কবি গোবিন্দদাসের বৈষ্ণব পদাবলী
*
তনু তনু মিলনে উপজল প্রেম
কবি গোবিন্দদাস


তনু তনু মিলনে উপজল প্রেম |
মরকত যৈছন বেঢ়ল হেম ||
কনক-লতায় জনু তরুণ তমাল |
নব জলধরে জনু বিজুরী রসাল ||
কমলে মধুপ পাওল যেন সঙ্গ |
দুহুঁ তনু পুলকিত প্রেম তরঙ্গ ||
মুখ অধরামৃত দুহুঁ করু পান |
গোবিন্দদাস দুহুঁক গুণ গান ||

.            ****************         
.                                                                           
সূচীতে . . .    



মিলনসাগর
*
হিম-ঋতু-নিশি দিশি দিশি বহ বাত
ভণিতা গোবিন্দ দাস
কবি গোবিন্দ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), ১ম খণ্ড, ২য়
শাখা, ৫ম পল্লব, হিমকালোচিত উত্কণ্ঠিতা, ৩৩৯-পদসংখ্যা।

॥ ভূপালী॥

হিম-ঋতু-নিশি দিশি দিশি বহ বাত।
হিমকর শীকর-নিকর নিপাত॥
মদন-জলধি-জলে তহিঁ দেই ঝাঁপ।
মিলল শ্যাম-তনু থরহরি কাঁপ॥
সুন্দরি দুরে কর কপট শয়ান।
নীল নিচোলে নিচল ভেল কান॥
ঝলমল মন্দির মণিময় বাতি।
সুখময় শেজ বিদীঘল রাতি॥
তুহুঁ হেন নাগরি হরি হেন নাহ।
ধনি ধনি মনসিজ-রস নিরবাহ॥
শুনইতে ঐছন সহচরি-বোল।
মধুরিম হাসি গোরি তনু মোড়॥
হরি পরিপূরিত মানস-কাম।
গোবিন্দ দাস গাওয়ে গুণগাম॥

.            ****************         
.                                                                           
সূচীতে . . .    



মিলনসাগর
*
মন্দির বাহির কঠিন কপাট
ভণিতা গোবিন্দ দাস
কবি গোবিন্দ দাস
১২৮৫ বঙ্গাব্দে (১৮৭৮ খৃষ্টাব্দে) চুঁচুড়া থেকে প্রকাশিত, অক্ষয় চন্দ্র সরকার সম্পাদিত,
“শ্রীগোবিন্দদাস কৃত পদাবলি”-এর, “বাল্যলীলা”-অধ্যায়ের, পৃষ্ঠা-১৩১ এর পদ।

॥ ভূপালী॥

মন্দির বাহির কঠিন কপাট।
চলইতে শঙ্কিল, পঙ্কিলা বাট॥
তহি অতি দূরতর বাদল দোল।
বারি কি বারই  নীল নিচেো'ল॥
সুন্দরি কৈছে  করবি অভিসার।
হরি রহ মানস সুরধুনি পার॥ধ্রু॥
ঘন ঘন ঝন ঝন বজর নিপাত।
শুনইতে শ্রবণে মরমে জরি হাত॥
দশ দিশ দামিনী দহই বিথার।
হেরইতে উচকই লোচন ভার॥
ইথে যদি সুন্দরি তেজবি গেহ।
প্রেমক লাগি উপেখবি দেহ॥
গোবিন্দ দাস কহে ইথে কি বিচার।
ছুটল বাণ কিয়ে যতনে নিবার॥

.            ****************         
.                                                                           
সূচীতে . . .    



মিলনসাগর