কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজই তনু তিরিভঙ্গ
সহজেই তনু তিরিভঙ্গ

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, ১৪০০-নং পদসংখ্যা, ৩৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর-নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঞি সে বাতাসে রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ শ্রীরাগ॥

সহজেই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এমত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হৈতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঁই সে বাতাস রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান।
॥ শ্রীরাগ॥

সহজেই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এমত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হৈতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঁই সে বাতাস রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
॥ শ্রীরাগ॥

সহজেই তনু তিরিভঙ্গ। এমন হইয়া
এমত রঙ্গ॥ যবে তুমি সুন্দর হৈতা।
তবে নাকি কাহারে থুইতা॥ আপনা চতুর
হেন বাস। কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘুনে আঁখি চাপ। পর নারী
দেখিয়া না কাঁপ॥ যে দেখি মরমে এই
ভাব। তেঁই সে বাতাস রসে ডুব॥ জ্ঞান-
দাস কহে শুন শ্যাম। আপনা না ভাব
অনুপাম॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ শ্রীরাগ॥

সহজেই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এমত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঁই সে বাতাস রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, দানলীলা, ১৯৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা @॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর-নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঞি সে বাতাসে রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

টীকা---
@ থুইতার পর কীর্তনানন্দে অতিরিক্ত
কাহ্ণাই পরখে ঝুরিয়া মরি।
তেঞে সে তোমার ভাল বলি।
(ক তে এই কলি নাই)
---বিমানবিহারী মজুমদার॥


কীর্তনানন্দ - বনোয়ারী লাল গোস্বামী সম্পাদিত।
ক - কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত,“জ্ঞানদাসের পদাবলী”
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২২৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ শ্রীরাগ॥

সহজেই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এমত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পর নারী দেখিয়া না কাঁপ॥
যে দেখি মরমে এই ভাব।
তেঁই সে বাতাস রসে ডুব॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
দানলীলা
শ্রীকৃষ্ণের প্রতি সখীর উক্তি
॥ শ্রীরাগ॥

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পরনারী দেখিয়া না কাঁপ॥
না জানি মরমে কিবা ভাবো।
তেঁঞি সে বাতাসে রসে ডুবো॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
শ্রীকৃষ্ণের প্রতি সখীর উক্তি
॥ শ্রীরাগ॥

সহজই তনু তিরিভঙ্গ।    এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।   তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।   কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।   পরনারী দেখিয়া না কাঁপ॥
না জানি মরমে কিবা ভাবো।   তেঁঞি সে বাতাসে রসে ডুবো॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।    আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১৬০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পরনারী দেখিয়া না কাঁপ॥
না জানি মরমে কিবা ভাবো।
তেঁঞি সে বাতাসে রসে ডুবো॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪৬৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দান।

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পরনারী দেখিয়া না কাঁপ॥
না জানি মরমে কিবা ভাবো।
তেঞি সে বাতাসে রসে ডুবো॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ॥
যাবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা॥
আপন চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস॥
চাহিতে সঘনে আঁখি চাপ।
পরনারী দেখিয়া না কাঁপ॥
না জানি মরমে কিবা ভাবো।
তেঁঞি সে বাতাসে রসে ডুবো॥
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^