কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
দানী দেখি কাঁপিছে শরীর
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৭৬- নং পদসংখ্যা, ৩৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে,     এ পথে কন্টক আছে
তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বারাইতে     ও চাল ঠেকিল মাথা
হাঁচি জিঠী পড়ি গেল বাধা।
হরিণী পালায়া যাইতে     ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়     এক লয় আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে লেয়     বাদ দিবার বেলে দেয়
একেক লক্ষের পরিবাদ॥
মণি-অভরণ ছিল     ডরে ডরে সব দিল
তমু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ     দানী ত না ছাড়ে পাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী     পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ     যমুনায় দিয়ে ঝাঁপ
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়     বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
চান্দে যেন গরাষয়ে রাহু॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীরে।
মো যদি জানিতাঙ পাছে,     এ পথে কন্টক আছে,
তবে ঘরের না হইতাঙ বাহিরে॥
ঘরে হৈতে বারাইতে,     ও চাল ঠেকিল মাথে,
হাঁচি জেঠি না পড়ি বাধা।
হরিণী পালাঞা যাইতে,     ঠেকিল ব্যাধের হাতে,
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়,     এক লয় আর চায়,
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে লেয়,     বাদ দিবার বেলে দেয়,
একি কলঙ্কের পরমাদ॥
মণি আভরণ ছিল,     ডরে ডরে সব দিল,
তমু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ,     দানীত না ছাড়ে কাছ,
ডালে মূলে নিবে উপারিয়া॥
ঘরে বৈরী ননদিনী,     পথে বৈরী মহাদানী,
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ,     যমুনায় দিয়ে ঝাঁপ,
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায় বলে হাত দিতে চায়,
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাস কয়,     মোর মনে হেন লয়,
চান্দে যেন গরাসয়ে রাহু॥ @

@ - লীলা সমুদ্র গ্রন্থে শ্যামানন্দ দাসের ভণিতাযুক্ত দৃষ্ট হয়।

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীরে।
মো যদি জানিতাঙ পাছে,     এ পথে কণ্টক আছে,
তবে ঘরের না হইতাঙ বাহিরে॥
ঘরে হৈতে বারাইতে,     ও চাল ঠেকিল মাথে,
হাঁচি জেঠী না পড়িল বাধা।
হরিণী পালাঞা যাইতে,     ঠেকিল ব্যাধের হাতে,
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়,     এক লয় আর চায়,
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে লেয়,     বাদ দিবার বেলে দায়,
একি কলঙ্কের পরমাদ॥
মণি-আভরণ ছিল,     ডরে ডরে সব দিল,
তবু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ,     দানীত না ছাড়ে কাছ,
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী,     পথে বৈরী মহাদানী,
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ,     যমুনায় দিয়ে ঝাঁপ,
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়,     বলে হাত দিতে চায়,
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাস কয়,     মোর মনে হেন লয়,
চান্দে যেন গরাসয়ে রাহু॥

এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৩৫৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ শ্রীরাগ - মধ্যম দশকুশী॥

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে,     এ পথে কণ্টক আছে,
তবে ঘরের না হইতাম বাহির॥ ধ্রু॥
ঘরে হৈতে বাড়াইতে,     ও চাল ঠেকিল মাথে,
হাঁচি দিঠি পড়ি গেল বাধা।
হরিণী পলাইয়া যাইতে,     ঠেকিল ব্যাধের হাতে,
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানির দায়,     এক লয় আর চায়,
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে নেয়,     বাদ দিবার বেলে দেয়,
একি কলঙ্কের পরিবাদ॥
মণি অভরণ ছিল,     ডরে ডরে সব দিল,
তবু দানি না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ,     দানি ত না ছাড়ে পাছ,
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী,     পথে বৈরী মহাদানী,
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে ভাব,     যমুনায় দিয়ে ঝাঁপ,
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়,     বলে হাত দিতে চায়,
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাসেতে কয়,     মোর মনে হেন লয়,
চাঁদে যেন গরাসয়ে রাহু॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, দানলীলা, ২০১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে,     এ পথে কন্টক আছে
তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বারাইতে     ও চাল ঠেকিল মাথে
হাঁচি জিঠী পড়ি গেল বাধা।
হরিণী পালাঞা যাইতে     ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়     একলয় আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান-নিবার বেলে লয়     বাদ দিবার বেলে দেয়
একেক লক্ষের পরিবাদ॥
মণি-অভরণ ছিল     ডরে ডরে সব দিল
তমু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোনার গাছ     দানী ত না ছাড়ে পাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী     পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ     যমুনায় দিল ঝাঁপ
না রাখিব এ ছাড় জীবন॥
অবলা বলিয়া গায়     বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
চান্দে যেন গরাসয়ে রাহু॥

