কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
অলিকুল বর শুক রাব
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি এই গ্রন্থে দুটি ভাগে দেওয়া রয়েছে। প্রথমটি, জ্ঞানদাসের ১২৯সংখ্যক পদ "রাস বিলাসে রসিক বর নাগর"। এটি দ্বিতীয় ভাগ, ১৩০ সংখ্যক পদ।
রাসোৎসব।
অলিকুল বর শুক রাব। কোকিল
কুলগুরু পঞ্চম গাব॥ ফিরত মনোহর
ময়ূরক পাঁতি। মদনে হাট পড়য়ে দিন
রাতি॥ বাজত বিবিধ যন্ত্র এক তান। নিজ
সব সঙ্গে রঙ্গে রস গান॥ নারী পুরুখ
দুহুঁ ভাবে বিভোর। জ্ঞানদাস কহ কি
কহব ওর॥
*********************
অলিকুল বর শুক রাব। কোকিল
কুলগুরু পঞ্চম গাব॥ ফিরত মনোহর
ময়ূরক পাঁতি। মদনে হাট পড়য়ে দিন
রাতি॥ বাজত বিবিধ যন্ত্র এক তান। নিজ
সব সঙ্গে রঙ্গে রস গান॥ নারী পুরুখ
দুহুঁ ভাবে বিভোর। জ্ঞানদাস কহ কি
কহব ওর॥
*********************
