কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মন্দির মাঝে বৈঠল বর সুন্দরী
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), প্রথম খণ্ড প্রথম ও দ্বিতীয় শাখার ১৫৬ নং পদসংখ্যা, ১০৯ -নং পৃষ্ঠা থেকে নেওয়া।


শ্রীরাধার পূর্ব্বরাগ --- সবিস্তার উদ্বেগ-মিশ্রিত লালসা।
॥ গান্ধার॥

মন্দির মাঝে  বৈঠল বর-সুন্দরী
দিনকর দুপুর ঠানে।
যব হাম পুছলু  পিরিতি-সম্ভাষণ
প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে  অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজন-বাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু  পুন পুন কম্পিত
পুন পুন শ্যামরি গোরী।
পুন পুছত পুন  দিগ নেহারত
ভূমে শুতয়ে পুন বেরি॥
ফুয়ল কবরী  উরহি লোটায়ত
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ  তুহুঁ ভালে সমুঝহ
কোন করব চিতে আনে॥


ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ গান্ধার॥

মন্দির মাঝে,  বৈঠল বর সুন্দরী,
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছল,  পিরীতি সম্ভাষণ,
প্রেম জলে ভরল নয়ানে॥
মাধব ! তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে,  অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজন বাধা॥ ধ্রু
ভাবে ভরল তনু,  পুনঃ পুন কম্পিত,
পুনঃ পুন শ্যামরি গোরী।
পুন পুছত,  পুন দিগ নেহারত,
ভূয়ে শুতয়ে পুনঃ বেরি॥
ফুয়ল কবরী,  উরহি লোটায়ত,
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ,  তুহুঁ ভালে সমঝত,
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৭৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ গান্ধার॥

মন্দির মাঝে,  বৈঠল বর সুন্দরী,
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছল,  পিরীতি সম্ভাষণ,
প্রেম জলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে,  অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজন বাধা॥
ভাবে ভরল তনু,  পুনঃ পুন কম্পিত,
পুনঃ পুন শ্যামরি গোরী।
পুন পুছত,  পুন দিগ নেহারত,
ভূয়ে শুতয়ে পুনঃ বেরি॥
ফুয়ল কবরী,  উরহি লোটায়ত,
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ,  তুহুঁ ভালে সমঝত,
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ গান্ধার॥

মন্দির মাঝে, বৈঠল বর সুন্দরী, দিন-
কর দুপর ঠানে। যব হাম পুছল, পিরীতি
সম্ভাষণ, প্রেম জলে ভরল নয়ানে॥ মাধব
তুয়া অনুরাগিণী রাধা। তুয়া পরসঙ্গে, অঙ্গ
সব পুলকিত, না মানয়ে গুরুজন বাধা॥
ভাবে ভরল তনু, পুনঃ পুনঃ কম্পিত, পুনঃ
পুনঃ শ্যামরি গোরী। পুন পুছত, পুন দিগ
নেহারত, ভূয়ে শুতয়ে পুনঃ বেরি॥ ফুয়ল
কবরী, উরহি লোটায়ত, কোরে করত তুয়া
ভানে। জ্ঞানদাস কহ তুহুঁ ভালে সমঝত,
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

মন্দির-মাঝে,  বৈঠল বর সুন্দরী,
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছল,  পিরীতি সম্ভাষণ,
প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব, তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে,  অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজনবাধা॥
ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত,
পুন পুন শ্যামরী গোরী।
পুন পুন পুছত,  পুন দিগ নেহারত,
ভূয়ে শুতয়ে পুন বেরি॥
ফুয়ল-কবরী,  উরহি লোটায়ত,
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ,  তুহুঁ ভালে সমঝত,
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ১৮৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
উদ্বেগ-মিশ্রিত লালসা।
॥ গন্ধার কামোদ রাগ - ছোট দশকুশী॥

মন্দির-মাঝে বৈ-  ঠল বর সুন্দরী,
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছলুঁ  পিরিতি সম্ভাষণ
প্রেম-জলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে  অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজন বাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত,
পুন পুন শ্যামরী গোরি।
পুন পুছত পুন  দীগ নেহারত,
ভূমে শুতয়ে পুন বেরি॥
ফুয়ল কবরী,  উরহি লোটায়ত,
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহে,  তুহুঁ ভালে সমুঝহ
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৮৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ গান্ধার॥

মন্দির মাঝে,  বৈঠল বর সুন্দরী,
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছল,  পিরীতি সম্ভাষণ,
প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে,  অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজন বাধা॥
ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত,
পুন পুন শ্যামরী গোরী।
পুন পুন পুছত,  পুন দিগ নেহারত,
ভূয়ে শুতয়ে পুন বেরি॥
ফুয়ল-কবরী,  উরহি লোটায়ত,
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ,  তুহুঁ ভালে সমঝত,
কোন্ করব চিতে আনে॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, সখী-সংবাদ, সখী-সংবাদ, শ্রীরাধার আপ্ত-দূতী, লালসা, ১১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