টীকা ---
কন্টক --- বিপদ।
জিঠী --- টিক্ টিকী।
পরবাদ --- কলঙ্ক।
দেহের বৈরী হইল যৌবন --- যৌবনের জন্য এখন দেহ যায় ( দানীর হাতে প্রাণ যায় )।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২২১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীরে।
মো যদি জ্ঞানিতাঙ পাছে এ পথে কণ্টক আছে
তবে ঘরের না হইতাঙ বাহিরে॥
ঘরে হৈতে বারাইতেও চাল ঠেকিত মাথে
হাঁচি জেঠী না পড়িল বাধা।
হরিণী পালাঞা যাইতে ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায় এক লয় আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলা লেয় বাদ দেবার বেলে দায়
একি কলঙ্কের পরমাদ॥
মণি অভরণ ছিল ডরে ডরে সব দিল
তবু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ, দানীত না ছাড়ে কাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ যমুনায় দিয়ে ঝাঁপ
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায় বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞানদাস কয় মোর মনে হেন লয়
চান্দে যেন গরাসয়ে রাহু॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের ৩০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারি॥

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে,     এ পথে কণ্টক আছে
তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বাহির হৈতে     ও চাল ঠেকিল মাথে
হাঁচি জেঠী না পড়িল বাঁধা।
হরিণী পালাঞা যাইতে     ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়     এক লয় আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে নেয়     বাদ দিবার বেলে দেয়
একে কলঙ্কের পরমাদ॥
মণি অভরণ ছিল     ডরে ভয়ে সব দিল
তবু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোণার গাছ     দানীতে না ছাড়ে কাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী     পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ     যমুনায় দিব ঝাঁপ
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়     বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটি বাহু।
জ্ঞান দাসেতে কয়     মোর মনে হেন লয়
চান্দে যেন গরাসে রাহু॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
শ্রীরাধার উক্তি
॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে     এ পথে কন্টক আছে
তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বারাইতে     ও চাল ঠেকিল মাথে
হাঁচি জিঠী পড়ি গেল বাধা।
হরিণী পালাঞা যাইতে     ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়     এক দিলে আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে নেয়     বাদ দিবার বেলে দেয়
একেক লক্ষের পরিবাদ॥
মণি আভরণ ছিল     ডরে ডরে সব দিল
তমু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোনার গাছ     দানী ত না ছাড়ে পাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী     পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ     যমুনায় দিয়ে ঝাঁপ
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়     বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটী বাহু।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
চান্দে যেন গরাসয়ে রাহু॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
শ্রীরাধার উক্তি
॥ ভাটিয়ারী॥

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে,     এ পথে কন্টক আছে
তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বারাইতে     ও চাল ঠেকিল মাথে
হাঁচি জিঠী পড়ি গেল বাধা।
হরিণী পালাঞা যাইতে     ঠেকিল ব্যাধের হাতে
এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায়     এক দিলে আর চায়
না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে নেয়     বাদ দিবার বেলে দেয়
একেক লক্ষের পরিবাদ॥
মণি অভরণ ছিল     ডরে ডরে সব দিল
তমু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সোনার গাছ     দানী ত না ছাড়ে পাছ
ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী     পথে বৈরী মহাদানী
দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ     যমুনায় দিয়ে ঝাঁপ
না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায়     বলে হাত দিতে চায়
পসারিয়া আইসে দুটী বাহু।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
চান্দে যেন গরাসয়ে রাহু॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানী দেখি কাঁপিছে শরীর।
মো যদি জানিতাম পাছে এ পথে সঙ্কট
      আছে তবে ঘরের না হইতাম বাহির॥
ঘরে হৈতে বারাইতে ও চাল ঠেকিল
      মাথে হাঁচি জিঠী পড়ি গেল বাধা।
হরিণী পালাঞা যাইতে ঠেকিল ব্যাধের
      হাতে এমতি ঠেকিয়া গেল রাধা॥
বিষম দানীর দায় এক দিলে আর চায়
      না পাইলে করয়ে বিবাদ।
দান নিবার বেলে নেয় বাদ দিবার বেলে
      দেয় একেক লক্ষের পরিবাদ॥
মণি আভরণ ছিল ডরে ডরে সব দিল
      তনু দানী না দেয় ছাড়িয়া।
মো হইলাম সেনার গাছ দানী ত না ছাড়ে
      পাছ ডালে মূলে নিবে উপাড়িয়া॥
ঘরে বৈরী ননদিনী পথে বৈরী মহাদানী
      দেহের বৈরী হইল যৌবন।
হেন মনে উঠে তাপ যমুনায় দিয়ে ঝাঁপ
      না রাখিব এ ছার জীবন॥
অবলা বলিয়া গায় বলে হাত দিতে চায়
      পসারিয়া আইসে দুটী বাহু।
জ্ঞানদাসেতে কয় মোর মনে হেন লয়
      চান্দে যেন গরাসয়ে রাহু॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^