কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ফুটল কুসুম অলিকুল মেলি
ফুটল কুসুম অলিক মেলি

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ খৃষ্টাব্দে প্রকাশিত, শ্রীনিবাস আচার্য্যর পৌত্র রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা ১২৮৫ বঙ্গাব্দে (১৮৭৮ খৃষ্টাব্দ) সম্পাদিত "পদামৃত সমুদ্র", ২২৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ প্রকারান্তরং রাস॥
॥ কানর রাগ ধ্রুব তালৌ॥

  ফুটল কুসুম অলিকুল মেলি। কুহরে কোকিল রবহি
মেলি॥ কপোত নাচত আপন রঙ্গ। রাই নাচত কানুক
সঙ্গ॥ দেখরি সখি কুঞ্জ মাঝ। শ্যাম নায়র নায়রি সাজ॥
বিবিধ যন্ত্র একু তাল। গাওত বাওত খণ্ড মাল॥ তা তা তা
দৃমিকি দৃমি মৃদঙ্গ। সরস পরশ অঙ্গ অঙ্গ॥ সহজে শ্যাম
ললিত অঙ্গ। তালে কতেক নটন ভঙ্গ॥ নয়নে নয়নে
মধুর দীঠ। অমিয়া অধিক বোলয়ে মীঠ॥ হিএ হিয় হার
আলস লোল। চরণে মঞ্জির ঘুঁঘুর বোল॥ অধরে মধুর
মৃদুল হাস। জ্ঞান দাস চিত বিলাস॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৭শ পল্লব, বাসন্তী-রাস-লীলা, ১৪৯৮ নং পদসংখ্যা, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

ফুটল কুসুম অলিক মেলি।
কুহরে কোকিল বরিহ কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখ রি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রি সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত-অঙ্গ।
তাহে কতহুঁ নটন-ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দীঠ।
অমিয়া-অধিক বোলয়ে মীঠ॥
হিয়ে হির-হার আলস লোল।
চরণে মঞ্জির ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস-চিত-বিলাস॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ২৫১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ রাগিণী কেদার॥ তালমেক তালি॥

ফুটল কুসুম অলিকুল মেলি। কুহরে কোকিল বিহারকেলি॥
কপোত নাচত আপন রঙ্গ। রাই নাচত শ্যামর সঙ্গা॥
দেখরি সখি কুঞ্জ মাঝ। শ্যাম নায়রি নায়র সাজ॥
বিবিধ জন্ত একই তান। গায়ত বায়ত খণ্ডমান॥
তা তা দৃমিকি দৃমিকি দৃমিকি মৃদঙ্গ। সরস পরস অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত অঙ্গ। তাহে কতহুঁ নটন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ। অমিয়া অধিক বোলএ মিঠ॥
হিএ হিএ হার অলসে গোল। চরণে মঞ্জীর ঘুঘুর বোল॥
অধরে মধুর মৃদুল হাঁস। জ্ঞানদাস চিতবিলাস॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসলীলা
॥ কামোদ॥

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখবি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রী সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত অঙ্গ।
তাহে কতহুঁ নয়ন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ।
অমিয়া অধিক বোলয়ে মিঠ॥
হিয়ে হীরহার আলস লোল।
চরণে মঞ্জীর ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস চিত বিলাস॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ কামোদ॥

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখবি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রী সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত অঙ্গ।
তাহে কতহুঁ নয়ন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ।
অমিয়া অধিক বোলয়ে মিঠ॥
হিয়ে হীরহার আলস লোল।
চরণে মঞ্জীর ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস চিত বিলাস॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ কামোদ॥

ফুটল কুসুম অলিকুল মেলি। কুহরে
কোকিল বরিহা কেলি॥ কপোত নাচত
আপন রঙ্গে। রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখবি সখি কুঞ্জ মাঝ। শ্যাম নায়র নায়রী
সাজ॥ বিবিধ যন্ত্র একই তান। গাওত
বাওত অখণ্ড মান॥ তাতা দ্রিমি দ্রিমি
মৃদঙ্গ। সরশ পরশ অঙ্গ অঙ্গ॥ সহজে
শ্যাম ললিতঅঙ্গ। তাহে কতহুঁ নয়ন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ। অমিয়া অধিক
বোলয়ে মিঠ॥ হিয়ে হীরহার আলস
লোল। চরণে মঞ্জীর ঘুঙ্গর বোল॥ অধরে
মধুর মৃদুল হাস। জ্ঞানদাস চিত বিলাস॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ কামোদ॥

