কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শ্যাম মনোহর সুন্দরি সঙ্গ
শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৭শ পল্লব, বাসন্তী রাস-লীলা প্রকারান্তর, ১৫২১-নং পদসংখ্যা, ৪২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

শ্যাম মনোহর সুন্দরি সঙ্গ।
দুহেঁ দুহাঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধু মাসে নিধুবন সাজ।
দুহুঁ সুখ মঞ্জুল কুঞ্জ বিরাজ॥
রাধামাধব রতি-রস-কেলি।
বিদগধ নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজ দণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁজন-গণ্ড॥
দুহুঁ–অধরামৃত দুহুঁজন পীব।
উত্পলে পূজত হেমক শীব॥
আবৃত নায়রি আবৃত কান।
অতিরসে ভেল অবশ পাঁচ-বাণ॥
দুহুঁ গুণ-রূপ-কলা-রস-সীম।
জ্ঞানদাস কহ দুঁহুক মহীম॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ।
দুহেঁ দুহুঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবনে সাজ।
দুহুঁ মুখ মন্থর কুঞ্জ বিরাজ॥
রাধা মাধব রতি রস কেলি।
বিদগধ নাগর নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজ দণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁ জন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁ জন পিব।
উত্পলে পূজত হেমক শিব॥
অধৃত নায়রী অধৃত কান।
অতি রসে ভেল অবশ পাঁচ বাণ।
দুহুঁ গুণ রূপ কলা রস সীমা॥
জ্ঞানদাস কহ দুঁহুক মহিমা॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ।
দুহেঁ দুহুঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবনে সাজ।
দুহুঁ মুখ মন্থর কুঞ্জ বিরাজ॥
রাধা মাধব রতি রস কেলি।
বিদগধ নাগর নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজ দণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁ জন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁ জন পিব।
উত্পলে পূজত হেমক শিব॥
অধৃত নায়রী অধৃত কান।
অতি রসে ভেল অবশ পাঁচ বাণ।
দুহুঁ গুণ রূপ কলা রস সীমা॥
জ্ঞানদাস কহ দুঁহুক মহিমা॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ। দুহেঁ দুহুঁ
হেরি হেরি করু কত রঙ্গ॥ নব মধুমাসে
নিধুবনে সাজ। দুহুঁ মুখ মন্থর কুঞ্জ বিরাজ॥
রাধা মাধব রতি রস কেলি। বিদগধ নাগর
নাগর বৈদগধি মেলি॥ দৃঢ় পরিরম্ভণ পুলক
ভুজ দণ্ড। চুম্বনে লুবধল দুহুঁ জন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁ জন পিব। উত্পলে
পূজত হেমক শিব॥ অধৃত নায়রী অধৃত
কান। অতি রসে ভেল অবশ পাঁচ বাণ॥
দুহুঁ গুণ রূপ কলা রস সীমা॥ জ্ঞানদাস
কহ দুঁহুক মহিমা॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ।
দুহেঁ দুহুঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবনে সাজ।
দুহুঁ মুখ মন্থর কুঞ্জ বিরাজ॥
রাধা মাধব রতি-রস কেলি।
বিদগধ নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজদণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁ জন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁ জন পিব।
উত্পলে পূজত হেমক শিব॥
অধৃত নায়রী অধৃত কান।
অতি রসে ভেল অবশ পাঁচ বাণ।
দুহুঁ গুণ রূপ কলারস সীমা॥
জ্ঞানদাস কহ দুঁহুক মহিমা॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বসন্ত বিহার ও হোলি, ২২২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্যাম মনোহর সুন্দরি সঙ্গ।
দুহেঁ দুহাঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবন সাজ।
দুহুঁ সুখ-মঞ্জুল কুঞ্জ বিরাজ॥
রাধামাধব রতি-রস কেলি।
বিদগধ নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজ দণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁজন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁজন পীব।
উত্পলে পুজত হেমক শীব॥
আবৃত নায়রি আবৃত কান।
অতিরসে ভেল অবশ পাঁচবাণ॥
দুহুঁ গুণ-রূপ-কলা রস সীম।
জ্ঞানদাস কহ দুহুঁক মহীম॥

টীকা ---
সুখ-মঞ্জুলকুঞ্জ --- আনন্দময় ও সুন্দর কুঞ্জে।
উত্পলে পূজত হেমক শীব --- পদ্ম দিয়া যেন সোনার শিবকে পূজা করা হইল।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরী সঙ্গ।
দুহেঁ দুহুঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবনে সাজ।
দুহুঁ মুখ মন্থর কুঞ্জ বিরাজ॥
রাধা মাধব রতি-রস কেলি।
বিদগধ নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজদণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁ জন গণ্ড॥
দুহুঁ অধরামৃত দুহুঁ জন পিব।
উতপলে পূজত হেমক শিব॥
অধৃত নায়রী অধৃত কান।
অতি রসে ভেল অবশ পাঁচ বাণ।
দুহুঁ গুণ রূপ কলারস সীমা॥
জ্ঞানদাস কহ দুঁহুক মহিমা॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল-মিলন
বসন্তবিহার
॥ পঠমঞ্জরী ॥

শ্যাম মনোহর সুন্দরি সঙ্গ।
দুহেঁ দুহাঁ হেরি হেরি করু কত রঙ্গ॥
নব মধুমাসে নিধুবন সাজ।
দুহুঁ সুখ মঞ্জুল কুঞ্জ বিরাজ॥
রাধামাধব রতি-রস-কেলি।
বিদগধ নাগর বৈদগধি মেলি॥
দৃঢ় পরিরম্ভণ পুলক ভুজ-দণ্ড।
চুম্বনে লুবধল দুহুঁজন-গণ্ড॥
দুহুঁ-অধরামৃত দুহুঁজন পীব।
উত্পলে পূজত হেমক শীব॥
আবৃত নায়রি আবৃত কান।
অতিরসে ভেল অবশ পাঁচ-বাণ॥
দুহুঁ গুণ-রূপ-কলা-রস-সীম।
জ্ঞানদাস কহ দুঁহুক মহীম॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^