কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মাধব দুরে কর উলট নয়ান
মাধব দূরে কর উলট নয়ান

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৯৪- নং পদসংখ্যা, ৩৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারি॥

মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা     জগ মাহা জানিয়ে
যোই রাখয়ে নিজ মান॥ ধ্রু॥
হাসি হাসি নিয়ড়ে     আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি বেভার।
লোক-লাজ ভয়     এক না মানসি
ও কুলে কংস দুরবার॥
নহোঁ কুলটা হাম     বর-কুল-কামিনি
নিকটে তাত-ঘর মোর।
তুহুঁ বন-চারি     তোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর॥
শ্রুতি-সম্ভব নহ     ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ     ঐছে কহসি কাহে
আওলি নব অনুরাগে॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারি॥

মাধব দূরে কর উলট নয়ান।
সোই চাতুরীপনা,     জগমাহা জানিয়ে,
যৈছে রাখয়ে নিজ মান॥ ধ্রু।
হাসি হাসি নিয়ড়ে,     আসিছ অবলা হেরি,
ভাল নহে তোহারি ব্যভার।
লোক লাজ ভয়,     এক না মানসি,
ও কূলে কংস দরবার॥
নহ কুলটা হাম,-     বর কুল কামিনী,
নিকটে তাত ঘর মোর।
তুহুঁ বনচারি,     তোর মতি চঞ্চল,
তাহে সাহস এত তোর॥
শ্রুতি সম্বর নহ     ইহ সব কুবচন,
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ,     ঐছে কহসি কাহে,
আওলি নব অনুরাগে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান।
॥ ভাটিয়ারি॥

মাধব দূরে কর উলট নয়ান।
সোই চাতুরীপনা,     জগমাহা জানিয়ে,
যৈ রাখয়ে নিজ মান॥
@@@@@@@@@@@@
ভাল নহে তোহারি ব্যভার।
লোক লাজ ভয়,     এক না মানসি,
ও কূলে কংস দরবার॥
নহ কুলটা হাম,     বর কুল কামিনী,
নিকটে তাত ঘর মোর।
তুহুঁ বনচারী,     তোর মতি চঞ্চল,
তাহে সাহস এত তোর॥
শ্রুতি সম্বর নহ     ইহ সব কুবচন,
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ,     ঐছে কহসি কাহে,
আওলি নব অনুরাগে॥

@@@@ - এই গ্রন্থে এই পংক্তিটি মুদ্রিত নেই।

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
॥ ভাটিয়ারী॥

মাধব দূরে কর উলট নয়ান। সোই
চাতুরীপনা, জগমাহা জানিয়ে, যৈ রাখয়ে
নিজ মান॥ ভাল নহে তোহারি ব্যভার।
লোক লাজ ভয়, এক না মানসি, ও কূলে
কংস দরবার॥ নহ কুলটা হাম, বর কুল
কামিনী, নিকটে তাত ঘর মোর। তুহুঁ
বনচারী, তোর মতি চঞ্চল, তাহে সাহস
এত তোর॥ শ্রুতি সম্বর নহ ইহ সব
কুবচন, যে সব কহসি মঝু আগে। জ্ঞান-
দাস কহ, ঐছে কহসি কাহে, আওলি নব
অনুরাগে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারী॥

