| বিদ্যাপতির পদাবলী |
| এ সখি হামারি দুখের নাহি ওর কবি বিদ্যাপতি এ সখি হামারি দুখের নাহি ওর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ||৩|| ঝঞঝা ঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরিখিন্তিয়া। কান্ত পাহুন কাম দারুণ সঘনে খর শর হন্তিয়া ||৭|| কুশিল শত শত পাত-মোদিত মূর নাচত মাতিয়া। মত্ত দাদুরী, ডাকে ডাহুকী ফাটি যাওত ছাতিয়া ||১১|| তিমির ভরি ভরি ঘোর যামিনী থির বিজুরি পাঁতিয়া। বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি হরি বিনে দিন রাতিয়া ||১৫|| . ************************* . সূচীতে . . . মিলনসাগর |