কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মনমথ যন্ত্র সুধীর সুনায়রি
মনমথ যন্ত্র সুধীর সুনায়রী
মনমথযন্ত্র সুধীর সুনায়র

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ পল্লব, শরৎকালীয় মহারাস, ১২৮৪-নং পদসংখ্যা, ৩২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

মনমথ-যন্ত্র-সুধীর সুনায়রি
শ্যামসুন্দর রস-সীম।
সব বৈচিত্র-কলা-রস-চাতুরি
নাগরি গূণ-গরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনি শোভই বাম॥ ধ্রু॥
নয়নক অঞ্জন কানু-কৃত রেখহি
রাই তাহি ভেল ভোর।
প্রেমে পরশ-রস লিলা-রস-লহরি
দুহু তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু চিকুরে শিখি-চন্দ্রক
সুন্দর সিন্দুর দাগ।
দুহুঁক হৃদয়ে উদয় সুখ-সম্পদ
জ্ঞান কহে ধনি অনুরাগ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসলীলা
॥ কামোদ॥

মনমথ যন্ত্র,     সুধীর সুনায়রি
শ্যাম সুন্দর রস সীম।
সব বৈচিত্র,     কলারস চাতুরী,
নাগরি গুণ গরিম॥
বিলসই রাসে রসিক বরকান।
রাই বিনোদিনী শোভই বাম॥ ধ্রু॥
নয়নক অঞ্জন,     কানু কত রেখহিঁ,
রাই তাহি ভেল ভোর।
প্রেমে পরশ রস,     লীলা রস লহরী
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু     চিকুরে শিখি চন্দ্রক,
সুন্দর সিন্দূর দাগ।
দুহুঁক হৃদয়ে,     উদয় সুখ সম্পদ,
জ্ঞান কহে ধনি অনুরাগ।

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ কামোদ॥

মনমথ যন্ত্র,     সুধীর সুনায়রী,
শ্যাম সুন্দর রস সীম।
সব বৈচিত্র,     কলারস চাতুরী,
নাগরী গুণ গরিম॥
বিলসই রাসে রসিক বরকান।
রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন,     কানু কত রেখহিঁ,
রাই তাহি ভেল ভোর।
প্রেমে পরশ রস,     লীলা রস লহরী
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু,     চিকুরে শিখি চন্দ্রক,
সুন্দর সিন্দূর দাগ।
দুহুঁক হৃদয়ে,     উদয় সুখ সম্পদ,
জ্ঞান কহে ধনি অনুরাগ।

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ কামোদ॥

মনমথ যন্ত্র, সুধীর সুনায়রী, শ্যাম সুন্দর
রস সীম। সব বৈচিত্র্য, কলারস চাতুরী,
নাগরী গুণ গরিম॥ বিলসই রাসে রসিক
বরকান। রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন, কানু রেখহিঁ, রাই তাহি
ভেল ভোর। প্রেমে পরশ রস, লীলা রস
লহরী, দুহুঁ তনু ভাবে উজোর॥ চঞ্চল
চারু, চিকুরে শিখি চন্দ্রক, সুন্দর সিন্দূর
দাগ। দুহুঁক হৃদয়ে, উদয় সুখ সম্পদ, জ্ঞান
কহে ধনি অনুরাগ।

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ কামোদ॥

মনমথ-যন্ত্র,     সুধীর সুনায়রি,
শ্যাম সুন্দর রসসীম।
সব বৈচিত্র,     কলারস-চাতুরী,
নাগরী গুণ-গরীম॥
বিলসই রাসে রসিক বরকান।
রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন,     কানু কত রেখহিঁ,
রাই তাহি ভেল ভোর।
প্রেমে পরশ রস,     লীলা-রস-লহরী
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু,     চিকুরে শিখিচন্দক,
সুন্দর সিন্দূরদাগ।
দুহুঁক হৃদয়ে,     উদয় সুখ-সম্পদ,
জ্ঞান কহে ধনি অনুরাগ।

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মনমথ-যন্ত্র সুধীর সুনায়রি
শ্যাম সুন্দর রস-সীম।
সব বৈচিত্র-কলা-রস চাতুরি
নাগরি গূণ-গরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনি শোভই বাম॥
নয়নক অঞ্জন কানু-কৃত রেখহি
রাই তাহি ভেল ভার
প্রেমে পরশ-রস লিলা-রস লহরি
দুহু তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু চিকুরে শিখি-চন্দ্রক
সুন্দর সিন্দুর দাগ।
দুহুঁক হৃদয়ে উদয় সুখ-সম্পদ
জ্ঞান কহে ধনি অনুরাগ॥

টীকা ---
নয়নক অঞ্জন কানু-কৃত রেখহি ইত্যাদি --- কানাই রাধার নয়নে অঞ্জনের রেখা আঁকিয়া দিয়াছেন, সেই আনন্দে রাধা বিভোর হইয়াছেন।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২১১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ কামোদ॥

মনমথ-যন্ত্র     সুধীর সুনায়রী
শ্যাম সুন্দর রসসীম।
সব বৈচিত্র্য     কলারস চাতুরী
নাগরী গুণগরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন     কানু কত রেখহি
রাই তাহি ভেল ভোর।
প্রেমে পরশ রস     লিলা রস লহরী
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু     চিকুরে শিখিচন্দক
সুন্দর সিন্দূররাগ।
দুহুঁক হৃদয়ে     উদয় সুখসম্পদ
জ্ঞান কহে ধনি অনুরাগ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ কামোদ॥

মনমথযন্ত্র     সুধীর সুনায়র
শ্যামসুন্দর রসসীম।
সব বৈচিত্র     কলারস চাতুরি
নাগরি গূনগরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন     কানুকৃত রেখহি
রাই তাহি ভেল ভোর।
প্রেমেপরশরস-     লিলারস লহরি
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু     চিকুরে শিখিচন্দ্রক
সুন্দর সিন্দূররাগ।
দুহুঁক হৃদয়ে     উদয় সুখ-সম্পদ,
জ্ঞান কহে ধনি অনুরাগ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ কামোদ॥

মনমথ-যন্ত্র     সুধীর সুনায়র
শ্যাম সুন্দর রস-সীম।
সব বৈচিত্র     কলারস-চাতুরি
নাগরি গূন-গরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন     কানুকৃত রেখহি
রাই তাহি ভেল ভোর।
প্রেমে-পরশ-রস-     লিলা-রস-লহরি
দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু     চিকুরে শিখিচন্দ্রক
সুন্দর সিন্দুর-রাগ।
দুহুঁক হৃদয়ে     উদয় সুখ-সম্পদ,
জ্ঞান কহে ধনি অনুরাগ।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মনমথযন্ত্র সুধীর সুনায়র
      শ্যামসুন্দর রসসীম।
সব বৈচিত্র কলারস চাতুরী
      নাগরি গূনগরীম॥
বিলসই রাসে রসিকবর কান।
      রাই বিনোদিনী শোভই বাম॥
নয়নক অঞ্জন কানুকৃত রেখহি
      রাই তাহি ভেল ভোর।
প্রেমপরশরস লীলারস লহরি
      দুহুঁ তনু ভাবে উজোর॥
চঞ্চল চারু চিকুরে শিখিচন্দ্রক
      সুন্দর সিন্দূররাগ।
দুহুঁক হৃদয়ে উদয় সুখ সম্পদ
      জ্ঞান কহে ধনি অনুরাগ।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^