মাধব দূরে কর উলট নয়ান।
সোই চাতুরীপনা,     জগমাহা জানিয়ে,
যৈ রাখয়ে নিজমান॥ ধ্রু
হাসি হাসি নিয়তে,     আসিছ অবলা হেরি,
ভাল নহে তোহারি ব্যাভার।
লোকলাজ ভয়,     এক না মানসী,
ও কূলে কংস-দরবার॥
নহ কুলটা হাম,-     বরকুল-কামিনী,
নিকটে তাত ঘর মোর।
তুহু বনচারী,     তোর মতি চঞ্চল,
তাহে সাহস এত তোর॥
শ্রুতি সম্বর নহ,     ইহ সব কুবচন,
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ,     ঐছে কহসি কাহে,
আওলি নব অনুরাগে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, দানলীলা, ১৯৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা     জগ মাহা জানিয়ে
যোই রাখয়ে নিজ মান॥
হাসি হাসি নিয়ড়ে     আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি বেভার।
লোক-লাজ ভয়     এক না মানসি
ওকুলে কংস দুরবার॥
নহোঁ কুলটা হাম     বর-কুস-কামিনি
নিকটে তাত-ঘর মোর।
তুহু বন-চারি     তোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর॥
শ্রুতি সম্ভব নহ     ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ     ঐছে কহসি কাহে
আওলি নব অনুরাগে॥

টীকা ---
উলট নয়ান --- বিপরীত দৃষ্টি।
নিয়ড়ে --- নিকটে।
শ্রুতি-সম্ভব নহে --- কানে শুনিবার উপযুক্ত নহে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২২২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ ভাটিয়ারী॥

মাধব দূরে কর উলট নয়ান।
সোই চাতুরীপনা     জগমাহা জানিয়ে
যৈ রাখয়ে নিজ মান॥ ধ্রু
হাসি হাসি নিয়তে     আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি ব্যাভার।
লোকলাজ ভয়     এক না মানসী
ও কুলে কংস দরবার॥
নহ কুলটা হাম     বরকুল-কামিনী
নিকটে তাত ঘর মোর।
তুহু বনচারী     চোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর॥
শ্রুতি সম্ভব নহ     ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
জ্ঞানদাস কহ     ঐছে কহসি কাহে
আওলি সব অনুরাগে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
শ্রীকৃষ্ণের প্রতি সখীদের উক্তি
॥ ভাটিয়ারি॥

মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা     জগ মাহা জানিয়ে
যোই রাখয়ে নিজ মান॥ ধ্রু॥
হাসি হাসি নিয়ড়ে     আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি বেভার।
লোকলাজ ভয়     এক না মানসি
ও কুলে কংস দুরবার॥
নহোঁ কুলটা হাম     বরকুলকামিনি
নিকটে তাত ঘর মোর।
তুহুঁ বনচারি     চোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর॥
শ্রুতিসম্ভব নহ     ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
শুনি জ্ঞানদাস কহ     এতয়ে না বোলহ
ধনি কানু ধনি অনুরাগে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
শ্রীকৃষ্ণের প্রতি সখীর উক্তি
॥ ভাটিয়ারি॥

মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা     জগ মাহা জানিয়ে
যোই রাখয়ে নিজ মান॥ ধ্রু॥
হাসি হাসি নিয়ড়ে     আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি বেভার।
লোক-লাজ ভয়     এক না মানসি
ও কুলে কংস দুরবার॥
নহোঁ কুলটা হাম     বর-কুল-কামিনি
নিকটে তাত-ঘর মোর।
তুহুঁ বন-চারি     চোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর॥
শ্রুতি-সম্ভব নহ     ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
শুনি জ্ঞানদাস কহ     এতয়ে না বোলহ
ধনি কানু ধনি অনুরাগে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৬ পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে।

মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা জগ মাহা জানিয়ে
      যোই রাখয়ে নিজ মান॥
হাসি হাসি নিয়ড়ে আসিছ অবলা হেরি
      ভাল নহে তোহারি বেভার।
লোকলাজ ভয় এক না মানসি
      ও কুলে কংস দুরবার॥
নহোঁ কুলটা হাম বরকুলকামিনি
      নিকটে তাত ঘর মোর।
তুহুঁ বনচারি চোর মতি চঞ্চল
      তাহে সাহস এত তোর॥
শ্রুতিসম্ভব নহ ইহ সব কুবচন
      যে সব কহসি মঝু আগে।
শুনি জ্ঞানদাস কহ এতয়ে না বোলহ
      ধনি কানু ধনি অনুরাগে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^