গোবিন্দদাস কবিরাজের - জন্ম ষোড়শ শতকের মধ্যভাগে | তিনি তিলিয়া-বুধরীর কুমার নগর
নিবাসী শ্রীচৈতন্য দেবের সহচর, চিরঞ্জীব সেনের, কনিষ্ঠ পুত্র | তাঁর দাদা ছিলেন রামচন্দ্র কবিরাজ | শ্রীখণ্ডের
মহাকবি দামোদর সেন তাঁর দাদামশায় ছিলেন |
গোবিন্দদাস ছিলেন স্বভাব কবি এবং শৈশব থেকে শাক্ত ভাবাপন্ন ছিলেন এবং শাক্ত ভাবাপন্ন বহু পদও
রচণা করেছেন, যার মাত্র একখানি পদের দুটি চরণ ছাড়া আর সবই নষ্ট হয়ে গেছে | বড় হয়ে দাদার
সংস্পর্ষে এবং উত্তরবঙ্গের নানাস্থানে বৈষ্ণবদের মহোত্সব দেখে মুগ্ধ হয়ে বৈষ্ণব-মন্ত্রে দিক্ষিত হয়ে রাধা
কৃষ্ণ আশ্রিত পদ রচনা করা শুরু করেন |
তাঁর কাব্য মাধুর্যে মুগ্ধ হয়ে গুরু শ্রীনিবাস আচার্য তাঁকে কবিরাজ উপাধিতে ভুষিত করেন | তাঁর কবিতায়
মৈথিলী ভাষার ব্যবহার এবং খানিকটা বিদ্যাপতির প্রভাব লক্ষ্য করা গেলেও তিনি নিজের প্রতিভায়
ভাস্বর |
আমরা মিলনসাগরে কবি গোবিন্দদাসের পদাবলী তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টাকে সফল মনে করবো।
কবি গোবিন্দদাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.৬.২০০৯
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১০.২.২০১৭
...