কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কুসুমিত মধুবন মধুকর মেলি
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ পল্লব, গোষ্ঠবিহার, ১৩০১- নং পদসংখ্যা, ৩২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ-কেলি॥
নিধুবনে মুগধল নাগরি কান।
এক-কলেবর দুহুঁ একই পরাণ॥ ধ্রু॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতি।
অতিরসে বাদর নহে পরভাতি॥
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলা গুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ-রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পুরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত লব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ কেলি॥
নিধুবনে মুগধল নাগরী কান।
এক কলেবর দুহুঁ একুই পরাণ॥ ধ্রু॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে।
অতি রসে বাদর নহে পরভাতে॥
রাধা মাধব মধুর বিলাস।
নাহ অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন করল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত নব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ কেলি॥
নিধুবনে মুগধল নাগরী কান।
এক কলেবর দুহুঁ একুই পরাণ॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে।
অতি রসে বাদর নহে পরভাতে॥
রাধা মাধব মধুর বিলাস।
নাহ অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন করল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত নব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি। পিক-
কুল গাওত মনমথ কেলি॥ নিধুবনে মুগধল
নাগরী কান। এক কলেবর দুহুঁ একুই
পরাণ॥ চান্দ চন্দন মলয়জ বাতে। অতি
রসে বাদর নহে পরভাতে॥ রাধা মাধব
মধুর বিলাস। নাহ অবলোকনে মৃদু মৃদু
হাস॥ রূপ কলাগুণ দুহুঁ সমতুল। প্রেম
পরশ রস আরতি অমূল॥ নিবিড় আলিঙ্গন
করল অপার। চুম্বনে বদনে রচয়ে সিত-
কার॥ পূরল মনোরথ বিগলিত স্বেদ। দুহুঁ
তনু একই নহত নব ভেদ॥ বিগলিত কেশ
বসন ভেল আন। জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ কেলি॥
নিধুবনে মুগধল নাগরী কান।
এক কলেবর দুহুঁ একুই পরাণ॥ ধ্রু॥
চান্দচন্দন মলয়জ বাতে।
অতি রসে বাদর নহে পরভাতে॥
রাধা মাধব মধুর বিলাস।
নাহ অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন করল অপার।
চুম্বনে বদনে রচয়ে শীতকার॥
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত নব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৪৮ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ-কেলি॥
নিধুবনে মুগধল নাগরি কান।
এক-কলেবর দুহুঁ একই পরাণ॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতি।
অতিরসে বাদর নহে পরভাতি॥
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলা গুণ দুহুঁ সমতুল।
প্রেম পরস-রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পুরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহু তনু একই নহত লব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

টীকা ----
অতিরসে বাদর নহে পরভাতি --- রসের বাদল ঝরিতেছে, এই রাত্রি আর প্রভাত হয় না (না হয় যেন)।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৯৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ কেলি॥
নিধুবনে মুগধল নাগরী কান।
এক কলেবর দুহুঁ একুই পরাণ॥
চান্দ চন্দন মলয়জ বাতে।
অতি রসে বাদর নহে পরভাতে॥
রাধা মাধব মধুর বিলাস।
নাহ অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন করল অপার।
চুম্বনে বদনে রচয়ে শীতকার॥
পুরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত নব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, নিকুঞ্জ-মিলন, ৪৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ কেলি॥
নিধুবনে মুগধল নাগরী কান।
এক কলেবর দুহুঁ একুই পরাণ॥
রাধামাধব মধুর বিলাস।
নাহ অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ-কলা-গুণ দুহুঁ সমতুল।
প্রেম পরশ রস আরতি অমূল॥
দুহুঁ তনু একুই নহত লব ভেদ॥
[ জ্ঞানদাস কহ একুই পরাণ ]

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথকেলি॥
নিধুবনে মুগধল নাগরিকান।
এককলেবর দুহুঁ একই পরাণ॥ ধ্রু॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে।
অতিরসে বাদর, নহে পরভাতে॥
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতূল।
প্রেম পরশরস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পুরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত লব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ শঙ্করাভরণ॥

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথ-কেলি॥
নিধুবনে মুগধল নাগরি-কান।
এক-কলেবর দুহুঁ একই পরাণ॥ ধ্রু॥
চান্দ চন্দন মন্দ মলয়জ রাতে।
অতিরসে বাদর, নহে পরভাতে॥
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতুল।
প্রেম-পরশ-রস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত লব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথকেলি॥
নিধুবনে মুগধল নাগরিকান।
এককলেবর দুহুঁ একই পরাণ॥
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে।
অতিরসে বাদর নহে পরভাতে॥
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস॥
রূপ কলাগুণ দুহুঁ সমতূল।
প্রেম পরশরস আরতি অমূল॥
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার॥
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত লব ভেদ॥
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^