কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শুন শুন নিরদয় কান
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের ( ১৯২৩ সাল ) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৬ষ্ঠ পল্লব, দূতী-সংবাদ, ১৬৯৭ নং পদসংখ্যা, ৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনি বিরহ-বিষাদে।
খোয়ল কুল-মরিযাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লু তুয়া পাশ॥
খেণে মুরছিত খেণে হাস।
খেণে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি-চাঁদ সমান।
মলিন না ধরল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ বালাধানশী॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনী বিরহ বিষাদে।
খোয়ল কুল মরিযাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অবলেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লু তুয়া পাশ॥
খেনে মূরছিত খেনে হাস।
খেনে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশী চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভুতলে শুতলি তায়।
সহচরী করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি বধ লাগব তোয়॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৫০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ ধানশী॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনী বিরহ বিষাদে।
খোয়ল কুল মরিযাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অবলেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লু তুয়া পাশ॥
খেনে মূরছিত খেনে হাস।
খেনে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশী চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভুতলে শুতলি তায়।
সহচরী করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি বধ লাগব তোয়॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৮০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ ধানশী॥

শুন শুন নিরদয় কান। তুহুঁ অতি হৃদয়
পাষাণ॥ সো ধনী বিরহ বিষাদে। খোয়ল
কুল মরিযাদে॥ জীবন তনু ছিল শেষ।
সোই রহত অবলেশ॥ তাকর নাহিক
আশ। অতয়ে আয়লু তুয়া পাশ॥ খেনে
মূরছিত খেনে হাস। খেনে তনি গদগদ
ভাষ॥ উঠিতে শকতি নাহি তার। জীবন
মানয়ে ভার॥ চৌদশী চাঁদ সমান। মলি-
নতা ধরল বয়ান॥ ভুতলে শুতলি তায়।
সহচরী করু কি উপায়॥ জ্ঞানদাস কহ
রোয় তিরি বধ লাগব তোয়॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ ধানশী॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনী বিরহ-বিষাদে।
খোয়ল কুল মরিযাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতএ আয়লু তুয়া পাশ॥
খেণে মুরছিত খেণে হাস।
খেনে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশী চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভূতলে শুতলি তায়।
সহচরী করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৫৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনি বিরহ-বিষাদে।
খোয়ল কুল মরিষাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লু তুয়া পাশ॥
খেণে মুরছিত খেণে হাস।
খেণে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি-চাঁদ সমান।
মলিন না ধরল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

টীকা ---
খোয়ল কুল-মরিযাদে --- কুলমর্য্যাদা খোয়াইল।
চৌদশি-চাঁদ সমান --- কৃষ্ণাচতুর্দ্দশীর চন্দ্রের তুল্য হইয়াছেন রাধা।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৫২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ ধানশী॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনি বিরহ-বিষাদে।
খোয়ল কুল মরিযাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতএ আয়লু তুয়া পাশ॥
খেণে মুরছিত খেণে হাস।
খেণে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চোদশী চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভূতলে শুতলি তায়।
সহচরী করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগল তোয়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৪৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দূতী সংবাদ
॥ তথা রাগ॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
খোয়ল কুলমরিযাদে।
সো ধনি বিরহবিষাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লুঁ তুয়া পাশ॥
খেনে মুরছিত খেনে হাস।
খেনে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি-চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

ই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ১২২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ তথারাগ॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
সো ধনি বিরহ-বিষাদে॥
খোয়ল কুল-মরিযাদে।
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লুঁ তুয়া পাশ॥
খেনে মুরছিত খেনে হাস।
খেনে তনি @ গদ গদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি-চাঁদ সমান।
মলিন না ধবল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

@ - তনি - অল্প ( হিন্দী শব্দ )।

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ তথা রাগ॥

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
খোয়ল কুল-মরিযাদে।
সো ধনি বিরহ-বিষাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লু তুয়া পাশ॥
খেনে মুরছিত খেনে হাস।
খেনে তনি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি-চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ॥
খোয়ল কুলমরিযাদে।
সো ধনি বিরহবিষাদে॥
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ॥
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লুঁ তুয়া পাশ॥
খেনে মুরছিত খেনে হাস।
খেনে তহি গদগদ ভাষ॥
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার॥
চৌদশি চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান॥
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়॥
জ্ঞানদাস কহ রোয়।
তিরি বধ লাগব তোয়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^