কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বিনদিনি রাধা নব নাগর কান
বিনোদিনী রাধা নব নাগর কান

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ পল্লব, শরৎকালীয় মহারাস, ১২৮৮-নং পদসংখ্যা, ৩২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বেলোয়ার॥

বিনদিনি রাধা নব নাগর কান।
নটন-বিলাস-উলাস পুলক-তনু
এক শকতি দুই একই পরাণ॥ ধ্রু॥
একে নব কুঞ্জ কুসুম অতি মনহর
ভ্রমরা ভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপ পর হিমকর
মদনদেব মোহন নটরাজ॥
বাজত বলয় নুপুর মণি-কিঙ্কিণি
শ্যাম-বামে রহু গোরি কিশোরি।
ভুজ দুহুঁ দুহুঁক কান্ধ পর শোভই
নব বারিদে জনু বিনদ বিজুরি॥
মৃদু মধুরস্মিত মিলিত-দৃগঞ্চল
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ-সাগরে শূতল
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসলীলা।
॥ বেলোয়ারী॥

বিনোদিনী রাধা নব নাগর কান।
নটন বিলাস,     উলাস পুলক তনু,
এক শকতি দুহুঁ একই পরাণ॥
একে নব কুঞ্জ,     কুসুম অতি মনোহর,
ভ্রমরা ভ্রমরীগণ গাওয়ে রসাল।
রতনক দীপ,     নীপ পর হিমকর,
মদন দেব মোহন নটরাজ॥
বাজত বলয়,     নূপুর মণি কিঙ্কিনী,
শ্যাম বামে রহু গোরী কিশোরী।
ভুজ দুহুঁ দুহুঁক,     কান্ধ পর শোভই,
নব বারিদে জনু বিনোদ বিজুরী॥
মৃদু মধুর স্মিত,     মিলিত দৃগঞ্চল,
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ     সাগরে শুতল,
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ বেলোয়ারী॥

বিনোদিনী রাধা নব নাগর কান।
নটন বিলাস,     উলাস পুলক তনু,
এক শকতি দুহুঁ একই পরাণ॥
একে নব কুঞ্জ,     কুসুম অতি মনোহর,
ভ্রমরা ভ্রমরীগণ গাওয়ে রসাল।
রতনক দীপ,     নীপ পর হিমকর,
মদন দেব মোহন নটরাজ॥
বাজত বলয়,     নূপুর মণি কিঙ্কিনী,
শ্যাম বামে রহু গোরী কিশোরী।
ভুজ দুহুঁ দুহুঁক,     কান্ধ পর শোভই,
নব বারিদে জনু বিনোদ বিজুরী॥
মৃদু মধুর স্মিত,     মিলিত দৃগঞ্চল,
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ     সাগরে শুতল,
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ বেলোয়ারী॥

বিনোদিনী রাধা নব নাগর কান। নটন
বিলাস, উলাস পুলক তনু, এক শকতি দুহুঁ
একই পরাণ॥ একে নব কুঞ্জ, কুসুম অতি
মনোহর, ভ্রমরা ভ্রমরীগণ গাওয়ে রসাল।
রতনক দীপ, নীপ পর হিমকর, মদন দেব
মোহন নটরাজ॥ বাজত বলয়, নূপুর মণি
কিঙ্কিণী, শ্যাম বামে রহু গোরী কিশোরী।
ভুজ দুহুঁ দুহুঁক, কান্ধ পর শোভই, নব
বারিদে জনু বিনোদ বিজুরী॥ মৃদু মধুর
স্মিত, মিলিত দৃগঞ্চল, আনন্দে হেরি দুহুঁ
দুহুঁক বয়ান। অখিল ভুবন সুখ সাগরে
শুতল, জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ বেলোয়ারী॥

বিনোদিনী রাধা নব নাগর কান।
নটন বিলাস,     উলাস-পুলক তনু,
এক শকতি দুহুঁ একই পরাণ॥
একে নব কুঞ্জ,     কুসুম অতি মনোহর,
ভ্রমরা ভ্রমরীগণ গাওয়ে রসাল।
রতনক দীপ,     নীপ পর হিমকর,
মদন দেব মোহন নটরাজ॥
বাজত বলয়,     নূপুর মণি-কিঙ্কিনী,
শ্যাম বামে রহু গোরীকিশোরী।
ভুজ দুহুঁ দুহুঁক,     কান্ধ পর শোভই,
নব বারিদে জনু বিনোদ বিজুরী॥
মৃদু মধুর স্মিত,     মিলিত দৃগঞ্চল,
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ,     সাগরে শুতল,
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

(বিনদিনি রাধে নব নাগর কান।
নটন বিলাস-উলাস পুলক-তনু
এক শকতি দুই একই পরাণ॥) ১
একে নব কুঞ্জ কুসুম অতি মনহর
ভ্রমরা ভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপ পর হিমকর
মদনদেব মোহন নটরাজ॥
বাজত বলয় নূপুর মণি-কিঙ্কিনি
শ্যাম-বামে রহু গোরি কিশোরি।
ভুজ দুহুঁ দুহুঁক কান্ধ পর শোভই
নব বারিদে জনু বিনদ বিজুরি॥
মৃদু মধুরস্মিত মিলিত দৃগঞ্চল
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ-সাগরে শূতল
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

১ - পদকল্পতরুতে বন্ধনীর ভিতরকার অংশ প্রথমে আছে, কিন্তু "ক" তে ("ক" পুথিতে) প্রথম কলির পরে আছে।

টীকা ---
নব বারিদে জনু বিনদ বিজুরি --- নবমেঘে যেন সুন্দর বিদ্যুৎ খেলা করিতেছে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২১৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ বেলোয়ারী॥

বিনোদিনী রাধা নব নাগর কান।
নটন বিলাস,     উলাস পুলক তনু,
এক শকতি দুহুঁ একই পরাণ॥
একে নব কুঞ্জ,     কুসুম অতি মনোহর,
ভ্রমরা ভ্রমরীগণ গাওয়ে রসাল।
রতন দীপ,     নীপ পর হিমকর,
মদন দেব মোহন নটরাজ॥
বাজত বলয়,     নূপুর মণি কিঙ্কিণী,
শ্যাম বামে রহু গোরীকিশোরী।
ভুজ দুহুঁ দুহুঁক,     কান্ধ পর শোভই,
নব বারিদে জনু বিনোদ বিজুরী॥
মৃদু মধুর স্মিত,     মিলিত দৃগঞ্চল,
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ,     সাগরে শুতল,
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^