কবি দ্বিজ চণ্ডীদাস - বৈষ্ণব কবিদের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি।
চণ্ডীদাস একাধিক কি না এ নিয়ে মতানৈক্য রয়েছে। চণ্ডীদাসের কবিতা কাব্যগুণে সমৃদ্ধ। বৈষ্ণব কবিতায়
রাধা ও কৃষ্ণের প্রেমকে আশ্রয় করে প্রেম ও ভক্তিরস প্রকাশ করা হয়। চণ্ডীদাস প্রেম ও ভক্তিকে আশ্চর্য
সার্থকতায় মিলিত করেন। চণ্ডীদাসের পদাবলী শত শত বত্সর ধরে কীর্তনিয়াদের কণ্ঠে কণ্ঠে রূপান্তরিত
হয়ে ভাষার প্রাচীনতা হারিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে অন্যান্য কবিদের কোনও কোনও উত্কৃষ্ট পদ
এই কবির ভণিতায় চলে এসেছে।
আমরা মিলনসাগরে কবি দ্বিজ চণ্ডীদাসের পদাবলী তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টাকে সফল মনে করবো।
কবি দ্বিজ চণ্ডীদাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৯.৪.২০০৯
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৪.২.২০১৭
...