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম-সঙ্গে॥
দেখবি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রী-সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজ শ্যাম ললিতঅঙ্গ।
তাহে কতহুঁ নয়ন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ।
অমিয়া অধিক বোলয়ে মিঠ॥
হিয়ে হীরহার আলস লোল।
চরণে মঞ্জীর ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস-চিত-বিলাস॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২০৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহবে কোকিল রবহি মেলি॥
কপোত নাচত আপন রঙ্গ।
রাই নাচত কানুক সঙ্গ॥
দেখ রি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রি সাজ॥
বিবিধ যন্ত্র একু তাল।
গাওত বাওত খণ্ড মাল॥
তা তা তা দৃমিকি দৃমি মৃদঙ্গ।
সরস পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত অঙ্গ।
তালে কতেক নটন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দীঠ।
অমিয়া অধিক বোলয়ে মীঠ॥
হিএ হিয় হার আলস লোল।
চরণ মঞ্জির ঘুঁঘুর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস চিত বিলাস॥

টীকা ---
রাস নৃত্যের বর্ণনা।
কোকিল রবহি মেলি --- অলিকুলের গুঞ্জনের সঙ্গে মিলাইয়া কোকিল ডাকিতেছে।
শ্যাম নায়র নায়রি সাজ --- শ্যাম নায়ক এবং নায়িকা সাজিলেন ( অথবা শ্যামনায়ক নাগরীর বেশ লইয়াছেন )।
তালে কতেক নটন-ভঙ্গ --- গানের তালে তালে কেমন ভঙ্গী করিয়া নাচিতেছেন।
মধুর দীঠ --- মধুর দৃষ্টি।
অমিয়া অধিক বোলয়ে মীঠ --- তাহার কথা অমৃতের চেয়ে মধুর।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২১২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ কামোদ॥

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যামসঙ্গে॥
দেখবি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রীসাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজ শ্যাম ললিতঅঙ্গ।
তাহে কতহুঁ নয়ন ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দিঠ।
অমিয়া অধিক বোলয়ে মিঠ॥
হিয়ে হীরহার আলস লোল।
চরণে মঞ্জীর ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস চিত বিলাস॥

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৩৪৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বাসন্তীরাস
॥ বসন্ত - তেওড়া॥

ফুটল কুসুম অলিকুল মেলি।
কুহর কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখ রি সখি কুঞ্জ মাঝ।
শ্যাম নায়র নায়রী সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গায়ত বায়ত অখণ্ড মান॥
তা তা দৃমি দৃমি বাজে মৃদঙ্গ।
সরস পরশ অঙ্গ অঙ্গ॥
সহজ শ্যাম ললিত-অঙ্গ।
তাহে কতহুঁ নয়ন-ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দীঠ।
অমিয়া-অধিক বোলয়ে মিঠ॥
হিয়ে হির-হার অলস লোল।
চরণ-মঞ্জীর ঘুঙ্গুর বোল॥
অধরে অধর মৃদুল হাস।
জ্ঞানদাসক চিত বিলাস॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বসন্ত বিহার
॥ কেদার॥

ফুটল কুসুম অলিক মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখরি সখি কুঞ্জমাঝ।
শ্যাম নায়র নায়রি সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ।
সরখ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিতঅঙ্গ।
তাহে কতহুঁ নটনভঙ্গ॥
নয়নে নয়নে মধুর মীঠ।
অমিয়া অধিক বোলয়ে মীঠ॥
হিয়ে হিরহার আলস লোল।
চরণে মঞ্জির ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাসচিতবিলাস॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বসন্ত লীলা
বসন্তবিহার
॥ কেদার॥

ফুটল কুসুম অলিক মেলি।
কুহরে কোকিল বরিহ-কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখরি সখি কুঞ্জ-মাঝ।
শ্যাম-নায়র-নায়রি-সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিত-অঙ্গ।
তাহে কতহুঁ নটন-ভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দীঠ।
অমিয়া-অধিক বোলয়ে মীঠ॥
হিয়ে হির-হার আলস লোল।
চরণে মঞ্জির ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাস-চিত-বিলাস॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ফুটল কুসুম অলিক মেলি।
কুহরে কোকিল বরিহা কেলি॥
কপোত নাচত আপন রঙ্গে।
রাই নাচত শ্যাম সঙ্গে॥
দেখরি সখি কুঞ্জমাঝ।
শ্যাম নায়র নায়রি সাজ॥
বিবিধ যন্ত্র একই তান।
গাওত বাওত অখণ্ড মান॥
তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ।
সরশ পরশ অঙ্গ অঙ্গ॥
সহজে শ্যাম ললিতঅঙ্গ।
তাহে কতহুঁ নটনভঙ্গ॥
নয়নে নয়নে মধুর দীঠ।
অময়া অধিক বোলয়ে মীঠ॥
হিয়ে হিরহার আলস লোল।
চরণে মঞ্জির ঘুঙ্গর বোল॥
অধরে মধুর মৃদুল হাস।
জ্ঞানদাসচিতবিলাস॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^