কবি গোবিন্দদাস কবিরাজের পদাবলী
*
কবি গোবিন্দদাসের শাক্ত পদাবলী
কবি গোবিন্দদাস শৈশব থেকে শাক্ত ভাবাপন্ন ছিলেন এবং শাক্ত ভাবাপন্ন বহু পদ রচণা করে ছিলেন, যার
মাত্র একখানি পদের দুটি চরণ ছাড়া আর সবই নষ্ট হয়ে গেছে।  নিচে সেই পদের দুটি চরণ দেওয়া হল।
না দেব কামুক, না দেবী কামিনী, কেবল প্রেম-পরকাশ |
গৌরী-শঙ্কর চরণে কিঙ্কর, কহই গোবিন্দদাস ||
                     *****
  

.                                                                                        
সূচীতে . . .    



মিলনসাগর
নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে
কবি গোবিন্দদাস
শ্রীগৌরচন্দ্র

নীরদ-নয়নে               নীর ঘন সিঞ্চনে
পুলক-মুকুল অবলম্ব |
স্বেদ-মরন্দ                বিন্দু বিন্দু চূয়ত
বিকসিত ভাবকদম্ব ||
কি পেখলুঁ নটবর গৌর কিশোর |
অভিনব হেম-           কলপতরু সঞ্চরু
সুরধুনিতীরে উজোর ||
চঞ্চল চরণ-                     কমলতলে
ভকত-ভ্রমরগণ ভোর |
পরিমল-লুবধ             সুরাসুর ধাবই
অহনিশি রহত অগোর ||
অবিরত প্রেম        রতন-ফল-বিতরণে
অখিল মনোরথ পূর |
তাকর চরণে             দীন হীন বঞ্চিত
গোবিন্দদাস রহু দুর ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে
কবি গোবিন্দদাস

তুয়া অপরূপ            রূপ হেরি দূরে সঞে
লোচন মন দুহুঁ ধাব |
পরশক লাগি               আগি জলু অন্তরে
জীবন রহ কিয়ে যাব ||
মাধব তোহে কি কহব করি ভঙ্গী |
প্রেম-অগেয়ান-            দহনে ধনি পৈঠলি
জনু তনু দহত পতঙ্গী ||
কহত সম্বাদ                   কহই না পারই
কাহে বিশোয়াসব বালা |
অনুখন ধরণী-             শযনে কত মেটব
সুতনু অতনু-শর জ্বালা ||
কালিন্দী-কূল                    কদম্বক কানন
নামে নয়নে ঝরু বারি |
গোবিন্দদাস                  কহই অব মাধব
কৈছে জিয়বি বরনারী ||

.            ****************            
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
কন্টক গাড়ি' কমলসম পদতল
কবি গোবিন্দদাস

দুশ্চর সাধনা

কন্টক গাড়ি'                   কমলসম পদতল
মঞ্জির চীরহি ঝাপি |
গাগরি-বারি                    ঢরি করু পিছল
চলতহি অঙ্গুলি চাপি ||
মাধব তুয়া অভিসারক লাগি |
দূতর পন্থ                     গমন ধনি সাধয়ে
মন্দিরে যামিনি জাগি ||
করযুগে নয়ন                 মুন্দি চলু ভাবিনি
তিমির পয়ানক আশে |
কর-কঙ্কণ-পণ                     ফণিমুখ-বন্ধন
শিখই ভূজগ-গুরু পাশে ||
গুরুজন-বচন                     বধিরসম মনই
আন শুনই কহে আন |
পরিজন-বচনে                   মুগধিসম হাসই
গোবিন্দদাস পরমাণ ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
আধক আধ-আধ দিঠি অঞ্চলে
কবি গোবিন্দদাস

শ্রীরাধার অসামান্যতা

আধক আধ-                  আধ দিঠি অঞ্চলে
যব ধরি পেখলুঁ কান |
কত শত কোটি            কুসুম-শরে জর জর
রহত কি যাত পরাণ ||
সজনি জানলুঁ বিহি মোহে বাম |
দুহু লোচন ভরি                   যো হরি হেরই
তছু পায়ে মঝু পরণাম ||
সুনয়নি কহত                   কানু ঘন শ্যামর
মোহে বিজুরিসম লাগি |
রসবতি তাক                  পরশ-রসে ভাসত
হমারি হৃদয়ে জ্বলু আগি ||
প্রেমবতী প্রেম                লাগি জিউ তেজত
চপল জীবনে মঝু সাধ |
গোবিন্দদাস ভণে                  শ্রীবল্লভ জানে
রসবতি-রস-মরিযাদ ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল
কবি গোবিন্দদাস

আক্ষেপ

হৃদয়-মন্দিরে মোর             কানু ঘুমাওল
প্রেম প্রহরি রহু জাগি |
গুরুজন-গৌরব              চৌর-সদৃশ ভেল
দূরহি দূরে রহু ভাগি ||
সজনি এত দিনে ভাঙ্গল ধন্দ |
কানু-অনুরাগ-                 ভূজঙ্গে গরসিল
কুল-দাদুরি মতিমন্দ ||
আপনক চরিত         আপে নাহি সমুঝিয়ে
আন করত হোয় আন |
ভাবে ভরল মন             পরিজন বাঁচিতে
গৃহ-পতি শপতিক ঠান ||
নয়নক নীর                   থীর নাহি বান্ধই
না জানিয়ে কিয়ে ভেল আঁখি |
যথ পরমাদ               কহই নাহি পারিয়ে
গোবিন্দদাস এক সাখী ||