মন্দির মাঝে  বৈঠল বর সুন্দরী
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছলুঁ  পিরীতি সম্ভাষণ
প্রেম জলে ভরল নয়ানে॥

মাধব! তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে  অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজন বাধা॥

ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত
পুন পুন শ্যামরি গোরী।
পুন পূছত পুন  দিগ নেহারত
ভূয়ে শুতয়ে পুন বেরি॥

ফুয়ল কবরী  উরহি লোটায়ত
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ  তুহুঁ ভালে সমঝত
কোন করব চিতে আনে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর দূতীর উক্তি
॥ গান্ধার॥

মন্দির মাঝে  বৈঠল বরসুন্দরী
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছলুঁ  পিরীতিসম্ভাষণ
প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে  অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজনবাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত
পুন পুন শ্যামরি গোরী।
পুন পূছত পুন  দীগ নেহারত
ভূমে শুতয়ে পুন বেরি॥
ফুয়েল কবরী  উরহি লোটায়ত
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ  তুহুঁ ভালে সমুঝহ
কোন করব রিতে আনে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার বাল্যলীলা, বয়ঃসন্ধি ও পূর্ব্বরাগ
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর আপ্ত দূতীর উক্তি
॥ গান্ধার॥

মন্দির মাঝে  বৈঠল বর-সুন্দরী
দিনকর দুপর ঠানে।
যব হাম পুছলু  পিরিতি-সম্ভাষণ
প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে  অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজন-বাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু,  পুন পুন কম্পিত
পুন পুন শ্যামরি গোরী ।
পুন পুছত পুন  দীগ নেহারত
ভূমে শুতয়ে পুন বেরি॥
ফুয়ল কবরী  উরহি লোটায়ত
কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ  তুহুঁ ভালে সমুঝহ
কোন করব রিতে আনে॥

টীকা---
দিনকর তখন মধ্যাহ্ন গগনে, সেই শ্রেষ্ঠা সুন্দরী (শ্রীরাধা) মন্দির-মাঝে বসিল। আমি যখন পিরীতি-প্রসঙ্গ তুলিলাম, প্রেমজলে তাহার নয়ন ভরিয়া গেল। মাধব, রাধা তোমার অনুরাগিনী, তোমার প্রসঙ্গে তাহার অঙ্গ পুলকিত (হইল), গুরুজনের বাধা মানিল না। (গুরুজনের ভয়েও তোমার প্রসঙ্গ তুলিতে নিষেধ করিল না, এবং তোমার সম্বন্ধীয় কথায় অঙ্গ তাহার পুলকিত হইল)। তাহার দেহ (তোমার) ভাবে পরিপূর্ণ হওয়ায় সে পুনঃ পুনঃ কাঁপিতে লাগিল, তাহার গৌরতনু পুনঃ পুনঃ শ্যামবর্ণ (মলিন) হইয়া উঠিল। (তোমার কথা) বার বার জিজ্ঞাসা করিতেছিল, চারিদিকে চাহিতেছিল, আবার ভূমিতে শুইতেছিল। তাহার এলায়িত কেশ বক্ষে লুটাইতেছিল, (তোমার রং-এর সঙ্গে কথঞ্চিৎ সাদৃশ্য আছে বলিয়া) তোমার ভ্রমে সে সেই মুক্তকেশ কোলে করিতেছিল। জ্ঞানদাস বলিতেছেন, ভাল করিয়া বুঝিয়া দেখ, এখন কোন রীতি (কি প্রকার) করিব। শেষ পংক্তিতে পদকল্পতরুর পাঠ ছিল “কোন করব চিতে আনে"।

এই পদে হৃদয়ে বদ্ধমূল অনুরাগের সমস্ত উদ্বেগ-চাঞ্চল্য সুপরিস্ফুট। নবাঙ্কুরিত প্রেম ইতিমধ্যে পেমাস্পদের সহিত একাত্বতা ও আত্মবিস্মৃতির নিবিড়তা লাভ করিয়াছে।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মন্দির মাঝে বৈঠল বরসুন্দরী
      দিনকর দুপর ঠানে।
যব হাম পুছলুঁ পিরীতিসম্ভাষণ
      প্রেমজলে ভরল নয়ানে॥
মাধব তুয়া অনুরাগিনী রাধা।
তুয়া পরসঙ্গে অঙ্গ সব পুলকিত
      না মানয়ে গুরুজন বাধা॥
ভাবে ভরল তনু পুন পুন কম্পিত
      পুন পুন শ্যামরি গোরী।
পুন পূছত পুন দীগ নেহারত
      ভূমে শুতয়ে পুন বেরি॥
ফূয়েল কবরী উরহি লোটায়ত
      কোরে করত তুয়া ভানে।
জ্ঞানদাস কহ তুহুঁ ভালে সমুঝহ
      কোন করব রিতে আনে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^