কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
আওত রে ঋতুরাজ বসন্ত
আওব রে ঋতুরাজ বসন্ত
আওল রে ঋতুরাজ বসন্ত

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৭শ পল্লব, বসন্ত-লীলা, ১৪২৯-নং পদসংখ্যা, ৩৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন-মহোত্সব পিকুকুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজন-হীত॥
সরবর-সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্তলীলা
॥ বসন্ত॥

আওবরে ঋতু রাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন মধূত্সব পিক কুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহু শিখর কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মিত।
নিরখি নিশাকর যুবজন হীত॥
সরবর সরসিজ শ্যাম লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২০৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্ত-লীলা।
॥ বসন্ত॥

আওবরে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন মধূত্সব পিক কুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহু শিখর কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মিত।
নিরখি নিশাকর যুবজন হিত॥
সরোবর সরসিজ শ্যাম লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্ত-লীলা
॥ বসন্ত॥

আওবরে ঋতুরাজ বসন্ত। খেলত রাই
কানু গুণবন্ত॥ তরুকুল মুকুলিত অলিকুল
ধাব। মদন মধূত্সব পিক কুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর। শীত
ভীত রহু শিখর কোর॥ মলয়জ পবন
সহিতে ভেল মিত। নিরখি নিশাকর যুব-
জন হিত॥ সরোবর সরসিজ শ্যাম লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্ত বিহার।
॥ বসন্ত॥

আওবরে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদনমধূত্সব পিককুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত-ভীত রহু শিখর কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মিত।
নিরখি নিশাকর যুবজন হিত॥
সরবর-সরসিজ শ্যাম লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বসন্ত বিহার ও হোলি, ২২০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন-মহোত্সব পিকুকুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজন-হীত॥
সরবর-সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

টীকা ---
শীত ভীত রহুঁ শীখর-কোর --- সূর্য্য নিজে শীতের ভয়ে গিরিচূড়ার কোলে রহিলেন।
মীত --- মিত্রতা।
যুবজনহীত --- চন্দ্র যুবক যুবতীদের হিতকর।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বসন্ত-বিহার।
॥ বসন্ত॥

আওবরে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল রাব।
মদনমধুত্সব পিককুল ধাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত-ভীত রহু শিখর কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মিত মিত।
নিরখি নিশাকর যুবজন হিত॥
মরোবর-সরসিজ @ শ্যাম লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

@ মরবর-সরসিজ – সম্ভবত মুদ্রণপ্রমাদ। সরোবর-সরসিজ হবে।

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৩৩৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বসন্তলীলা
॥ বসন্ত রাগ - দুঠুকী॥

আওল রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন-মহোত্সব পিককুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজন-হীত॥
সরবর-সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত, অলিকুল ধাব।
মদনমহোৎসব পিককুল-রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজন হীত॥
সরবর-সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে --- রস-নিরবাহা॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বসন্তলীলা
॥ বসন্তবিহার॥

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদনমহোত্সব পিককুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোরথ॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজনহীত॥
সরবর সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্তলীলা
॥ বসন্তবিহার॥

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদন-মহোত্সব পিকুকুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর-কোর॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজন-হীত॥
সরবর-সরসিজ শ্যামর লেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আওত রে ঋতুরাজ বসন্ত।
খেলত রাই কানু গুণবন্ত॥
তরুকুল মুকুলিত অলিকুল ধাব।
মদনমহোত্সব পিককুল রাব॥
দিনে দিনে দিনকর ভেল কিশোর।
শীত ভীত রহুঁ শীখর কোরথ॥
মলয়জ পবন সহিতে ভেল মীত।
নিরখি নিশাকর যুবজনহীত॥
সরোবর সরসিজ শ্যামর নেহা।
জ্ঞানদাস কহে রস নিরবাহা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^