.            ****************            
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত
কবি গোবিন্দদাস

পঞ্চভূতে বিলয়

যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত |
তাঁহা তাঁহা ধরণি হইয়ে মঝু গাত ||
যো সরোবরে পহুঁ নিতি নিতি নাহ |
হাম ভরি সলিল হোই তথি মাহ ||
এ সখি বিরহ-মরণ নিরদন্দ |
ঐছে মিলই যব গোকুলচন্দ ||
যো দরপণে পহুঁ নিজ মুখ চাহ |
মঝু অঙ্গ জ্যোতি হোই তথি মাহ ||
যো বীজনে পহুঁ বীজই গাত |
মঝু অঙ্গ তাহি হোই মৃদু বাত ||
যাঁহা পহুঁ ভরমই জলধর শ্যাম |
মঝু অঙ্গ গগন হোই তছু ঠাম ||
গোবিন্দদাস কহ কাঞ্চন-গোরি |
সো মরকত-তনু তোহে কিয়ে ছোড়ি ||

.            ****************         
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর
বিদ্যাপতি পদ যুগল সরোরুহ
কবি গোবিন্দদাস

বিদ্যাপতি বন্দনা

বিদ্যাপতি পদ                যুগল সরোরুহ
নিস্যন্দিত মকরন্দে |
তছু মঝু মানস                মাতল মধুকর
পিবইতে কর অনুবন্ধে ||
হরি হরি আর কিয়ে মঙ্গল হোয় |
রসিকশিরোমণি                 নাগর-নাগরী
লীলা স্ফুরব কি মোয় ||
জনু বামন করে               ধরব সুধাকর
পঙ্গু চড়ব কিয়ে শিখরে |
অন্ধ ধাই কিয়ে             দশ দিশ খোঁজব
মিলব কলপতরু-নিকরে ||
সো নহ অন্ধ               করত অনুবন্ধ হি
ভকত-নখরমণি-ইন্দু |
কিরণ ঘটায়           উদিত ভেল দশ দিশ
হাম কি না পায়ব বিন্দু ||
সোই বিন্দু হাম                যৈখনে পায়ব
তৈখনে উদিত নয়ান |
গোবিন্দদাস               অতয়ে অবধারল
ভকতকৃপা বলবান ||

.            ****************             
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি
কবি গোবিন্দদাস

কুঞ্চিত কেশিনি             নিরুপম-বেশিনি
রস-আবেশিনি ভঙ্গিনি রে |
অধর সুরঙ্গিনি                অঙ্গ তরঙ্গিনি
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে ||
সুন্দরী রাধে                     আওয়ে বনী
ব্রজরমণীগণ-মুকুট-মণি রে |
কুঞ্জর-গামিনি                মোতিম-দামিনি
দামিনী-চমক নেহারিণি রে |
অভরণ-ধারিণি              নব-অভিসারিণি
শ্যামর-হৃদয় বিহারিণি রে ||
নব-অনুরাগিণি            অখিল-সোহাগিনি
পঞ্চম রাগিণি মোহিনি রে |
রাস-বিলাসিনি                 হাস-বিকাশিনি
গোবিন্দদাস-চিত শোহিনি রে ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
মেঘ যামিনি চললি কামিনি
কবি গোবিন্দদাস

মেঘ যামিনি             চললি কামিনি
পহিরি নীল নিচোল রে |
সঙ্গে নায়ক             কুসুম-শায়ক
ছোড়ি মঞ্জির লোল রে ||
গুরুয়া কুচ-ভরে        চল উলট-পদ
পীন জঘনক ভার রে |
হেরি দামিনি          ফটিক তরু জানি
চমকি ধরু নিরধার রে ||
দেখি ফণি-মণি         দীপ জলু জানি
বাম কর দেই ঝাঁপি রে |
জানি যুবতী            এহি ফণি-পতি
সঘনে তনু ওঠে কাঁপি রে ||
প্রাণ-বল্লভ              ভেটল দুর্লভ
পুরল মনমথ আশ রে |
ঐছন পাই গেহ        সফল করু দেহ
বদত গোবিন্দদাস রে ||

.            ****************         
.                                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর
তনু তনু মিলনে উপজল প্রেম
কবি গোবিন্দদাস


তনু তনু মিলনে উপজল প্রেম |
মরকত যৈছন বেঢ়ল হেম ||
কনক-লতায় জনু তরুণ তমাল |
নব জলধরে জনু বিজুরী রসাল ||
কমলে মধুপ পাওল যেন সঙ্গ |
দুহুঁ তনু পুলকিত প্রেম তরঙ্গ ||
মুখ অধরামৃত দুহুঁ করু পান |
গোবিন্দদাস দুহুঁক গুণ গান ||

.            ****************         
.                                                                           
সূচীতে . . .    



মিলনসাগর