোহায়লুঁ
কবি বিদ্যাপতি
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত
এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫
সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১৩শ পল্লব,  সমৃদ্ধিমান্
সম্ভোগের রসোদ্গার, ১৮১-পৃষ্ঠায়, ১৯৯৬-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে।



পাঠান্তর ---
১। ইহা প-র-সা পুথির ১০৬৭ ও প-র পুখির ৪২।৯ সংখাক পদ।
২। অতঃপর প-র-সা পুথিতে নিম্ন লিখিত ধ্রুব-কলিটি দৃষ্ট হয়, যথা---
“সখিহে হামারি আনন্দের নাহি ওর।
মধুপুর পরিহরি                   আজু আয়ল হরি
            কুদিন সুদিন ভেল মোর॥"
৩। “গেহ গেহ" স্থলে “দেহ দেহ" প-র-সা।
৪। “দেহ" ইত্যাদি স্থলে “গেহ করি গেহা" প-র-সা।
৫। "ভেলতি" প-র।
৬। "টুটল সবহুঁ" স্থলে “দূরে গেল সকল" প-র-সা॥
৭। “ওহি" প-র-সা।
৮। "লাখ লাখ ডাকউ" স্থলে "লাখ ডাকউ" ক, খ, ঘ, চ ; "লাখ ডাক করু" প-র-সা।
৯। "গগনে" প-র-সা।
১০। “সমীর" প-র-সা।
১১। "অবহন" ইত্যাদি স্থলে "আজু শুভ দিন সখি মঝু পরি হোয়ল" প-র।
১২। “তবহুঁ মানব" স্থলে “আজু ধনি মানি" প-র।
১৩। "তুয়া নব" স্থলে "ধনি তুয়া" প-র।

১১। "অবহন' ইত্যাদি কলির পরিবর্তে প-র-সা পুথির পাঠ, যথা---
"কুসুমিত কুঞ্জে                 ভ্রমর সব গুঞ্জরু
             বিদ্যাপতি রস ভাণে।
রাজা শিবসিংহ                 রূপ নারায়ণ
            লছিমা দেবি পরমাণে॥”

টীকা ---
১৩-১৪। “অবহন” ইত্যাদি। রাধামোহন ঠাকুর লিখিয়াছেন “ঐছন ইত্যস্য পাশ্চাত্যভাসা
অবহন ইতি। সুতরাং “অবহন” ইত্যাদি বাক্যের --- যখন আমার পক্ষে ঐরূপ হইবে,
তখনই নিজ দেহকে (দেহ বলিয়া) স্বীকার করিব।


.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   

.       *************************